ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২২৪ ফিক্হুস্‌ সুন্নাহ পড়ে, তার সামনে চলাচলকারীর বেলায় প্রযোজ্য নয় । আবু হাতেম বলেছেন : বিবরণে উল্লেখ করা হয়েছে যে, এই নামাযের সময় রসূল সা. ও তওয়াফকারীদের মধ্যে কোনো আড়াল ছিলোনা । তারপর মুত্তালিবের হাদিস থেকে উদ্ধৃত করেছেন : আমি রসূল সা.কে দেখেছি, রুকনে আসওয়াদ বরাবর নামায পড়ছেন, আর তখন পুরুষরা ও নারীরা তার সামনে দিয়ে যাতায়াত করছে, অথচ তাদের ও রসূল সা. এর মাঝে কোনো আড়াল নেই। রওযাতে বলা হয়েছে : কেউ যদি সামনে কোনো “সুতরা" বা আড়াল না রেখে নামায পড়ে, অথবা আড়াল আছে, কিন্তু নামাধী তা থেকে দূরে সরে গেছে, তাহলে বিশুদ্ধ মত এটাই যে, নামাযী যে কমতি রেখেছে, তার প্রতিহত করার কোনো ব্যবস্থা সে করেনি এবং সে ক্ষেত্রে তার সামনে দিয়ে চলাচল নিষিদ্ধ হবেনা । তথাপি চলাচল বর্জন করাই উত্তম। ৬. নামাধীর সামনে দিয়ে যাতায়াতকারীকে প্রতিহত করার বৈধতা নামাধী যখন তার সামনে কোনো আড়াল রাখে তখন তার সামনে দিয়ে মানুষ বা অন্য কোনো প্রাণী যেতে উদ্যত হলে তাকে প্রতিহত করা তার জন্য বৈধ। তবে চলাচল যদি আড়ালের বাইরে দিয়ে করা হয়, তাহলে প্রতিহত করা বৈধ হবেনা এবং চলাচলে কারো কোনো ক্ষতিও হবেনা। হোমায়েদ বিন হেলাল বলেন : আমি ও আমার এক সংগি যখন একটি হাদিস নিয়ে আলোচনা করছিলাম, তখন আবু সালেহ আস্সাম্মান বললেন : আমি আবু সাঈদের নিকট যা শুনেছি ও তাকে যা করতে দেখেছি, তা তোমাকে বলছি। আমি যখন আবু সাঈদ খুদরীর সাথে একটা আড়াল সামনে রেখে জুমার নামায পড়ছিলাম । তখন বনু আবু মুয়াইত গোত্রের এক যুবক মসজিদে প্রবেশ করলো এবং আবু সাঈদের সামনে দিয়ে যেতে উদ্যত হলো । তখন তিনি তার বুকে হাত রেখে তাকে প্রতিহত করলেন । এরপর সে তাকিয়ে দেখলো যাওয়ার আর কোনো পথ নেই আবু সাঈদের সামনে দিয়ে ছাড়া । তাই সে পুনরায় সামনে দিয়ে যেতে উদ্যত হলো । আবু সাঈদ তাকে আগের চেয়ে জোরে বুক ধরে প্রতিহত করলেন। তখন সে দাড়িয়ে রইলো এবং আবু সাঈদকে তিরস্কার করলো। এরপর সেখানে বিপুল জনসমাগম হলো । অতপর যুবকটি মারওয়ানের নিকট গিয়ে যা ঘটেছে, তা নিয়ে অভিযোগ দায়ের করলো । আবু সাঈদও মারওয়ানের কাছে গেলেন। মারওয়ান বললেন : তোমার আর তোমার ভাতিজার কী হয়েছে? সে তো তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে । আবু সাঈদ বললেন, আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : যখন তোমাদের কেউ সামনে কোনো আড়াল রেখে নামাযে দীড়ায়, অতপর কেউ তার সামনে দিয়ে অতিক্রম করতে চায়, তখন তার উচিত তাকে প্রতিহত করা । কেননা সে একটা শয়তান ছাড়া আর কিছু নয়। -বুখারি ও মুসলিম । ৭. কোনো কিছুতে নামায নষ্ট হয়না আলী, উসমান, সায়ীদ ইবনুল মুসাইয়াব, শা'বী, মালেক, শাফেয়ী, সুফিয়ান সাওরী ও হানাফীগণ বলেছেন : কোনো কিছুতেই নামায নষ্ট হয়না । কেননা আবু দাউদে আবুল ওয়াছাক থেকে বর্ণিত : কুরাইশের এক যুবক নামাযরত আবু সাঈদের সামনে দিয়ে অতিক্রম করছিল । তিনি তাকে প্রতিহত করলেন। সে আবার অতিক্রম করতে উদ্যত হলো । তিনি পুনরায় তাকে প্রতিহত করলেন । আবার অতিক্রম করতে উদ্যত হলো, আবার তিনি তাকে প্রতিহত করলেন। তিনবার এরকম করার পর সে যখন চলে গেলো, তখন তিনি বললেন : কোনো কিছুই নামাযকে নষ্ট করেনা । রসূলুল্লাহ সা. বলেছেন : যতোদূর পারো, নামাযের সামনে দিয়ে চলাচলকারীকে প্রতিহত করো । কেননা সে একটা শয়তান। www.pathagar.com

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।