সালাত (নামায) ২২৩ তার পেটে প্রাচীর ঠেকে গেলো এবং বাচ্চাটি তার পেছন দিক দিয়ে চলে গেলো । -আহমদ, আবু দাউদ । ইবনে আব্বাস রা. বলেন : আমি একটা মাদী গাধার পিঠে করে মিনায় গেলাম । তখন আমি যৌবনপ্রাপ্তির কাছাকাছি। রসূলুল্লাহ সা. মিনায় নামায পড়াচ্ছিলেন। আমি কাতারের কিছু অংশের সামনে দিয়ে গেলাম । তারপর গাধীটাকে ঘাস খেতে ছেড়ে দিলাম এবং কাতারে প্রবেশ করলাম । এটা কেউ অপছন্দ করেনি । -সবকটা সহীহ হাদিস গ্রন্থ । এসব হাদিস থেকে প্রমাণিত হয়, মুক্তাদিদের নামাযের সামনে দিয়ে চলা বৈধ । কেবলমাত্র ইমাম ও একাকী নামায আদায়কারীর জন্যই আড়ালের প্রয়োজন । ৪. আড়ালের কাছাকাছি অবস্থান করা উচিত বগভী বলেছেন, আলেমগণ আড়ালের এতো কাছাকাছি অবস্থান করাকে মুস্তাহাব মনে করেন, যাতে সাজদা দেয়ার স্থান থাকে । অনুরূপ, কাতারগুলোর মাঝেও সাজদার পরিমাণ স্থান থাকা উচিত। বিলাল রা. বলেছেন : রসূলুল্লাহ সা. প্রাচীর ও তার মাঝে তিন হাত পরিমাণ জায়গা রেখে নামায পড়েছেন। -আহমদ, নাসায়ী, বুখারি । সাহল বলেছেন : রসূল সা. এর নামাযের জায়গার মাঝখানে একটা ছাগলের চলাচলের মতো জায়গা ছিলো । -বুখারি, মুসলিম ৷ ৫. নামাযী ও তার সুতরার মাঝখান দিয়ে চলাচল হারাম আলোচিত হাদিসসমূহ থেকে প্রমাণিত, নামাধী ও তার আড়ালের মাঝ দিয়ে চলাচল হারাম ও কবীরা গুনাহ । তাছাড়া বুছর বিন সাঈদ থেকে বর্ণিত, যায়দ বিন খালেদ আবু জুহাইমের কাছে সা. এর কাছ থেকে কী শুনেছেন? আবু জুহাইম জানালেন, রসূলুল্লাহ সা. বলেছেন : অতিক্রমকারী যদি জানতো তার কী শাস্তি, তাহলে তার অতিক্রম করার চেয়ে চল্লিশ দাড়িয়ে থাকা ভালো হতো । -সকল সহীহ হাদিস গ্রন্থ । (বুছর থেকে বর্ণনাকারী আবুন নাস্র বলেন : আমার মনে নেই, চল্লিশ দিন, মাস, না বছর বলেছেন। ফাতহুল বারীতে বলা হয়েছে : হাদিসের বাহ্যিক বক্তব্য প্রমাণ করে, নামাযের সামনে দিয়ে চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি যাওয়ার পথ না থাকলেও মুসল্লীর নামায শেষ হওয়া পর্যন্ত দাড়িয়ে থাকতে হবে । হাদিসটির অর্থ হলো, নামাযের সামনে দিয়ে যাওয়াতে কতো গুনাহ, তা যদি অতিক্রমকারী জানতো, তবে সেই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য উল্লেখিত মেয়াদ ব্যাপী দীড়িয়েই থাকতো)। যায়িদ বিন খালেদ থেকে "বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : নামাযের সামনে দিয়ে চলাচলকারী যদি জানতো এই চলাচলে তার কতো বড় গুনাহ হবে, তাহলে সামনে দিয়ে চলার পরিবর্তে চল্লিশটি শরৎকাল (অর্থাৎ চল্লিশ বছর) দাড়িয়ে থাকা তার জন্য ভালো হতো। -বাযযার ৷ ইবনুল কাইয়েম বলেছেন : হাদিসে উল্লেখিত নিষেধাজ্ঞা তখনই প্রযোজ্য, যখন নামাধী নিজের সামনে কোনো আড়াল রেখে নামায পড়ে । কোনো আড়াল না রেখে নামায পড়লে সামনে দিয়ে চলাচল নিষিদ্ধ নয়। ইবনে হিববান তার এই বক্তব্যের সমর্থন করে মুত্তালিব বিন আবি ওয়াদায়া থেকে বর্ণনা করেছেন, মুত্তালিব বলেছেন : আমি রসূলুল্লাহ সা. কে দেখেছি, তওয়াফ শেষ করে মাতাফের (তিওয়াফের চত্বর) পার্শ্বে এসে দু'রাকাত নামায পড়লেন । তখন তার ও তওয়াফকারীদের মাঝে কেউ ছিলোনা । আবু হাতেম বলেছেন : এ হাদিসে প্রমাণ পাওয়া যায় যে, মুসল্লীর যখন সামনে কোনো আড়াল না রেখেই নামায পড়ে, তখন তার সামনে দিয়ে চলাচল করা বৈধ । এ হাদিসে এই মর্মে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে, মুসল্লীর সামনে চলাচলকারী সম্পর্কে যে কঠোর শাস্তির সংবাদ দেয়া হয়েছে, তা শুধু নিজের সামনে আড়াল. রেখে নামায আদায়কারীর সামনে দিয়ে চলাচলকারীর বেলাই প্রযোজ্য । যে নামাধী আড়াল না রেখে নামায www.pathagar.com
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।