ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২২২ ফিক্হুস্‌ সুন্নাহ ২০. সুতরা বা নামাধীর সামনে আড়াল ১. আড়াল রাখার বিধান নামাধীর নিজের সামনে এমন কোনো আড়াল স্থাপন করা মুস্তাহাব, যা তার সামনে দিয়ে কারো চলাচলে বাধা দিতে পারে এবং তার অপর পাশে অবস্থিত বস্তু থেকে তার দৃষ্টি ঠেকাতে পারে । কেননা আবু সাঈদ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন নামায পড়ে, তখন সে যেনো তার সামনে কোনো আড়াল স্থাপন করে এবং তার কাছাকাছি দীড়ায়। -আবু দাউদ, ইবনে মাজাহ । আর ইবনে উমর রা. বলেছেন : রসূলুল্লাহ সা. যখন ঈদের দিন নামাযের জন্য বের হতেন, তখন তার সামনে নিজের বর্শাটা রাখার আদেশ দিতেন। তার দিকে মুখ করে নামায পড়তেন। লোকেরা তার পেছনে থাকতো, তিনি সফরেও এরূপ করতেন এবং সেনাপতিরাও শাসকরাও তার অনুসরণ করেন । -বুখারি, মুসলিম, আবু দাউদ। হানাফী ও মালেকীদের মতে, সামনে দিয়ে লোকের চলাচলের সম্ভাবনা থাকলেই আড়াল রাখা মুস্তাহাব । নচেত মুস্তাহাব নয়। কেননা ইবনে আব্বাস বলেছেন : রসূল সা. খোলা জায়গায় নামায পড়েছেন তখন তার সামনে কিছুই ছিলোনা । -আহমদ, আবু দাউদ, বায়হাকি। ২. কিসের ছারা সুতরা কার্যকর হবে নামাধী তার সামনে যা কিছুই আড়ালরূপে স্থাপন করুক, তাতেই সুতরা হবে, এমনকি তা তার বিছানার শেষ প্রান্ত হলেও। সাবরা ইবনে মাবাদ থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন নামায পড়ে, তখন তার নামাযে একটা তীর দিয়ে হলেও আড়াল করা উচিত । -আহমদ, হাকেম ৷ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন নামায পড়ে, তখন তার সামনে কোনো জিনিস রাখা উচিত। কিছু না পেলে একটা লাঠি স্থাপন করা উচিত। তার কাছে লাঠি না থাকলে একটা রেখা এঁকে নেয়া উচিত। এরপর তার সামনে দিয়ে কারো চলাচলে কোনো ক্ষতি হবেনা । -আহমদ, আবু দাউদ, ইবনে হিববান। আবু হুরায়রা রা. থেকে আরো বর্ণিত হয়েছে : রসূলুল্লাহ সা. তার মসজিদের খুঁটির আড়ালে নামায পড়েছেন। একটা গাছের আড়ালে নামায পড়েছেন । আয়েশা রা. যে খাটের উপর শুয়ে আছেন সেই খাট সামনে রেখেও নামায পড়েছেন। (এ দ্বারা জানা যায়, ঘুমন্ত ব্যক্তিকে সামনে রেখে নামায পড়া বৈধ। (কেউ কেউ ঘুমন্ত ও কথা বলছে এমন লোককে সামনে রেখে নামায পড়া নিষিদ্ধ বলেছেন। কিন্তু এ মত শুদ্ধ নয়)। রসূল সা. নিজের উটনীকে এবং উটনীর পশ্চাদ ভাগের কাষ্ঠকে সামনে রেখেও নামায পড়েছেন। তালহা রা. বলেন : আমরা নামায পড়তাম, আর আমাদের সামনে দিয়ে জীবজজ্তু চলাচল করতো । রসূলুল্লাহ সা.কে এটা জানানো হলে তিনি বললেন : উটের পশ্চাদ ভাগে যে কাষ্ঠখণ্ড থাকে, সেটা নামায আদায়কারীর সামনে থাকলে সামনে দিয়ে যা কিছুই চলাচল করুক, কোনো ক্ষতি হবেনা । -আহমদ, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিযি । ৩. ইমামের সুতরাই মুক্তাদির সুতরা ইমামের সামনে যে আড়াল থাকবে, তা মুক্তাদিদের জন্যও যথেষ্ট । আমর বিন শুয়াইবের দাদা বলেন : আমরা মক্কার উপকণ্ঠস্থ আযাখিরের পার্বত্য সড়ক থেকে রসূলুল্লাহ সা. এর সাথে যখন নামলাম, তখন নামাযের সময় সমাগত হলো । তিনি একটা প্রাচীরকে সামনে রেখে নামায পড়লেন । আমরা তীর পেছনে নামাযে দাড়ালাম । সহসা একটা ছাগলের বাচ্চা এলো এবং তার সামনে দিয়ে চলতে লাগলো । রসূলুল্লাহ সা. বাচ্চাটিকে ঠেকাতে সামনে এগিয়ে যেতে যেতে www.pathagar.com

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।