ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২২১ বা পেছনে রেখে নামায পড়া হোক। তবে যাহেরী মাযহাবের মতে, এ নিষেধাজ্ঞার অর্থ হারাম এবং কবরস্থানে নামায বাতিল । কবরের সংখ্যা তিনটে বা তার বেশি হলে হাম্বলী মাযহাবের মতও তদ্রুপ । একটা বা দুটো কবর হলে নামায বৈধ । তবে কবরের দিকে মুখ করে নামায পড়লে মাকরূহ হবে | নচেত মাকরূহ হবেনা । ২. ইহুদী ও থৃন্টানদের উপাসনালয়ে নামায পড়া নিষেধ আবু মূসা আশয়ারী ও উমর ইবনে আবদুল আযীয খৃষ্টানদের উপাসনালয়ে নামায পড়েছেন। শায়াবী, আতা ও ইবনে সিরীনের মতে এতে দোষের কিছু নেই। বুখারি বলেছেন : ইবনে আববাস ইহুদীদের উপাসনালয়ে নামায পড়তেন । তবে তাদের একটা উপাসনালয়ে মূর্তি ছিলো বলে নামায পড়েননি । নাজরান থেকে উমর রা.কে জানানো হলো, সেখানে ইহুদীদের উপাসনালয় সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন স্থান। উমর রা. জবাব দিলেন, বরইর পাতাসহ পানি দিয়ে তা ধৌত করো, তারপর সেখানে নামায পড়ো । হানাফী ও শাফেয়ীদের মতে, সর্বাবস্থায় ইহুদী ও খৃষ্টানদের উপাসনালয়ে নামায পড়া মাকরূহ। ৩. আস্তাকুঁড়ে, কসাইখানায়, সড়কের ভিড় সংকুল জায়গায়, গোয়াল ঘরে, স্নানাগারে ও কাবা শরীফের ছাদের উপর নামায নিষেধ ইবনে উমর রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. সাত জায়গায় নামায পড়তে নিষেধ করেছেন : আস্তাকুড়ে, কসাইখানায়, কবরস্থানে, সড়কের ভিড় সংকুল জায়গায়, স্নানাগারে, উটের থাকার ঘরে ও কাবা শরীফের ছাদের উপর ৷ -ইবনে মাজাহ, আবদ বিন হোমায়েদ ও তিরমিযি । আস্তাকুঁড় ও কসাইখানায় নামায নিষিদ্ধ হওয়ার কারণ হলো, এ দুই জায়গা সাধারণত: নোংর হয়ে থাকে । তাই কোনো আড়ালে আবৃত না করে নামায পড়া নিষিদ্ধ । আর আবৃত করে নিলে নামায অধিকাংশের মতে মাকরূহ এবং আহমদ ও যাহেরীদের মতে হারাম উটের থাকার ঘরে নামায নিষিদ্ধ হওয়ার কারণ, ওরা জ্বিন থেকে সৃষ্ট । আবার কেউ কেউ অন্য কারণ উল্লেখ করে থাকেন। উটের থাকার ঘরে নামাযের বিধান আস্তাঝুঁড় ও কসাইখানার বিধানের মতো । আর সড়কের ভিড়ের জায়গায় নামায নিষিদ্ধ হওয়ার কারণ সড়কে সাধারণত: জনসমাগম ও চলাচল বেশি থাকা ও মনোযোগ বিনাশী শোরগোল বেশি হওয়া । আর কা'বা শরীফের ছাদের উপর নামায নিষিদ্ধ হওয়ার কারণ হলো, ছাদের উপর যে ব্যক্তি নামায পড়ে সে কাবার উপরে নামায পড়ে- কাবার দিকে নয়, যা কাংক্ষিতের বিপরীত । এজন্য অনেকেই কাবার ছাদে নামাযকে অশুদ্ধ মনে করেন। পক্ষান্তরে হানাফী মাযহাবে এটা বৈধ । তবে কা'বা শরীফের প্রতি সম্মানপ্রদর্শন করা হয়না বিধায় এটা মাকরূহ। স্নানাগারে নামায নিষিদ্ধ হওয়ার কারণ হলো, ওটা অপবিব্রতার স্থান । তবে যখন অপবিব্রতা থাকে না, তখন অধিকাংশ আলেমের মতে, বৈধ কিন্তু মাকরূহ । ইমাম আহমদ ও যাহেরী মাযহাবের মতে, স্নানাগারে নামায একেবারেই অবৈধ । ১৯. কা‘বা শরীফের অভ্যন্তরে নামায ফরয ও নফল নির্বিশেষে কা'বা শরীফের অভ্যন্তরে নামায শুদ্ধ ও বৈধ। ইবনে উমর রা. বলেন, রসূলুল্লাহ সা. উসামা, বিলাল ও উসমান বিন তালহা কাবার ভেতরে প্রবেশ করলেন এবং দরজা বন্ধ করে দিলেন। যখন তারা দরজা খুললেন, তখন আমি সর্বপ্রথম প্রবেশ করলাম । বিলালকে সামনে পেয়ে জিজ্ঞাসা করলাম : রসূলুল্লাহ সা. কি ভেতরে নামায পড়েছেন? বিলাল বললেন : হ্যা, ইয়ামানী স্তম্ভ দুটোর মাঝখানে । -আহমদ, বুখারি ও মুসলিম । www.pathagar.com

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।