২২০ ফিক্হুস্ সুন্নাহ মধ্যে ঢুকানো এবং তার দেহ কাপড় দিয়ে ঢাকা । রসূল সা. লোক্টির দিকে ইংগিত করলেন। কিন্তু সে তার ইংগিত বুঝতে পারলোনা । তখন রসূলুল্লাহ সা. তার দিকে তাকিয়ে বললেন : তোমাদের কেউ যখন মসজিদে থাকে, তখন সে যেনো আংগুলের মধ্যে আংগুল না ঢুকায়। কারণ ওটা শয়তানের কাজ । আর তোমাদের কেউ যতোক্ষণ মসজিদে থাকে, ততোক্ষণ সে নামাযেই থাকে- যতোক্ষণ সে বের হয়ে না আসে । -আহমদ। ১৭. স্তস্তসমূহের মাঝে নামায পড়া স্তম্ভসমূহের মাঝে নামায পড়া ইমাম ও একাকী নামায আদায়কারীর জন্য বৈধ । বুখারি ও মুসলিম ইবনে উমর রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. যখন কা'বা শরীফে প্রবেশ করলেন, তখন দুই স্তম্ভের মাঝে নামায পড়লেন। সাঈদ বিন জুবাইর, ইবরাহীম তাইমী ও সুয়াইদ বিন গুফলা নিজ নিজ গোত্রের ইমামতি করতেন স্তন্তসমূহের মাঝখানে । তবে মুক্তাদীদের জন্য স্তম্ভের মাঝখানে নামায পড়া ভীড়ের চাপ কম থাকলে মাকরূহ- চাপ বেশি থাকলে মাকরূহ নয়। আনাস রা. বলেন : স্তম্ভসমূহের মাঝখানে নামায পড়তে আমাদেরকে নিষেধ করা হতো এবং আমাদেরকে তা থেকে সরিয়ে দেয়া হতো। -হাকেম। মুয়াবিয়া বলেন : রসূলুল্লাহ সা. এর আমলে আমাদেরকে স্তন্তসমূহের মাঝে কাতারবদ্ধ হতে নিষেধ করা হতো এবং আমাদেরকে তাড়িয়ে দেয়া হতো। -ইবনে মাজাহ। সাঈদ বিন মানসূর বর্ণনা করেছেন, ইবনে মাসউদ, ইবনে আব্বাস ও হুযায়ফা এরূপ করতে নিষেধ করতেন । ইবনে সাইয়েদুন নাস বলেছেন : কোনো সাহাবি এর বিরোধী ছিলেন বলে জানা যায়না। ১৮. যেসব জায়গায় নামায পড়া নিষেধ ১. কবর এবং কবরস্থানে নামায পড়া নিষেধ* বুখারি, মুসলিম, আহমদ ও নাসায়ীতে আয়েশা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ ইহুদী ও খৃষ্টানদের উপর অভিশাপ বর্ষণ করুন। কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে । আহমদ ও মুসলিম আবু মুরছাদ থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : কবরমুখী হয়ে নামায পড়োনা এবং তার উপর বসোনা। জুনদুব রা. বলেছেন : রসূল সা.কে তার মৃত্যুর পাচ দিন আগে বলতে শুনেছি : তোমাদের পূর্ববর্তীরা তাদের নবীদের ও পুণ্যবানদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছিল। সাবধান, তোমরা কবরগুলোকে মসজিদ বানিওনা। আমি তোমাদেরকে এ কাজ করতে নিষেধ করছি। আয়েশা রা. থেকে বর্ণিত : উন্মে সালামা রসূলুল্লাহ সা.কে জানালেন, তিনি হাবশায় থাকাকালে মারিয়া নামক একটা খৃষ্টান ইবাদতখানা দেখেছেন। তাতে যেসব ছবি দেখেছেন তার উল্লেখ করলেন। রসূলুল্লাহ সা. বললেন : তারা এমন একটা জাতি, যখন তাদের মধ্যে কোনো পুণ্যবান ব্যক্তি মারা যেতো, তখন তার কবরের উপর মসজিদ নির্মাণ করতো এবং এসব ছবি তৈরি করে তার মধ্যে রাখতো । ওরা হচ্ছে আল্লাহর নিকট নিকৃষ্টতম সৃষ্টি । -বুখারি, মুসলিম, নাসায়ী ।** রসূলুল্লাহ সা. আরো বলেছেন : যে সকল মহিলা কবর যিয়ারত করে এবং যারা কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করে এবং তাতে প্রদীপ জ্বালায়, তাদের উপর আল্লাহর অভিশাপ । বহু সংখ্যক আলেম এই নিষেধাজ্ঞাকে মাকরূহ বুঝানোর অর্থে গ্রহণ করেছেন । চাই কবরস্থান সামনে রেখে * কবরকে মসজিদরূপে গ্রহণ করতে নিষেধ করার উদ্দেশ্য মৃত ব্যক্তির মাত্রাতিরিক্ত সম্মান করা ও গোমরাহীতে লিপ্ত হবার আশংকা । '* কবরের নিকট নামায পড়ার প্রতি নিষেধাজ্ঞা উচ্চারণে “বহু অকাট্য ও দ্বর্থহীন হাদিস রয়েছে। চাই কবর একটাই হোক বা একাধিক। সুতরাং এ নিষেধাজ্ঞা সুস্পষ্ট ও প্রকাশ্য, যার লংঘন কোনোক্রমেই কাম্য নয়। www.pathagar.com
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।