সালাত (নামায) ২১৯ ১৩. মসজিদে উচ্চস্বরে আওয়ায তোলা মসজিদে জোরে আওয়ায তোলা নিষেধ, এমনকি জোরে কুরআন পড়াও নিষেধ, যা মুসল্লীদের জন্য বিবিতকর। তবে ইসলামী জ্ঞান চর্চা এর ব্যতিক্রম । ্ ইবনে উমর রা. থেকে বর্ণিত, একদিন রসূলুল্লাহ সা. জনসমক্ষে বের হলেন। তখন তারা উচ্চস্বরে কুরআন পাঠসহ নামায পড়ছিল। তখন রসূলুল্লাহ সা. বললেন : নামাযী তার প্রতিপালকের সাথে কথা বলে। কাজেই তার ভেবে দেখা উচিত সে কি কথা বলছে। তোমাদের কারো একজনের উপর অপর জনের উচ্চ কণ্ঠে কিছু উচ্চারণ করা উচিত নয়। -আহমদ। আবু সাঈদ বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. মসজিদে ইতিকাফ করলেন। মুসল্লীদেরকে উচ্চস্বরে কুরআন পড়তে শুনে পর্দা খুলে বললেন : শোনো, তোমরা সবাই তোমাদের প্রতিপালকের সাথে কথা বলছো। কাজেই একজন আরেকজনকে কষ্ট দিওনা এবং কেউ উচ্চস্বরে কুরআন পাঠ করে অন্যের বিষ সৃষ্টি করোনা । -আবু দাউদ, নাসায়ী, বায়হাকি ও হাকেম। ১৪. মসজিদে কথা বলা ইমাম নববী বলেছেন : মসজিদে বৈধ কথাবার্তা, দুনিয়াবি বিষয়ক বা অন্য কোনো বৈধ বিষয় সংক্রান্ত কথাবার্তা বলা বৈধ। এমনকি তা যদি হাসির উদ্রেক করে, বা কোনো ধরনের বিনোদনমূলক হয় তবুও যতোক্ষণ তা বৈধ বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে ততোক্ষণ বৈধ । কেননা জাবের বিন সামুরা বলেছেন : রসূলুল্লাহ সা. তার ফজরের নামায পড়ার স্থান থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সরতেননা। সূর্য উঠলে সরে যেতেন। এ সময় লোকেরা নানা ধরনের কথাবার্তা বলতো । এমনকি জাহেলী যুগের কথাবার্তাও এসে পড়তো । তখন তারা হাসতো এবং রসূল সা. মুচকি হাসতেন। -মুসলিম | ১৫. মসজিদে পানাহার ও ঘুমানো বৈধ ইবনে উমর রা. বলেন : আমরা রসূল সা. এর আমলে মসজিদে ঘৃমাতাম, কখনো বা শুধু শুয়ে শুয়ে গড়াগড়ি খেতাম । অথচ আমরা তখন যুবক । ইমাম নববী বলেন, প্রমাণিত রয়েছে, সুফফাবাসী, উরনা গোত্রের লোকেরা, আলী সাফওয়ান বিন উমাইয়া এবং সাহাবিদের অনেকেই মসজিদে নববীতে ঘুমাতেন। ইসলাম গ্রহণের পূর্বে ছুমামা মসজিদে রাত কাটাতেন। এসবই ছিলো রসূল সা. এর জীবিতকালের ব্যাপার । ইমাম শাফেয়ী “আল-উম্” গ্রন্থে বলেছেন : মুশরিক যখন মসজিদে ঘুমাতে পেরেছে, তখন মুসলমানও পারবে । মুখতাছার নামক গ্রন্থে বলা হয়েছে : “মসজিদুল হারাম" ছাড়া যে কোনো মসজিদে মুশরিক রাত কাটাতে পারে । আবদুল্লাহ ইবনুল হারেছ বলেছেন : আমরা রসূল সা. জীবিতকালে মসজিদে বসে গোশত রুটি খেতাম। -ইবনে মাজাহ। ১৬. এক হাতের আংগুল আরেক হাতের আংগুলের ফাকে ঢুকানো মসজিদে নামায পড়তে যাওয়ার সময় ও মসজিদে বসে নামাযের অপেক্ষারত থাকার সময় আংগুল দিয়ে জাল বোনা মাকরূহ । এছাড়া অন্য সময় তা মাকরূহ নয়- এমনকি মসজিদের মধ্যে হলেও নয়। কা'ব থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন সুষ্ঠুভাবে অযু করে, তারপর নামায পড়ার নিয়তে মসজিদে যায়, তখন সে যেনো আংগুলগুলো দিয়ে জাল না বোনে। কেননা এ সময় সে নামাযে আছে বলেই গণ্য হয়। -আহমদ, আবু দাউদ, তিরমিযি । আবু সাঈদ বলেছেন : আমি রসূলুল্লাহ সা. এর সাথে মসজিদে প্রবেশ করলাম । দেখলাম মসজিদের মাঝখানে এক ব্যক্তি বসে আছে। তার হাতের আংগুলগুলো পরস্পরের www.pathagar.com
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।