২১৮ ফিক্হুস্ সুন্নাহ কেননা সে যতোক্ষণ নামাযে থাকে, ততোক্ষণ আল্লাহর সাথে কথোপকথনে নিয়োজিত থাকে, আর ডান দিকেও নয়, কেননা ডান দিকে ফেরেশতা থাকে । সে যেনো বাম দিকে থুথু নিক্ষেপ করে অথবা পায়ের নিচে মাটিতে পুতে ফেলে । জাবের রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : পিঁয়াজ, রসুন ও কুরাছ (দুর্গন্ধযুক্ত তরকারি বিশেষ) খেয়ে কেউ যেনো আমাদের মসজিদের কাছে না আসে । কেননা মানুষ যাতে কষ্ট পায়, তাতে ফেরেশতারাও কষ্ট পায়।” উমর রা. একদিন জুমার খুতবায় বললেন : হে জনগণ, তোমরা দু'টো গাছের ফল খেয়ে থাকো, যাকে আমি গর্হিত মনে করি। তা হলো পিয়াজ ও রসুন। আমি রসূল সা.কে দেখেছি, যখন কারো কাছ থেকে এ দুটো জিনিসের গন্ধ পেতেন, তখন তাকে বাকির দিকে বের করে দিতেন। তোমাদের কেউ এটা খেলে রান্না করে এর দুর্গন্ধ দূর করে যেনো খায়। -আহমদ, মুসলিম, নাসায়ী ।* ১১. হারানো জিনিসের ঘোষণা, বেচাকেনা ও কবিতা পাঠ মাকরূহ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি শুনতে পায় যে, কোনো ব্যক্তি মসজিদে হারানো জিনিসের কথা ঘোষণা করছে, সে যেনো বলে : আল্লাহ যেনো ওটা তোমাকে ফিরিয়ে না দেন। কেননা মসজিদ এ জন্য নির্মিত হয়নি। -মুসলিম। আর আবু হুরায়রা রা. থেকে আরো বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন দেখবে কেউ মসজিদে বেচাকেনা করছে, তখন তাকে বলো : আল্লাহ যেনো তোমার বাণিজ্যকে লাভজনক না করেন। -নাসায়ী, তিরমিযি । আর আবদুল্লাহ ইবনে উমর রা. বলেছেন : রসূলুল্লাহ সা. মসজিদে ক্রয় বিক্রয় করতে, কবিতা আবৃত্তি করতে ও হারানো জিনিসের ঘোষণা দিতে নিষেধ করেছেন এবং জুমার দিন নামাযের পূর্বে গোলাকার হয়ে বসতে (অর্থাৎ সভা, সমাবেশ করতে) নিষেধ করেছেন । -পীচটি সহীহ হাদিস গ্রন্থ মসজিদে যে কবিতা পাঠ নিষিদ্ধ করা হয়েছে, তা হলো, কোনো মুসলমানের নিন্দা ও কুৎসা, কোনো যালেমের প্রশংসা, অশ্লীল কথা ইত্যাদি সম্বলিত কবিতা । যেসব কবিতায় জ্ঞানের কথা থাকে, ইসলামের প্রশংসা থাকে বা সৎ কাজের উৎসাহ দেয়া হয়, তা নিষিদ্ধ নয়। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : উমর 'রা. দেখলেন, হাসসান মসজিদে কবিতা আবৃত্তি করছে। তিনি সেদিকে দৃষ্টি দিলেন। তারপর বললেন : আমিও মসজিদে কবিতা আবৃত্তি করতাম। ওখানে তোমার চেয়েও ভালো লোক রয়েছে। তারপর আবু হুরায়রার দিকে তাকিয়ে বললেন : আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি তুমি কি রসূলুল্লাহ (সা.)কে বলতে শুনেছো : আমার পক্ষ থেকে জবাব দাও, হে আল্লাহ, ওকে (হাসসানকে) জিবরীল দ্বারা শক্তি যোগাও? আবু হুরায়রা রা. বললেন : হ্যা, শুনেছি। -বুখারি, মুসলিম । ১২. মসজিদে ভিক্ষা করা . শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, মসজিদে হোক বা অন্য কোথাও ভিক্ষাবৃত্তি আসলেই হারাম । তবে অনিবার্য কারণবশত: বৈধ । একান্ত প্রয়োজন দেখা দিলে এবং কাউকে কষ্ট দেয়া, যথা মুসল্লিদের ঘাড় টপকানো ব্যতিত, মিথ্যা বিবরণ দেয়া ব্যতিত এবং মানুষের জন্য ব্ব্িতকর উচ্চস্বরে কথা বলা ব্যতিত সম্ভব হলে মসজিদের ভেতরে ভিক্ষা করতে পারে। যেমন- খতীব ভাষণ দিয়ে যাচ্ছেন এবং মুসল্লীরা তা শুনে জ্ঞান অর্জন করছে, এতে তার ভিক্ষা চাওয়ায় কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছেনা। এ রকম হলে ভিক্ষা চাওয়া বৈধ। * পিঁয়াজ, রসুন কাচা খাওয়া মুবাহ। তবে খেয়ে মসজিদে ও জনসমাগমের জায়গায় ততোক্ষণ যাওয়া চলবেনা, যতোক্ষণ তার দুর্গন্ধ দূর না হয়। অন্যান্য দুর্গন্ধও এর আওতাভুক্ত যেমন ধূমপান, ঢেকুর তোলা ও মুখের দুর্গন্ধ । www.pathagar.com
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।