ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২১৭ ২. আহমদ বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : আমার এ মসজিদে একটি নামায মসজিদুল হারামে একটি নামায আমার এই মসজিদের নামাযের চেয়ে একশো গুণ বেশি উত্তম। ৩. সকল সহীহ হাদিস গ্রন্থ বর্ণনা করেছে, রসূলুল্লাহ সা. বলেছেন : তিনটি মসজিদ ব্যতিত আর কোনো স্থান অভিমুখে সফর করা নিষিদ্ধ : মসজিদুল হারাম, আমার এই মসজিদ ও মসজিদুল আকসা । ৮. মসজিদকে সুসজ্জিত করা ১. আহমদ, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ আনাস রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : মানুষ যতোক্ষণ মসজিদ নিয়ে গর্ব না করবে, ততোক্ষণ কিয়ামত সংঘটিত হবেনা । ইবনে খুযায়মার বর্ণনার ভাষা এ রকম : মানুষের নিকট এমন একটা যুগ আসবে যখন তারা মসজিদ নিয়ে গর্ব করবে । অথচ তারপর তারা মসজিদকে খুব কমই আবাদ করবে অর্থাৎ কমই মসজিদমুখী হবে। ২. আবু দাউদ ও ইবনে হিববান ইবনে আব্বাস থেকে.বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : আমি মসজিদকে প্রয়োজনের অতিরিক্ত উচু করতে আদিষ্ট হইনি । আবু দাউদের সংযোজন : ইবনে আব্বাস বলেছেন : ইহুদী ও খৃষ্টানরা যেভাবে তাদের ইবাদতখানাকে সুসজ্জিত করতো, তোমরা মসজিদগুলোকে সেভাবে সুসজ্জিত করবে । ৩. ইবনে খুযায়মা বর্ণনা করেছেন : উমর রা. মসজিদগুলোকে নির্মাণের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন : আমি মুসন্ত্রীদেরকে বৃষ্টি থেকে রক্ষা করছি। তুমি মসজিদকে লাল বা হলুদ রং এ রা ত করবেনা । তাহলে এই রং মানুষকে ইবাদত থেকে উদাসীন করে দেবে। -বুখারি। ৯. মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও সুগন্ধিযুক্ত করা ১. আহমদ, আবু দাউদ, তিরমিযি, ইবনে মাজাহ ও ইবনে হিববান আয়েশা রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. জনপদগুলোতে মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন এবং মসজিদ পরিচ্ছন্ন রাখতে ও সুগন্ধিযুক্ত করতে আদেশ দিয়েছেন। আবু দাউদের ভাষা এ রকম : রসূল সা. আমাদেরকে আদেশ দিতেন যেনো আমাদের আবাসিক এলাকায় মসজিদ নির্মাণ করি, তার মেরামত করি ও পবিত্র করি। আর আবদুল্লাহ যখন মিম্বরে বসতেন, তখন মসজিদকে সুগন্ধিযুক্ত করতেন। ২. আনাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আমার উম্মত যে পুরস্কার পাবে তা আমাকে দেখানো হয়েছে । এমনকি মসজিদ থেকে আবর্জনা দূর করার জন্যও । -আবু দাউদ ও তিরমিষি। ১০. মসজিদের রক্ষণাবেক্ষণ মসজিদ ইবাদতের ঘর। একে সব ধরনের ময়লা, আবর্জনা ও দুর্গন্ধ থেকে রক্ষা করা জরুরি। মুসলিম বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “মসজিদ ময়লা আবর্জনা ও পেশাবের উপযুক্ত স্থান নয়। এটা শুধু আল্লাহর স্মরণ ও কুরআন অধ্যয়নের জন্য ।” আহমদ বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন কাশে বা নাক ঝাড়ে, তখন তার কফ বা শিকনি যেনো উধাও করে দেয়, যাতে তা কোনো মুমিনের দেহে বা কাপড়ে লেগে তাকে কষ্ট না দেয়। আহমদ ও বুখারি আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন নামাযে দাড়ায়, তখন সে যেনো সামনের দিকে থুথু নিক্ষেপ না করে। ৮ www.pathagar.com

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।