২১৪ ফিক্হুস্ সুন্নাহ ৭. ইমামের আওয়ায পৌঁছে দেয়া : ইমামের পেছনের সকল মুসল্লীর নিকট ইমামের আওয়ায পৌঁছানের ব্যবস্থা করা সেই ক্ষেত্রে মুস্তাহাব, যখন আওয়ায পৌঁছেনা এবং পৌঁছানোর প্রয়োজন হয়। কিন্তু ইমামের আওয়ায যখন সমগ্র জামাতের কানে পৌঁছে যায়, তখন নতুন করে আওয়ায পৌঁছানোর চেষ্টা করা ঘোরতর অবাঞ্ছিত বিদয়াত । এটি সকল ইমামের সর্বসম্মত মত। ১৭. মসজিদের বিবরণ ১. যমিন এই উম্মতের মসজিদ উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য হলো, আল্লাহ্ তার জন্য সমগ্র পৃথিবীর মাটিকে পবিত্র ও মসজিদ বানিয়েছেন। সুতরাং কোনো মুসলমান যেখানেই থাকা অবস্থায় তার নিকট নামাযের সময় উপস্থিত হোক, সে যেনো সেখানেই নামায পড়ে ৷ আবু যর বলেন, আমরা বললাম : হে রসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন্ মসজিদ প্রতিষ্ঠিত হয়? তিনি বললেন : মসজিদুল হারাম ৷ আমি বললাম : তারপর কোন্টি? তিনি বললেন : মসজিদুল আকসা । আমি বললাম : এই দুই মসজিদের প্রতিষ্ঠায় ব্যবধান কতখানি? তিনি বললেন : চল্লিশ বছরের । তারপর বললেন : যেখানেই তোমার কাছে নামায উপস্থিত হয়, সেখানেই নামায পড়ে নিও। কেননা সেই স্থানটাই মসজিদ । -সকল সহীহ হাদিস গ্রন্থ ৷ | ২. মসজিদ নির্মাণের ফযীলত ১. উসমান রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : 2255 একা 8655 TDL ও৫ 4) 254 iS OP A লে? রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য বেহেশতে একটি বাড়ি নির্মাণ করে দেবেন। -বুখারি, মুসলিম । ২. আহমদ, ইবনে হিববান ও বাযযার ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, তা যদি একটি পাখির ডিম পাড়ার জায়গার মতো ক্ষুদ্রও হয়, তবে আল্লাহ তার জন্য বেহেশতে একটি বাড়ি নির্মাণ করে দেবেন। ৩. মসজিদ অভিমুখে যাত্রা করার দোয়া ১. উম্মে সালামা রা. বলেছেন, রসূলুল্লাহ সা. যখন বাড়ি থেকে বের হতেন, বলতেন : 32459492520) 0০ 9 051 of ডিও 9০81৮510510 235 পপ 2 পপ পা ও এপ নি পানি জেন ব্রত পানি GI Em) pil ০০০ 2১০০০৮291০৮ “আল্লাহর নামে রওয়ানা করলাম, আল্লাহর উপর নির্ভর করলাম, হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই যেনো আমি গোমরাহ না হই এবং কেউ আমাকে গোমরাহ করতে না পারে, আমার যেনো পদস্থলন না হয় এবং কেউ আমার পদস্থলন ঘটাতে না পারে, আমি যেনো কারো উপর যুলুম না করি এবং কেউ আমার উপর যুলুম না করে, আর আমি যেনো মৃর্থসুলভ আচরণ না করি এবং আমার সাথে কেউ মূর্থসুলভ আচরণ না করে। -আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ । www.pathagar.com
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।