ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২১৩ করো। কারণ কাতার সোজা করলে নামায পূর্ণতা লাভ করে।” নুমান বিন বশীর বলেছেন: রসূলুল্লাহ সা. আমাদেরকে কাতারের মধ্যে সোজা করে দাড় করাতেন, যেভাবে পানপাত্রকে গায়ে গায়ে মিলিয়ে সোজা করে রাখা হয়। অবশেষে যখন তার ধারণা জন্মালো যে, আমরা কাতার সোজা করার বিষয়টি তার কাছ থেকে বুঝে নিয়েছি ও আয়ত্ত করে নিয়েছি, তখন একদিন মুখ ফিরিয়ে তাকালেন। দেখলেন, এক ব্যক্তি বুক ফুলিয়ে দাড়িয়ে আছে । তখন বললেন : তোমরা অবশ্যই তোমাদের কাতার সোজা করবে । নতুবা আল্লাহ তোমাদের মধ্যে শত্ৰুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে দেবেন। -তিরমিযি ব্যতিত অবশিষ্ট পাচটি সহীহ হাদিস গ্রন্থ। আহমদ ও তাবারানি বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : “তোমাদের কাতার সোজা করো এবং কাধের সাথে কাধ সমান্তরাল করে দাড়াও, তোমাদের ভাইদের জন্যে বাহু কোমল করো এবং ফাক বন্ধ করো । কেননা শয়তান তোমাদের ভেতরে ছাগলের বাচ্চার মতো ঢুকে পড়ে । আবু দাউদ, নাসায়ী ও বায়হাকি বর্ণনা করেন : আনাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : তোমরা প্রথমে সামনের কাতার পূর্ণ করো, তারপর পরবর্তী কাতার । যেটুকু কমতি থাকবে, তা যেনো শেষ কাতারে থাকে । বাযযার ইবনে উমর থেকে বর্ণনা করেছেন : “কোনো ব্যক্তি কাতারে ফাক বন্ধ করতে যাওয়ার সময় যেটুকু হাটে, তার প্রতিটি পদক্ষেপে অন্য যে কোনো পদক্ষেপের চেয়ে বেশি সওয়াব হয় ।” নাসায়ী, হাকেম ও ইবনে খুযায়মা একই বর্ণনাকারী থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি একটি কাতারকে যুক্ত করে আল্লাহ তাকে যুক্ত করেন, আর যে ব্যক্তি একটি কাতারকে ছিন্ন করে আল্লাহ তাকে ছিন্ন করেন। বুখারি ও তিরমিযি ব্যতিত অবশিষ্ট সকল সহীহ হাদিস গ্রন্থে জাবের বিন সামুরা থেকে বর্ণনা করেন, তিনি বলেন : রসূলুল্লাহ সা. একবার আমাদের কাছে এসে বললেন : ফেরেশতারা পারোনাঃ আমরা বললাম : হে রসূলুল্লাহ সা. ফেরেশতারা তাদের প্রতিপালকের নিকট কিভাবে কাতারবদ্ধ হয়ঃ তিনি বললেন : তারা আগে প্রথম কাতার পূর্ণ করে এবং কাতারে গায়ে গায়ে মিলে দাড়ায় ।” ৬. কাতারের ডান দিকে দীড়াতে উৎসাহ প্রদান : ইতিপূর্বে রসূলুল্লাহ সা. এর উক্তি উদ্ধৃত করা হয়েছে : “মানুষ যদি জানতো, আযান দেয়ায় ও প্রথম কাতারে কী সওয়াব রয়েছে, আর তার সুযোগ লাভে যদি লটারী করা ছাড়া আর কোনো উপায় না থাকতো, তবে তারা অবশ্যই লটারী করতো। আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. তার সাহাবিদের মধ্যে প্রথম কাতার থেকে পেছনে থাকার প্রবণতা লক্ষ্য করলেন। তাই তিনি তাদেরকে বললেন : সামনে এসো, আর আমার পেছনে নামায পড়ো । আর যারা তোমাদের পরে আসবে, তারা যেনো তোমাদের পেছনে নামায পড়ে । আর যারা সব সময় পেছনেই পড়ে থাকবে, আল্লাহ তাদেরকে পেছনেই ফেলে রাখবেন । -মুসলিম, নাসায়ী, আবু দাউদ, ইবনে মাজাহ । আবু দাউদ ও ইবনে মাজাহর আরেক বর্ণনায় আয়েশা রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যারা কাতারের ডান দিকে নামায পড়ে, আল্লাহ তাদের উপর রহমত পাঠান এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। লোকেরা বললো : হে রসূলুল্লাহ সা., প্রথম কাতারের উপরও? তিনি বললেন : আল্লাহ রহমত পাঠান এবং ফেরেশতারা দোয়া করেন প্রথম কাতারের জন্য । লোকেরা আবার বললো : হে রসূলুল্লাহ সা. আর দ্বিতীয় কাতার? তিনি এবার বললেন : হ্যা, দ্বিতীয় কাতারের উপরও ৷” www.pathagar.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।