২১২ ফিক্হুস্ সুন্নাহ তাকবীর তাহরীমা বলে, অতপর, কাতারে প্রবেশ করে, ইমামের সাথে রুকুতে যায়, তার নামায শুদ্ধ । আবু বাকরা রা. রসূলুল্লাহ সা. এর রুকুতে থাকা অবস্থায় জামাতের কাছে গিয়ে পৌছলেন, কিন্তু কাতারে পৌঁছার আগেই রুকু দিলেন। পরে এ ঘটনা রসূলুল্লাহ সা. কে জানালেন। রসূলুল্লাহ সা. বললেন : আল্লাহ তোমার জামাত ধরার আগ্রহ বাড়িয়ে দিন। তবে এমন আর কখনো করোনা । (অর্থাৎ এতো বিলম্বে মসজিদে রওনা দিওনা, অথবা, রুকু দিয়ে এভাবে আর কাতারে প্রবেশ করোনা, অথবা, জামাত ধরতে আর কখনো এতো দ্রুত বেগে ছুটোনো ৷) -আহমদ, বুখারি, আবু দাউদ, নাসায়ী । তবে যে ব্যক্তি কাতার থেকে বিচ্ছিন্নভাবে পুরো নামায সম্পন্ন করে, অধিকাংশ আলেমের মতে, তার নামায হয়ে যায়, কিন্তু মাকরূহ হয় । আহমদ, ইসহাক, হাম্মাদ, ইবনে আবি লায়লা, ওকী, হাসান বিন সালেহ, নাসায়ী ও ইবনুল মুনযিরের মতে, পুরো এক রাকাতও কাতারে পেছনে একাকী পড়লে নামায বাতিল হবে । ওয়ারিসা বলেন : রসূলুল্লাহ সা. এক ব্যক্তিকে কাতারের পেছনে একাকী নামায পড়তে দেখে তাকে নামায পুনরায় পড়ার আদেশ দিলেন। -নাসায়ী ব্যতিত পাঁচটি সহীহ হাদিস গ্রন্থ। আহমদের ভাষা এরকম : কাতারের পেছনে একাকী নামায পড়েছে এমন এক ব্যক্তি সম্পর্কে রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন : নামায পুনরায় পড়বে । আলী ইবনে শায়বান বলেছেন : রসূলুল্লাহ সা. এক ব্যক্তিকে কাতারের পেছনে একাকী নামায পড়তে দেখে দীড়ালেন। লোকটি নামায শেষ করে চলে যেতে উদ্যত হলে তাকে বললেন : তুমি নামাযের দিকে মনোযোগী হও। কেননা কাতারের পেছনে একাকী নামায হয়না । -আহমদ, ইবনে মাজাহ, বায়হাকি। তবে অধিকাংশ আলেম আবু বকরার হাদিসের অনুসরণ করেন। কেননা তিনি কাতারের পেছনে নামাযের কিছু অংশ সম্পন্ন করলেও রসূলুল্লাহ সা. তাকে পুনরায় নামায পড়ার আদেশ দেননি । সুতরাং অন্যান্য হাদিসে পুনরায় নামায পড়ার যে আদেশ রয়েছে, তার ব্যাখ্যা হবে এ রকম : ওটা মুস্তাহাব হিসেবে করতে বলা হয়েছে এবং উত্তম কাজটি করার জন্য তাগিদ দেয়া হয়েছে। কামাল ইবনুল হুমাম বলেন : আমাদের ইমামগণ ওয়ারিসার হাদিস দ্বারা পুনরায় পড়া মুস্তাহাব এবং আলী বিন শায়বানের হাদিস দ্বারা পুনরায় না পড়লে নামাযে অসম্পূর্ণতা থেকে যাবে বলে স্থির করেছেন- যাতে এই দুটো হাদিস আবু বাকরার হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কেননা আবু বাকরার হাদিস থেকে বাহ্যত: পুনরায় নামায পড়ার বাধ্যবাধকতা নেই বলে প্রতীয়মান হয়। রসূলুল্লাহ সা. তাকে পুন পড়তে আদেশ দেননি। আর যে ব্যক্তি জামাতে উপস্থিত হয়ে দেখে, কাতারে জায়গা নেই, এমনকি কোথাও ফাক ফোকরও নেই । তীর ব্যাপার দু'রকমের অভিমত রয়েছে : কেউ বলেন : একাকীই দীড়িয়ে নামায পড়ে নেবে এবং কাউকে কাতার থেকে টেনে আনা তার জন্য মাকরূহ হবে । আবার কেউ বলেন : তাকবীর তাহরীমা বলার পর কাতার থেকে এমন কাউকে টেনে আনবে যার এই বিধিটি জানা আছে। আর যাকে টেনে আনা হবে, তার এ ব্যক্তির আহ্বানে সম্মতি জানানো মুস্তাহাব । ৫. কাতার সোজা করা ও ফাক বন্ধ করা : নামায শুরু করার আগে মুসলিমগণকে কাতার সোজা করতে ও কাতারের ভেতরের ফাক বন্ধ করতে আদেশ দেয়া ইমামের জন্য মুস্তাহাব । আনাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. তাকবীর তাহরীমা বলার আগে আমাদের দিকে এগিয়ে আসতেন এবং বলতেন : “পরস্পরের গায়ে লেগে দাড়াও এবং সুবিন্যস্ত হও ।” -বুখারি ও মুসলিম । বুখারি ও মুসলিমেরই অপর বর্ণনায় রসূলুল্লাহ সা. বলেছেন : তোমরা কাতার সোজা www.pathagar.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।