ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২১১ যে ব্যক্তি ওয়াক্তের পর নামায পড়ে এবং যে ব্যক্তি মুক্ত মানুষকে দাসে রূপান্তরিত করে । -আবু দাউদ, ইবনে মাজাহ । তিরমিযি বলেন : জনগণের অপছন্দ হওয়া সত্তেও কারো ইমাম হওয়া মাকরূহ । ইমাম যদি অপরাধী না হয়, তাহলে যে বা যারা তাকে অপছন্দ করেছে তারা গুনাহগার হবে। ২৬. ইমাম মুক্তাদিদের কর্তব্য ১. মুক্তাদি একজন হলে ইমামের ডান পাশে এবং দু'জন বা তার বেশি হলে পেছনে থাকবে : কেননা জাবের রা. বলেছেন : রসূলুল্লাহ সা. নামাযে দীড়ালেন। তারপর আমি এলাম এবং তার বাম দিকে দাড়ালাম ৷ তিনি আমার হাত ধরলেন, তারপর আমাকে ঘুরিয়ে তার ডান দিকে দাড় করালেন। এরপর জাবের বিন সাথর এলো এবং রসূল সা. এর বাম দিকে দীড়ালো। তখন রসূল সা. আমাদের সকলের হাত ধরলেন এবং আমাদের সবাইকে ঠেলে তীর পেছনে দাড় করলেন । -মুসলিম, আবু দাউদ। আর যখন কোনো মহিলা জামাতে উপস্থিত হবে, তখন পুরুষদের পেছনে একা দাড়াবে এবং পুরুষদের সাথে এক কাতারে দীড়াবেনা ৷ এর ব্যতিক্রম করলেও অধিকাংশের মতে তার নামায শুদ্ধ হবে। আনাস রা. বলেছেন : আমাদের বাড়িতে আমি ও জনৈক এতিম রসূল সা. এর পেছনে নামায পড়লাম । আমার মা আমাদের পেছনে দীড়ালেন। আমাকে ও এতিমকে হাত ধরে তার পেছনে ও বৃদ্ধাকে আমাদের পেছনে রাখা হলো । -বুখারি, মুসলিম । ২. ইমামের জন্যে কাতারের মাঝ বরাবর ও বুদ্ধিমান লোকদের কাছাকাছি দাড়ানো মুস্তাহাব : কেনোনা আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : ইমামকে মাঝখানে রাখো ও ফাকা বন্ধ করো। -আবু দাউদ । ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, রসূল সা. বলেছেন : তোমাদের মধ্য থেকে বুদ্ধিমান ও প্রাপ্ত বয়স্করা আমার কাছে থাকবে, তারপর তাদের পরবর্তীগণ, তারপর তাদের পরবতীগণ । আর সাবধান, বাজারের মতো হৈ চৈ যেনো জামাতে না হয়। -আহমদ, মুসলিম, আবু দাউদ, তিরমিযি । আনাস থেকে বর্ণিত : রসূল সী. পছন্দ করতেন যেনো মুহাজির ও আনসারগণ তার কাছে থাকে, যাতে তাদের মধ্য থেকে লোক নিতে পারেন। -আহমদ, আবু দাউদ। এদেরকে সামনে রাখার উদ্দেশ্য হলো, তারা যাতে ইমামের ভুল শুধরে দিতে পারে । তাকে সতর্ক করতে পারে এবং ইমাম কাউকে নিজের স্থলাভিষিক্ত করতে চাইলে করতে পারে। ৩. মহিলা ও বালকদের অবস্থান : রসূলুল্লাহ সা. পুরুষদেরকে বালকদের সামনে ও বালকদেরকে তাদের পেছনে ও নারীদেরকে বালকদের পেছনে রাখতেন। (আর একজন বালক থাকলে সে পুরুষদের কাতারে দাড়াবে ।) -আহমদ, আবু দাউদ । আর বুখারি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূল সা. বলেছেন : পুরুষদের সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার আর নিকৃষ্টতম কাতার শেষ কাতার । আর মহিলাদের সর্বোত্তম কাতার শেষ কাতার এবং নিকৃষ্টতম কাতার প্রথম কাতার । মহিলাদের সর্বশেষ কাতার সর্বোত্তম কাতার এজন্য যে, সেটি পুরুষদের থেকে সর্বাপেক্ষা দূরে থাকে। পক্ষান্তরে প্রথম কাতারের সাথে পুরুষদের মেলামেশার সম্ভাবনা থাকে। ৪. কাতারের পেছনে একাকী নামায : যে ব্যক্তি কাতারের পেছনে একাকী নামাযের জন্য www.pathagar.com

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।