২১০ ফিক্হুস্ সুন্নাহ হবে। ইতিপূর্বে এই মর্মে হাদিস উদ্ধৃত হয়েছে যে, রসূল সা. এর পেছনে লোকেরা ঘরের আড়াল থেকেও নামায পড়তো । ২৩. যে ব্যক্তি ফরয তরক করে তার পেছনে নামায পড়া ইমাম যদি নামাযের কোনো শর্ত বা রুকন ত্যাগ করে তবে মুক্তাদি সমস্ত রুকন ও শর্ত পূরণ করলে এবং ইমামের ত্যাগ করার খবর না জানলে উক্ত ইমামের পেছনে মুক্তাদির নামায বৈধ হবে। কেননা আবু হুরায়রা বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “ইমামগণ তোমাদের নামায পড়াবে । যদি নির্ভুলভাবে পড়ায়, তবে তোমাদেরও লাভ, ইমামেরও লাভ । আর তারা যদি ভুল করে, তবে তোমাদের লাভ এবং তাদের ক্ষতি ।” -আহমদ, বুখারি । সাহল বলেন : আমি রসূল সা.কে বলতে শুনেছি : ইমাম দায়িত্বশীল । সে যদি সুষ্ঠুভাবে তার কাজ করে, তাহলে তারও লাভ, জামাতেরও লাভ । আর যদি সুষ্ঠুভাবে না করে তাহলে সে ক্ষতিগ্রস্ত, জামাত নয় । -ইবনে মাজাহ । বিশুদ্ধ হাদিস থেকে আরো জানা গেছে, উমর রা. জুনুব (বৃহত্তর অপবিভ্রতাযুক্ত) অবস্থায় নিজের অজান্তে নামায পড়ালেন। পরে তিনি নিজে নামায দুহরিয়েছেন। কিন্তু লোকেরা দুহরায়নি। . ২৪. ইমাম কর্তৃক প্রতিনিধি নিয়োগ ইমাম নামাযে থাকা অবস্থায় যদি এমন কিছু ঘটে, যার জন্য তার ইমামতি চালিয়ে যাওয়া সম্ভব নয়, যেমন তার মনে পড়লো, সে অপবিত্র, অথবা তার অযু ছুটে গেলো, তবে সে অবস্থায় ইমাম নিজের স্থলে অন্য কাউকে ইমাম নিয়োগ করতে পারে, যে মুক্তাদিদের নিয়ে অবশিষ্ট নামায সম্পন্ন করবে । আমর বিন মাইমুন রা. বলেছেন : যেদিন ফজরের সময় উমর রা. আহত হলেন, সেদিন আমি নামাযে দীড়িয়েছিলাম । আমার ও উমরের মাঝে আবদুল্লাহ ইবনে আব্বাস ব্যতিত আর কেউ ছিলনা । সহসা শুনেত পেলাম : তিনি আল্লাহু আকবার বললেন। তারপর বললেন : আমাকে কুকুরে হত্যা করলো বা খেলো । যখন ঘাতক তাকে আঘাত করলো, তখন এটা বললেন এবং আবদুর রহমান বিন আওফের হাত ধরলেন এবং সামনে এগিয়ে দিলেন। তারপর তিনি সংক্ষিগ্তভাবে নামায পড়ালেন। -বুখারি। আবু রযীন বলেছেন : একদিন আলী নামায পড়ালেন। সহসা"তারম্নাক দিয়ে রক্ত ঝরলো। তিনি এক ব্যক্তির হাত ধরে সামনে: এগিয়ে দিলেন এবং নিজে বেরিয়ে গেলেন। -সাঈদ বিন মানসূর ৷ আহমদ বলেছেন : ইমাম কর্তৃক প্রতিনিধি নিয়োগের কাজটি উমর ও আলী করেছেন? আর মুক্তাদিদের একাকী নামায শেষ করার দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল মুয়াবিয়া রা. যখন আহত হলেন। ফলে আহত হওয়ার পরবর্তী নামায লোকেরা একাকী সম্পূর্ণ করলো । ২৫. যাকে লোকেরা পছন্দ করেনা তার ইমামতি ন্ বহু হাদিসে জামাতের নিকট পছন্দনীয় নয় এমন ব্যক্তির ইমামতি নিষিদ্ধ করা হয়েছে। তবে ১৯/০১০৮৮৭ যখন তা শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হয় এবং তার পেছনে কোনো শরিয়ত সম্মত কারণ থাকে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তিন ব্যক্তির নামায কবুল হয়না । যে ব্যক্তি কোনো জামাতের ইমামতি করে অথচ লোকেরা তাকে পছন্দ করেনা, যে স্ত্রী স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত কাটিয়ে দেয় এবং যে দুই ভাই পরস্পরের সম্পর্ক ছিন্ন করে। -ইবনে মাজাহ। আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলতেন : তিন ব্যক্তির নামায আল্লাহ গ্রহণ করেননা : যে কোনো জামাতের ইমাম হয় অথচ লোকেরা তাকে পছন্দ করেনা, www.pathagar.com
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।