ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২০৯ ওঠার আগে নিজের জায়গায় সামান্য কিছুক্ষণ থাকতেন। উম্মে সালামা বলেন, আসল ব্যাপার তো আল্লাহই ভালো জানেন । তবে আমাদের মনে হয়, পুরুষরা যাতে মহিলাদের মুখোমুখি না হতে পারে, সে জন্যই মহিলারা আগে ভাগেই চলে যেতো । ২১. ইমাম বা মুক্তাদিদের উঁচু জায়গায় দাড়ানো মুক্তাদিদের চেয়ে উচু জায়গায় ইমামের নামায পড়া মাকরূহ । আবু মাসউদ আনসারী রা. বলেছেন : ইমাম কোনো জিনিসের ওপরে অবস্থান করবে আর তার পেছনে মুক্তাদিরা থাকবে- অর্থাৎ তার চেয়ে নিচে অবস্থান করবে- এরূপ করতে রসূলুল্লাহ সা. নিষেধ করেছেন। -দার কুতনী। আর হুমাম বলেছেন : হুযায়ফা রা. ইরাকের প্রাচীন নগরী মাদায়েনে একটা উঁচু জায়গায় অবস্থান নিয়ে জামাতের ইমামতি করলেন। এরপর আবু মাসউদ তার জামা ধরলেন এবং প্রবলভাবে টানলেন । নামায শেষে আবু মাসউদ তাকে বললেন : তুমি কি জানতেনা যে, উঁচু জায়গা থেকে ইমামতি করতে সাহাবিগণ নিষেধ করতেন? হুযায়ফা বললেন : হ্যা, জানতাম । তবে আপনি জামা ধরে টান দেয়ার পর বিষয়টি মনে পড়েছে। -আবু দাউদ, শাফেয়ী, বায়হাকি। তবে মুক্তাদির চেয়ে উচু জায়গায় অবস্থান গ্রহণ দ্বারা ইমামের যদি বিশেষ কোনো কারণ থেকে থাকে, সেক্ষেত্রে এটা মাকরূহ হবেনা। সাহল বিন সা'দ সায়েদী বলেছেন : আমি রসূলুল্লাহ সা.কে দেখেছি, সর্বপ্রথম যেদিন মিশ্বর স্থাপন করা হলো, সেদিন তিনি তার উপর বসলেন, তার উপর থেকেই আল্লাহু আকবর বললেন, তারপর রুকু করলেন, তারপর পেছনের দিকে এলেন, মিম্বরের গোড়ায় সাজদা করলেন। তারপর আবার মিন্বরে ফিরে গেলেন। নামায শেষে জনগণের দিকে মুখ করে বললেন : হে জনগণ, আমি এসব করলাম যাতে তোমরা আমার অনুকরণে নামায পড়তে পারো এবং আমার নামায শিখে নিতে পারো ।” -আহমদ, বুখারি-ও মুসলিম । তবে ইমামের চেয়ে উচ্চতর স্থানে মুক্তাদির নামায পড়া বৈধ । কেননা বর্ণিত আছে যে, আবু হুরায়রা রা. মসজিদের ছাদের উপর ইমামের পেছনে নামায পড়েছেন । আর আনাস রা. থেকে বর্ণিত : তিনি বসরায় মসজিদের ডান দিকে অবস্থিত আবু নাফের বাড়িতে এমন একটা কক্ষে জামাতে শরিক হতেন, যা মসজিদের চেয়ে মানুষের মাথা সমান উচ্চতায় অবস্থিত । আনাস সেখানে জামাতে শরিক হয়ে ইমামের পেছনে নামায পড়তেন । এ ব্যাপারে সাহাবিগণ চুপচাপ ছিলেন। -সুনান সাঈদ বিন মানসূর । শওকানি বলেছেন : মুক্তাদি যদি ইমামের চেয়ে এতো বেশি উঁচুতে অবস্থান করে, যে তিনশো হাতের চেয়ে বেশি উঁচু হয় এবং সে কারণে ইমামের কার্যকলাপ মুক্তাদি সঠিকভাবে জানতে পারেনা । তাহলে সেটা সর্বসম্মতভাবে অবৈধ হবে। চাই তা মসজিদ হোক বা অন্য কোনো জায়গা হোক । এর চেয়ে নিচু হলে মূলত: বৈধ হবে যতক্ষণ না নিষিদ্ধ হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়। আবু হুরায়রার উপরোক্ত দৃষ্টান্ত থেকেই এ বিধিটি প্রমাণিত হয় এবং এর উপর কোনো আপত্তি উত্থাপিত হয়নি । ২২. ইমাম ও মুক্তাদির মাঝে আড়াল থাকা অবস্থায় ইমামের অনুসরণ দর্শন ও শ্রবণ দ্বারা ইমামের গতিবিধি জানতে পারলে ইমাম ও মুক্তাদির মাঝে আড়াল থাকা সত্বেও ইমামের পেছনে নামায বৈধ । বুখারি বলেছেন, হাসান. বলেছেন : তাকবীরে তাহরীমা শুনতে পেলে ইমাম ও মুক্তাদির মাঝে প্রাচীর বা রাস্তা থাকলেও ইমামের অনুসরণে নামায বৈধ ২৭-__ www.pathagar.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।