২০৮ ফিক্হুস্ সুন্নাহ ১৯. জামাতের সাথে পুনরায় নামায পড়া ইয়াধীদ বিন আসওয়াদ রা. বলেছেন : মিনায় আমরা রসূলুল্লাহ সা. এর সাথে ফজরের নামায পড়লাম । এই সময় দুই ব্যক্তি এলো । তারা তাদের উটের উপর থাকা অবস্থায় যাত্রা বিরতি করলো। রসূল সা. এর আদেশে তাদেরকে তার কাছে আনা হলো । ভয়ে তাদের শরীর কীপছিল রসূলুল্লাহ সা. তাদেরকে জিজ্ঞাসা করলেন : তোমাদের কী হয়েছিল যে, জামাতের সাথে নামায পড়লেনা? তোমরা দু'জন কি মুসলমান নও? তারা বললো : হে রসূলুল্লাহ, আমরা অবশ্যই মুসলমান । আমরা আগেই আমাদের থাকার জায়গায় নামায পড়ে ফেলেছিলাম । রসূল সা. তাদেরকে বললেন : তোমরা যখন তোমাদের থাকার জায়গায় নামায পড়ো, তারপর জামাতের সালাত পাও, তখন জামাতের সাথে পুনরায় নামায পড়ে নাও। এ নামায তোমাদের জন্য নফল হবে ।” আহমদ, আবু দাউদ, তিরমিযি ও নাসায়ী । এ হাদিস থেকে প্রমাণিত হয়, যে ব্যক্তি জামাতে বা একাকী কোনো নামায পড়ে নিয়েছে, সে যদি পরে এ নামাযের আরেকটি জামাত মসজিদে অনুষ্ঠিত হতে দেখে, তার জন্য নফলের নিয়তে পরবর্তী জামাতে যোগ দিয়ে পুনরায় এ নামায পড়া শরিয়তে উৎসাহিত করা হয়েছে। হুযায়ফা রা. যুহর, আসর ও মাগরিব একবার জামাতে পড়ার পর পুনরায় পড়েছিলেন বলে বর্ণিত হয়েছে। আরো জানা গেছে, আনাস খোরমা ও অন্যান্য খাদ্য শস্য শুকানোর চত্বরে আবু মুসার সাথে ফজরের নামায পড়ার পর পুনরায় জামে মসজিদে পৌছে নামায অনুষ্ঠিত হতে দেখে তারা দু'জনে পুনরায় মুগীরার ইমামতিতে এঁ নামায পড়েন। তবে সহীহ হাদিসে যে রসূল সা. বলেছেন : “তোমরা একদিনে একই নামায দু'বার পড়োনা ।” সে সম্পর্কে ইবনে আবদুল বার বলেছেন : আহমদ ও ইসহাক একমত যে, এর অর্থ ফরয নামায আদায় করার পর পুনরায় ফরয হিসেবেই এঁ নামাযের পুনরাবৃত্তি করা । কিন্তু যে ব্যক্তি দ্বিতীয়বার জামাত পেয়ে রসূল সা. এর আদেশ অনুসারে নফলের নিয়তে একই নামাযের পুনরাবৃত্তি করে, তার জন্য একই দিনে একই নামাযের পুনরাবৃত্তি করা হয়না.। কেননা প্রথম নামায ফরয এবং দ্বিতীয় নামায নফল । সুতরাং একই নামাযের পুনরাবৃত্তি এখানে হয়না । ২০. সালাম ফেরানোর পর ইমামের ডানে বা বামে ঘুরে বসা কুবাইসা বিন হালব তার পিতা থেকে বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. আমাদের ইমামতি করে নামায পড়াতেন, তারপর তার ডান ও বাম দু"দিকেই ঘুরে বসতেন । -আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিযি । আলেমগণ যে কোনো দিকেই ঘুরে বসার নীতি অনুসরণ করে থাকেন। রসূলুল্লাহ সা. থেকে উভয় পন্থাই বিশুদ্ধ সনদে বর্ণিত। আয়েশা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. সালাম ফেরানোর পর কেবল এই দোয়াটা পড়া পর্যন্তই বসতেন : “আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম।” -আহমদ, মুসলিম, তিরমিযি, ইবনে মাজাহ ।* আর আহমদ ও বুখারি উম্মে সালামা রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. যখন সালাম ফেরাতেন, তখন তার সালাম ফেরানোর সাথে সাথেই মহিলারা উঠে চলে যেতো । আর তিনি * মাগরিব ও ফজরের নামাযের পর রসূল সা. এই দোয়া দশবার না পড়ে জায়গা থেকে সরতেননা : “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লাহু লাহুলমুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমিতু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইয়িন কাদীর।” কেননা এ দোয়া পড়ার সওয়াব তখনই পাওয়া যায়, যখন দুই পা পেতে বসার আগে তা পড়া হয়। www.pathagar.com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।