সালাত (নামায) ২০৭ সালামাও তন্ত্রপ করতেন। উম্মে ওয়ারাকার জন্য রসূল সা. একজন মুয়াযযিন নিযুক্ত করেছিলেন। উম্মে ওয়ারাকাকে তিনি তার বাড়ির মহিলাদের জন্য ফরয নামাযের ইমামতি করার আদেশ দিয়েছিলেন। ১৬. পুরুষ কর্তৃক শুধু মহিলাদের ইমামতি আবু ইয়ালা ও তাবারানি বর্ণনা করেছেন : উবাই বিন কাব রসূল সা. এর কাছে এসে বললেন : হে রসূল, গত রাতে আমি একটা কাজ করেছি। তিনি বললেন : কী কাজ? উবাই বললেন : আমার বাড়িতে কতিপয় মহিলা রয়েছে। তারা আমাকে বললো : তুমি তো কুরআন পড়তে পারো। আমরা পারিনা। আমাদের, নামায পড়াও। তাই আমি আট রাকাত ও বিতির পড়িয়েছি। শুনে রসূল সা. চুপ থাকলেন । আমরা তার চুপ থাকাকে সম্মতি মনে করেছি। ১৭. ফাসেক ও বিদয়াতির ইমামতি মাকরুহ বুখারি বর্ণনা করেছেন, ইবনে উমর হাজ্জাজের পেছনে নামায পড়তেন। মুসলিম বর্ণনা করেছেন : আবু সাঈদ খুদরী মারওয়ানের পেছনে ঈদের নামায পড়েছেন। ইবনে মাসউদ ওলীদ বিন উকবার পেছনে নামায পড়েছেন । অথচ সে মদ খেতো। একদিন সে ফজরের নামায চার রাকাত পড়িয়েছিলো। উসমান এ জন্য তাকে বেত্রাঘাত করেছেন। সাহাবি ও তাবেয়ীগণ ইবনে আবু উবাইদের পেছনে নামায পড়তেন। সে নাস্তিক ও গোমরাহীর দিকে আহ্বানকারী ছিলো বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আলেমগণ যে মূলনীতি অনুসরণ করতেন তা হলো, যার নামায নিজের জন্য শুদ্ধ, তার নামায অন্যের জন্যও শুদ্ধ। তবে তারা এতদসত্তবেও ফাসেক ও বিদয়াতির পেছনে নামায পড়া মাকরূহ বলেছেন। কেননা আবু দাউদ ও ইবনে হিব্বান বর্ণনা করেছেন : এক ব্যক্তি একদল লোকের ইমামতি করলো । তারপর সে কিবলার দিকে থুথু ফেললো । রসূল সা. তা দেখছিলেন। তারপর রসূল সা. বললেন : এই লোক যেনো আর তোমাদের নামায না পড়ায়। এরপর সে তাদের নামায পড়াতে চেয়েছিল। কিন্তু লোকেরা তাকে বাধা দেয় এবং রসূল সা. যা বলেছেন তা তাকে জানিয়ে দেয়। সে এ বিষয়টি রসূল সা. এর নিকট উল্লেখ করলো । রসূল সা. বললেন : হ্যা, তুমি আল্লাহ ও তার রসূলকে কষ্ট দিয়েছো। ১৮. কোনো সংগত কারণে ইমাম থেকে বিচ্ছিন্ন হওয়ার বৈধতা ইমামের সাথে নামাযে যোগদানকারী কোনো ব্যক্তি ইমাম থেকে বিচ্ছিন্ন হবার নিয়তেই নামায থেকে বেরিয়ে গিয়ে একাকী বাকি নামায সম্পন্ন করতে পারে- যদি ইমাম নামায দীর্ঘায়িত করেন এবং এ রকম অবস্থায় সে কোনো অসুস্থতায় আক্রান্ত হয়। কিংবা কোনো সম্পদ বিনষ্ট হবার আশংকা বোধ করে। কিংবা তার সফর সংগিদের আশংকা দেখা দেয় কিং তার উপর ঘুম প্রবল হয়, ইত্যাদি । কেননা সকল সহীহ হাদিস গ্রন্থ জাবের থেকে বর্ণনা করেছেন : মুয়ায রসূল সা. এর সাথে এশার নামায পড়তেন, তারপর তার গোত্রে ফিরে গিয়ে তাদের নামায পড়াতেন। একদিন রসূল সা. এশার নামায বিলম্বিত করলেন । মুয়ায তার সাথে এশার নামায পড়লেন । তারপর তার গোত্রে ফিরে গেলেন এবং সূরা বাকারা পড়লেন । এতে এক ব্যক্তি আলাদাভাবে নামায পড়লো । তাকে বলা হলো : হে অমুক, তুমি মুনাফিকী করেছো । সে বললো : আমি মুনাফিকী করিনি। তবে আমি রসূল সা. এর কাছে যাবোই এবং তাকে বিষয়টি জানাবোই। পরে সে রসূল সা. কে সমস্ত ঘটনা জানালো। রসূল সা. বললেন : “হে মুয়ায, তুমি কি ফিতনা সৃষ্টিকারী? হে মুয়ায, তুমি কি মানুষকে বিপথগামী করবে? অমুক অমুক সূরা পড়ো ।” www.pathagar.com
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।