২০৬ ফিক্হুস্ সুন্নাহ ফরয আদায়কারীর সাথে নফল আদায়কারীর ইমামতি, তাইয়াম্মুমকারীর সাথে অযুকারীর ইমামতি, অযুকারীর সাথে তাহয়াম্মুমকারীর ইমামতি, স্থায়ী অধিবাসীর সাথে প্রবাসীর, প্রবাসীর সাথে স্থায়ী অধিবাসীর এবং অসাধারণ ব্যক্তির সাথে সাধারণ মানুষের ইমামতি শুদ্ধ ও বৈধ । আমর বিন সালামা মাত্র ছয় বা সাত বছর বয়সে তার গোত্রের লোকদের ইমামতি করেছিলেন। রসূল সা. ইবনে উম্মে মাকতুমকে দুইবার মদিনার ভারপ্রাপ্ত শাসক ও ইমাম নিযুক্ত করেন। অথচ তিনি অন্ধ ছিলেন। মৃত্যুর প্রাক্কালীন রোগগ্রস্ত অবস্থায় আবু বকর নিজের বাড়িতে বসে বসে নামায পড়েছিলেন এবং তার পেছনে একদল লোক দাঁড়িয়ে নামায পড়েছিল। তখন তিনি তাদেরকে বসে নামায পড়তে ইংগিতে আদেশ দিয়েছিলেন । নামায শেষে যখন মুখ ফেরালেন, তখন তিনি বলেন : ইমামকে ইমাম নিযুক্ত করা হয়েছে তার আনুগত্য করার জন্যই । তাই সে রুকুতে গেলে তোমরাও রুকুতে যাও। সে রুকু থেকে উঠলে তোমরা ওঠো । আর ইমাম বসে নামায পড়লে তোমরাও তার পেছনে বসে নামায পড়ো ।* মুয়ায রসূল সা. এর সাথে এশার নামায পড়তেন। তারপর নিজ গোত্রে ফিরে গিয়ে তাদের সাথে পুনরায় এ নামায পড়তেন। এতে তার নামায নফল হয়ে যেতো, আর তার গোত্রের জন্য এশার ফরয আদায় হতো । মিহজান বিন আদরা বলেন : আমি রসূল সা. এর কাছে গেলাম । তখন তিনি মসজিদে ছিলেন । নামাযের জামাত অনুষ্ঠিত হলো । তিনি নামায পড়লেন । কিন্তু আমি পড়লামনা। তিনি আমাকে বললেন : তুমি নামায পড়লেনা কেন? আমি বললাম : হে রসূলুল্লাহ, আমি নিজের ঘরে নামায পড়েছি। তারপর আপনার কাছে এসেছি। তিনি বললেন : এসেছ যখন, তখন এদের সাথে নামায পড়ো এবং নফল হিসেবে পড়ো । রসলূ সা. এক ব্যক্তিকে একাকী নামায পড়তে দেখে বললেন : এমন কেউ কি নেই, যে এই ব্যক্তিকে সদকা দেয় অর্থাৎ তার সাথে নামায পড়ে? আমর ইবনুল আস ইমাম হিসেবে তাইয়াম্মম করে নামায পড়ালেন। রসূল সা. তার নামায বহাল রাখলেন। রসূল সা. মক্কা বিজয়ের সময় মক্কায় মাগরিব ব্যতিত সকল নামায দুই দুই রাকাত করে পড়ালেন। তিনি বলেছিলেন : হে মক্কাবাসী, তোমরা ওঠো এবং আরো দু'রাকাত পড়ো । কেননা আমরা মুসাফির । আর মুসাফির যখন স্থায়ী অধিবাসীর পেছনে নামায পড়ে, তখন সে চার রাকাতই পড়বে। এমনকি তার সাথে এক রাকাতের চেয়ে কম ধরতে পারলেও চার রাকাতই পড়বে । ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো : মুসাফির একাকী নামায পড়লে দু'রাকাত পড়ে, আর কোনো স্থায়ী অধিবাসীর পেছনে পড়লে চার রাকাত পড়ে । এর কারণ কী? তিনি বললেন : এটা সুন্নত । -আহমদ | ১৪. যাদের ইমামতি শুদ্ধ নয় কোনো রুগ্ন ব্যক্তির ইমামতি সুস্থ ব্যক্তির জন্য কিংবা অন্য রোগে আক্রান্ত ব্যক্তির জন্য বৈধ নয়। (যেমন যার অসাড়ে পেশাব, পায়খানা বা বায়ু নি:সরণ হয়) এটা অধিকাংশ আলেমের অভিমত ৷ মালেকী মাযহাবে এই ইমামতি বৈধ । তবে মাকরূহ । ১৫. মহিলাদের জন্য মহিলার ইমামতি মুস্তাহাব আয়েশা রা. মহিলাদের ইমামতি করতেন এবং তাদের সাথে কাতারের মধ্যে দীড়াতেন। উম্মে * ইসহাক আওযায়ী ইবনুল মুনযির ও যাহেরীগণের মতে, যে ব্যক্তি ওযরবশত বসে নামায পড়ে, তার পেছনে দাড়িয়ে নামায পড়ার ক্ষমতাসম্পন্ন ব্যক্তির নামায পড়া অবৈধ । তার উচিত ইমামের অনুকরণে বসে নামায পড়া । কেউ কেউ অবশ্য এ হাদিসকে রহিত মনে করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।