সালাত (নামায) ২০৫ একমত্য রয়েছে। তিনি মুষলধারে বৃষ্টিপাত, ঝড় ও অনুরূপ প্রাকৃতিক দুর্যোগকেও এর অন্তর্ভুক্ত করেছেন। ৩. খাদ্য উপস্থিত হওয়া : ইবনে উমর রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ খাওয়ার অবস্থায় থাকলে তার তাড়াহুড়ো করা উচিত নয়- যতোক্ষণ না প্রয়োজন পরিমাণ খাওয়া হয় । এমনকি জামাত শুরু হয়ে গেলেও নয় । -বুখারি। ৪. পেশাব ও পায়খানার চাপের মধ্যে থাকলে : আয়েশা রা. বলেছেন : আমি রসূলুল্লাহ সা.কে বলতে শুনেছি : খাদ্য উপস্থিত হওয়া ও পেশাব ও পায়খানার চাপ থাকা অবস্থায় নামায পড়া যাবেনা । -আহমদ, মুসলিম ও আবু দাউদ । ৫. আবু দারদা রা. বলেছেন, আগে নিজের প্রয়োজন পূরণ করা বুদ্ধিমত্তার কাজ, যাতে নিরুদ্বেগ মনে নামায পড়া যায়। -বুখারি। ১২. ইমামতির জন্য কে বেশি যোগ্য যে ব্যক্তি আল্লাহর কিতাব বেশি জানে, সে ইমামতির বেশি যোগ্য । কুরআন পাঠের যোগ্যতায় যদি অনেকেই সমান হয়, তাহলে তাদের মধ্যে যে ব্যক্তি সুন্নাহ সম্পর্কে বেশি জ্ঞান রাখে, সে ইমামতির বেশি যোগ্য । এতেও যদি একাধিক ব্যক্তি সমান হয়, তাহলে যে ব্যক্তি হিজরতে জ্যেষ্টতম, সে ইমামতির বেশি যোগ্য । এতেও যদি একাধিক ব্যক্তি সমান হয়, তাহলে যে ব্যক্তি বয়সে প্রবীণতম, সে ইমামতির বেশি যোগ্য । ১. আবু সাঈদ বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন তিনজন লোক সমবেত হবে, তখন তাদের একজনের ইমামতি করা উচিত । যে ব্যক্তি অধিক কুরআন জানে, সে ইমামতির অধিক যোগ্য । -আহমদ, মুসলিম, নাসায়ী । “অধিক কুরআন জানে” অর্থ কুরআনের জ্ঞানে এবং স্থতিতে ধারণে অধিক। কেননা আমর বিন সালমার বর্ণনায় রয়েছে : “তোমাদের মধ্যে যার কাছে বেশি পরিমাণে কুরআন রয়েছে, তার ইমামতি করা উচিত৷” ২. ইবনে মাসউদ রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি জামাতের লোকদের মধ্যে সবচেয়ে বেশি কুরআন জানে, সে জামাতের ইমামতি করবে । কুরআন জানার যোগ্যতায় যদি সবাই সমান হয়, তাহলে যে ব্যক্তি সুন্নাহ সম্পর্কে অধিকতর জ্ঞানের অধিকারী, সে হবে ইমামতির অধিকতর যোগ্য । সুন্নাহর জ্ঞানেও যদি সবাই সমান হয়, তাহলে যে হিজরতে জ্যেষ্ঠতর সে ইমামতির অধিকতর যোগ্য । হিজরতেও যদি সবাই সমান হয়, তাহলে যে ব্যক্তি অধিকতর বয়োজ্যেষ্ঠ সে ইমামতির অধিকতর যোগ্য । কোনোক্রমেই যেনো কেউ অন্যের কর্তৃত্বাধীন এলাকায় তার অনুমতি ছাড়া ইমামতি না করে । আর কেউ যেনো গৃহকর্তার জন্য নির্দিষ্ট আসনে তার অনুমতি ছাড়া না বসে । -আহমদ, মুসলিম । এর অর্থ হলো, শাসনকর্তা, গৃহকর্তা ও অধিবেশনের সভাপতি অন্যদের চেয়ে ইমামতির অধিকতর যোগ্য, যতোক্ষণ এই কর্তা ব্যক্তিদের কেউ অন্য কাউকে অনুমতি না দেয়। আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী কোনো ব্যক্তির জন্য কোনো সমাজ বা দলের অনুমতি ব্যতিত তাদের ইমাম বা নেতা হওয়া বৈধ নয়। আর অন্য সবাইকে বাদ দিয়ে শুধু নিজেকে কোনো দাওয়াতের মেহমানরূপে নির্দিষ্ট করবেনা । করলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করার শামিল হবে । -আবু দাউদ । ১৩. যাদের ইমামতি বৈধ যে বালক হালাল হারামের পার্থক্য বোঝে তার ইমামতি বৈধ । অন্ধের ইমামতি, বসে নামায আদায়কারীর সাথে দাড়িয়ে নামায আদায়কারীর ইমামতি, দাড়িয়ে নামায আদায়কারীর সাথে www.pathagar.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।