২০৪ ফিক্হুস্ সুন্নাহ প্রমান পাওয়া যায়। তাছাড়া নামাযের মধ্যে দোয়া ও আল্লাহর প্রশংসার সময় হাত উঁচু করার বৈধতারও প্রমাণ পাওয়া যায়। প্রয়োজনে এদিক ওদিক তাকানোও জায়েয প্রমাণিত । আর প্রয়োজনে ইশারার মাধ্যমে নামাধীকে কিছু বলাও জায়েয প্রমাণিত । দীনের ব্যাপারে সম্মানিত হওয়ার জন্য আল্লাহর প্রশংসা ও শোকর আদায় করা, অপেক্ষাকৃত কম যোগ্য ব্যক্তির অধিকতর যোগ্য ব্যক্তির ইমাম হওয়া এবং নামাযের ভেতরে সামান্য কিছু কাজকর্ম করার বৈধতা প্রমাণিত হয়। ১০. জামাতে আংশিক অংশগ্রহণ যে ব্যক্তি নামাযের মাঝখানে জামাতে প্রবেশ করে, সে দাড়িয়ে তাকবীরে তাহরীমা বলবে এবং ইমাম যে অবস্থায়ই থাকবে, সেই অবস্থায়ই তার সাথে অংশগ্রহণ করবে । (ইমামের সালাম ফিরানোর পূর্বে তাকবীরা তাহরীমা বলে জামাতে যোগদান করলে পুরো জামাতের ছওয়াব পাওয়া যাবে । কোনো রাকাতের রুকু না পাওয়া পর্যন্ত এ রাকাত জামাতে পাওয়া গেল বলে গণ্য হবেনা । ইমামের সাথে পুরো রুকু না পেলেও অথবা ইমামের মাথা তোলার আগে মাথা ঝুকিয়ে হাটুতে হাত স্পর্শ করলেও রাকাত ধর্তব্য হবে। আবু হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন তোমরা নামাযে হাজির হও, তখন আমরা সাজদায় থাকলে তোমরাও সাজদায় যেয়ো । তবে সেটিকে রাকাত গণ্য করোনা । আর যে ব্যক্তি রুকু পাবে সে নামাযের রাকাত পেয়েছে বলে ধরা হবে। -আবু দাউদ, ইবনে খুযায়মা, হাকেম। . মাসবুক (যে ব্যক্তি আংশিক জামাত পেয়েছে) ইমাম যা যা করে, হুবহু তা তা করবে। সে তার সাথে শেষ বৈঠক করবে । ইমাম সালাম না ফিরানো পর্যন্ত সে দীড়াবেনা। যখন দাড়াবে, তখন বাকি নামায সম্পূর্ণ করতে আল্লাহু আকবর বলে দীড়াবে। ১১. যেসব ওযরে জামাত ত্যাগ করা যায় নিম্নবর্ণিত যে কোনো একটি অবস্থার উদ্ভব ঘটলে জামাত ত্যাগ করার অনুমতি রয়েছে : ১ ও ২. বৃষ্টিপাত অথবা তুষারপাত : ইবনে উমর রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. ঘোষককে আদেশ দিতেন যেনো নামাযের জন্য. আহ্বান জানায় এবং বলে : অন্ধকার বর্ষণমুখর রাতে তোমরা নিজ নিজ বাসস্থানে নামায পড়ো । -বুখারি, মুসলিম । জাবের রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমরা রসূলুল্লাহ সা. এর সাথে এক সফরে বের হলাম । আমাদের সেই সফরকালে বৃষ্টি হলো। রসূলুল্লাহ সা. বললেন : তোমাদের যার যার ইচ্ছা নিজ নিজ থাকার জায়গায় নামায পড়ে নাও। -আহমদ, মুসলিম, আবু দাউদ, তিরমিযি । ইবনে আব্বাস একবার বৃষ্টির দিনে তার মুয়াযযিনকে বললেন : “আশহাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ’ বলার পর “হাইয়া আলাস সালাহ’ “নামাযের জন্য এসো” বলোনা । তার পরিবর্তে বলো : “সানু ফী বুয়ুতিকুম” (তোমাদের নিজ নিজ ঘরে নামায পড়ো)। লোকেরা এটা অপছন্দ করলো বলে মনে হলো। তাই ইবনে আব্বাস বললেন : তোমরা কি এতে অবাক হচ্ছো? যিনি আমার চেয়ে শ্রেষ্ঠ, সেই রসূল সা.ই এটা করেছিলেন। জামাত অবশ্য করণীয় কাজ। তবে কাদাপানি ও পিছলা পথে চলার জন্য তোমাদেরকে ঘর থেকে বের করা আমার পছন্দ হয়নি। -বুখারি ও মুসলিম। মুসলিমের বর্ণনা এ রকম : ইবনে আব্বাস এক বর্ষণমুখর জুমার দিনে তার মুয়াযযিনকে আদেশ দিলেন। তুষারপাতের মতো প্রচণ্ড গরম, গাঢ় অন্ধকার ও অত্যাচারির ভয়েও জামাত ত্যাগ করার অনুমতি রয়েছে। ইবনে বাত্তাল বলেছেন : এ ব্যাপারে আলেমদের ইজমা অর্থাৎ www.pathagar.com
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।