ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ২০৩ আবু সাঈদ ও আবু হুরায়রা রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি রাত্রে ঘুম থেকে জেগে উঠে, তারপর তার স্ত্রীকে জাগায় এবং দু'জনে একত্রে দু'রাকাত নামায পড়ে, তাদেরকে আল্লাহর স্মরণকারী পুরুষ ও নারীদের দলভুক্ত বলে লেখা হবে । -আবু দাউদ ৷ আবু সাঈদ বর্ণনা করেন : এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো । তার আগেই রসূলুল্লাহ সা. তার সাথীদের নিয়ে নামায পড়েছেন। রসূলুল্লাহ সা. বললেন : এই ব্যক্তির সাথে নামায পড়ে কে তাকে সদকা দিতে রাজি আছে? উপস্থিত জনতার মধ্য থেকে একজন উঠে দীড়ালো এবং তার সাথে নামায পড়লো । -আহমদ, আবু দাউদ, তিরমিযি । ইবনে আবি শায়বা বর্ণনা করেছেন, আবু বকর সিদ্দীক রা. সেই ব্যক্তির সাথে নামায পড়েছিলেন । এ হাদিস থেকে তিরমিযি প্রমাণ করেছেন, যে মসজিদে একবার জামাতে নামায অনুষ্ঠিত হয়ে গেছে সেখানে পুনরায় জামাতে নামায পড়া বৈধ । আহমদ ও ইসহাকের মত এটাই । অন্যান্য আলেমের মতে, একাকী নামায পড়তে হবে। এ মত সুফিযান, মালেক, শাফেয়ী ও ইবনুল মুবারকের। তবে এক জায়গায় এক সাথে একাধিক জামাত অনুষ্ঠান সর্বসম্মতভাবে অবৈধ । কেননা যে উদ্দেশ্যে ইসলাম জামাতের বিধান দিয়েছে, এটা তার পরিপন্থী। এটা শরিয়তের বিধানের পরিপন্থী । ৯. ইমামের মুক্তাদিতে পরিণত হওয়ার বৈধতা যখন কোনো ব্যক্তিকে নির্ধারিত ইমামের অনুপস্থিতিতে ইমাম বানানো হয়, তখন নির্ধারিত ইমাম উপস্থিত হলে উক্ত ব্যক্তির মুক্তাদিতে পরিণত হওয়া বৈধ ৷ বুখারি ও মুসলিম সাহল বিন সাদ থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. বনু আমর গোত্রের বিরোধ মিমাংসার জন্য সেখানে গেলে নামাযের সময় হলে মুয়াযযিন আবু বকরের কাছে এসে বললো : আপনি কি নামায পড়াবেন? তাহলে আমি ইকামত দেই ? তিনি বললেন : হ্যা। অতপর আবু বকর নামাযে ইমামতি শুরু করলেন। কিছুক্ষণ পর রসূলুল্লাহ সা. এলেন। লোকেরা তখন নামায পড়ছে। রসূলুল্লাহ সা. কাতারে গিয়ে দীড়ালেন। লোকেরা হাতে তালি দিলো । আবু বকর নামাযে থাকা অবস্থায় অন্য কোনো দিকে ভ্রক্ষেপ করতেননা। কিন্তু লোকেরা যখন বেশি করে তালি দিতে লাগলো, তখন পাশের দিকে তাকালেন এবং রসূলুল্লাহ সা. কে দেখলেন । রসূলুল্লাহ সা. তাকে ইশারায় বললেন : তুমি তোমার জায়গায় থাকো ও ইমামতি অব্যাহত রাখো । আবু বকর তার দু'হাত, উঁচু করলেন এবং রসূলুল্লাহ সা. ইমামতির ব্যাপারে তাকে যে আদেশ দিয়েছেন সেজন্য আল্লাহর প্রশংসা করলেন। তারপর আবু বকর পিছিয়ে এসে কাতারে দীড়ালেন, রসূলুল্লাহ সা. সামনে গেলেন, নামায পড়ালেন এবং তারপর ঘুরে বসলেন । তারপর বললেন : হে আবু বকর, আমি তোমাকে আদেশ দেয়ার পর তুমি ইমামতি অব্যাহত রাখলেনা কেন? আবু বকর রা. বললেন : আবু কুহাফার ছেলের পক্ষে সম্ভব ছিলোনা যে রসূলুল্লাহ সা. এর উপস্থিতিতে ইমামতি করে। জনসাধারণকে রসূলুল্লাহ সা. জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তোমাদেরকে অতো বেশি হাতে তালি দিতে দেখলাম কেন ? নামাযের মধ্যে কারো যদি কোনো আকস্মিক ঘটনা ঘটে তবে তার উচিত সুবহানাল্লাহ বলা । হাতে তালি দেয়া শুধু মহিলাদের জন্য নির্দিষ্ট ।” শওকানি বলেছেন এ হাদিস থেকে প্রমাণিত হয় যে, নামাযের মধ্যে এক কাতার থেকে পার্শ্ববর্তী কাতারে হেটে গেলে নামায বাতিল হয়না । তাছাড়া কোনো ঘটনার জন্য আল্লাহর প্রশংসা করা ও সুবহানাল্লাহ বলা দ্বারা সতর্ক করা বৈধ । আর কোনো ওযরবশত ইমামের অন্য কাউকে স্থলাভিষিক্ত করা জায়েয । দু'জন ইমামের দ্বারা নামায অনুষ্ঠিত হওয়া দূষণীয় কিছু নয়। এতে এক ব্যক্তির নামাযের একাংশে ইমাম হওয়া ও অপর অংশে মুক্তাদি হওয়ার বৈধতার www.pathagar.com

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।