২০২ ফিক্হুস্ সুন্নাহ যেতে পারে। অনুরূপভাবে, রুকু অবস্থায়ও জামাতে শরীক হতে চায় এমন লোকের জন্য অপেক্ষা করা যায়। অপেক্ষা করা যায় শেষ বৈঠকেও। আবু কাতাদার হাদিসে রয়েছে : রসূল সা. প্রথম রাকাতকে দীর্ঘায়িত করতেন। আবু সাঈদ বলেছেন নামায শুরু হওয়ার পর কেউ কেউ জান্নাতুল বাকিতে গিয়ে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে যখন অযু করে আসতো, তখনো রসূল সা. প্রথম রাকাতে থাকতেন । তিনি প্রথম রাকাতকে লম্বা করতেন। -আহমদ, মুসলিম, ইবনে মাজাহ, নাসায়ী । ৭. ইমামের অনুকরণ ওয়াজিব, তাকে অতিক্রম করা হারাম ইমামের অনুকরণ ওয়াজিব এবং তাকে অতিক্রম করা হারাম।* আবু হুরায়রা বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : ইমামকে ইমাম বানানো হয়েছেই এ উদ্দেশ্যে যে, তার আনুগত্য করা হবে। কাজেই তোমরা তাকে অতিক্রম করোনা । সে যখন তাকৰীর বলে তখন তোমরাও তাকবীর বলো। আর সে যখন “সামিয়াল্লাহু লিমান হামিদাহ” বলবে, তখন তোমরা বলবে : আল্লাহুম্মা রববানা লাকাল হামদ । আর যখন সাজদা দেবে, তখন তোমরাই সাজদা দেবে । আর যখন বসে দরূদ পড়ে, তখন তোমরাও সবাই বসে দরূদ পড়ো । -বুখারি, মুসলিম । আহমদ ও আবু দাউদ বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. বলেছেন : ইমাম তো এজন্যই যে, তার অনুকরণ করা হবে। কাজেই যখন সে তাকবীর বলে, তখন তোমরা তাকবীর বলো, ইমাম তাকবীর না বলা পর্যন্ত তোমরা তাকবীর বলবেনা । আর যখন সে রুকু দেবে, তখন তোমরাও রুকু দিও এবং সে রুকু না দেয়া পর্যন্ত তোমরা রুকু দিওনা । আর যখন ইমাম সাজদা দেবে, তখন সাজদা দিও । ইমাম সাজদা না দেয়া পর্যন্ত তোমরা সাজদা দিওনা । আবু হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “তোমাদের কোনো ব্যক্তি যখন ইমামের আগে মাথা তোলে, তখন তার কি ভয় হয়না যে, আল্লাহ, তার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করে দিতে পারেন । অথবা তার মুখকে গাধার মুখে পরিবর্তিত করে দিতে পারেন? -সকল সহীহ হাদিস গ্রন্থ । আনাস রা. বলেন, র সা. বলেছেন: হে জনতা, আমি তোমাদের ইমাম ৷ কাজেই তোমরা রুকুতে, সাজদায়, দাড়ানোয়, বৈঠকে ও সালাম ফেরানোয় আমার আগে আগে যেয়োনা।” -আহমদ ও মুসলিম । বারা বলেছেন : আমরা রসূলুল্লাহ সা. এর সাথে নামায পড়ছিলাম । রসূলুল্লাহ সা. যখন সামিয়াল্লাহু লিমান হামিদাহ বললেন । তখন আমাদের কউ পিঠ বাকা করেনি- যতক্ষণ না রসূলুল্লাহ সা. তীর মুখমণ্ডল মাটির উপর রেখেছেন। -সকল সহীহ হাদিস গ্রন্থ ৷ ৮. ইমামের সাথে একজন যুক্ত হলেই জামাত হয়ে যাবে ইমামের সাথে একজন যুক্ত হলেই জামাত হয়ে যাবে- চাই সে বালক হোক কিংবা মহিলা । ইবনে আব্বাস রা. বলেছেন : আমার খালা মায়মুনার বাড়িতে রাত কাটালাম । রাতে রসূল সা. নামাযে দীড়ালেন। আমিও তীর সাথে দীড়ালাম। আমি তার বাম দিকে দাড়ালাম । তিনি আমার মাথা ধরে আমাকে তীর ডান দিকে এনে দাড় করালেন। -সকল সহীহ হাদিস ।** * তাকবীর তাহরীমা বা সালাম ফেরানোর ব্যাপারে ইমামের আগে আগে চললে নামায বাতিল হয়ে যাবে- এ ব্যাপারে সকল আলেম একমত । অন্যান্য কাজে ইমামের আগে চললে আহমদের মতে নামায বাতিল হবে। আর ইমামের সাথে সাথে চললে মাকরূহ হবে । ইমামকে অনুসরণ করতে হবে। ** এই হাদিস থেকে প্রমাণিত হয়, কেউ যদি ইমাম হবার নিয়ত না করে এবং একা একা নামাযে দীড়ায়, তবে তার পেছনে মুক্তাদি হয়ে নামায পড়া এবং তার ইমামে রূপান্তরিত হওয়া বৈধ । এটা ফরয বা নফল উভয় নামাযেই প্রযোজ্য । বুখারিতে আয়েশা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. তার কক্ষে নামায পড়ছিলেন। সেই কক্ষের দেয়াল খুব নিচু ছিলো। লোকেরা রসূলুল্লাহ সা. কে দেখতে পেলো। দেখতে পেয়ে একদল তার সাথে নামাযে দাড়ালো ৷ পরদিন সকালে লোকেরা এ বিষয়ে আলোচনা করলো । পরের দিন রাতে পুনরায় রসূলুল্লাহ সা. নামাযে দীড়ালেন। এদিনও কিছু লোক রসূল সা.-এর ইমামতিতে নামায পড়লো । www.pathagar.com
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।