সালাত (নামায) ২০১ নামাধী গণ্য করা হয়। আবু কাতাদা বলেছেন : আমরা একদিন রসূলুল্লাহ সা. এর সাথে নামায পড়ছিলাম । সহসা তিনি কিছু লোকের শোরগোল শুনতে পেলেন। নামায শেষে জিজ্ঞাসা করলেন : তোমাদের ব্যাপার কি? তারা বললো : আমরা নামায ধরতে দ্রুত ছুটে এসেছি। রসূল সা. বললেন : এ রকম করোনা । তোমরা যখন নামাযে আসবে, তখন ধীর ও শান্তভাবে আসবে। নামায যতোটুকু জামাতের সাথে ধরতে পারো তা পড়ো । আর যা ছুটে যায় তা পরে পড়ে নিও। -বুখারি, মুসলিম ।* আবু হুরায়রা রা. বলেন, রসূল সা. বলেছেন : ইকামত শুনে মসজিদে চলে যাও । তবে ধীর ও শান্তভাবে যাও। তাড়াহুড়ো করোনা । যেটুকু ধরতে পারো পড়ো । আর যেটুকু ছুটে যায় পরে পড়বে । -তিরমিযি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ ।** j ৫. নামাযকে সংক্ষিপ্ত করা ইমামের জন্য মুস্তাহাব জামাতের নামাযকে সংক্ষিপ্ত করা ইমামের জন্য মুস্তাহাব । আবু হুরায়রা রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন জামাতের ইমামতি করে তখন তার সংক্ষিপ্ত করা উচিত। কেননা তাদের মধ্যে রোগী, বৃদ্ধ ও দুর্বল লোক থাকে । একা একা সে পড়লে যতো খুশি লঙ্বা করতে পারে । -সকল সহীহ হাদিস গ্রন্থ ৷ আব্বাস বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : আমি যখন নামাযে প্রবেশ করি, তখন তা দীর্ঘ করতে আমার ইচ্ছা করে । সহসা শিশুর কান্না শুনতে পাই । ফলে আমি নামায দ্রুত শেষ করি। আমি জানি, শিশুর কান্নায় তার মা কতো বেশি কষ্ট পায়। বৃখারি ও মুসলিম বর্ণনা করেছেন, আনাস বলেন : আমি রসূলুল্লাহ সা. এর চেয়ে সংক্ষিপ্ত অথচ পূর্ণাংগ নামায কখনো আর কোনো ইমামের পেছনে পড়িনি । আবু উমর বিন আবদুল বার বলেছেন : আলেমদের নিকট যে কোনো ইমাম কর্তৃক নামাযকে সংক্ষিপ্ত করা সর্বসশ্মতভাবে মুস্তাহাব । তবে নামাযের প্রতিটি কাজ কর্মের পক্ষে তিনবার সুবহানাল্লাহ বলার সমান দীর্ঘ হতে হবে । তবে কোনো কাজ বাদ দেয়া ও কম করা যাবেনা । কোনো রসূলুল্লাহ সা. কাকের মতো ঠোকর মারতে নিষেধ করেছেন। তিনি এক ব্যক্তিকে পূর্ণাংগভাবে রুকু না করে নামায সমাপ্ত করতে দেখে বলেছিলেন : তুমি যাও, আবার নামায পড়ো । তুমি নামায পড়োনি।” তিনি আরো বলেন : যে ব্যক্তি রুকু ও সাজদা থেকে পিঠ সোজা করেনা, আল্লাহ তার দিকে নযর দেবেননা। তারপর আবু উমর বলেন : যে ব্যক্তি ইমাম হবে, তার জন্য নামাযকে সংক্ষিপ্ত করা মুস্তাহাব এ বিষয়ে কোনো মতভেদ থাকার কথা আমার জানা নেই। অবশ্য প্রত্যেকটি কাজ (রুকু, সাজদা ইত্যাদি) পূর্ণাংগভাবে করার শর্ত প্রযোজ্য । এক বর্ণনা অনুসারে উমর রা. বলেছেন : “তোমরা আল্লাহর বান্দাদের নিকট আল্লাহকে বিরাগভাজন বানিওনা । তোমাদের কেউ কেউ ইমাম হয়ে নামাযকে দীর্ঘায়িত করে। ফলে পেছনের লোকেরা কষ্ট পায়। ৬. ইমাম কর্তৃক প্রথম রাকাতের দীর্ঘায়িত করা ইমামের জন্য এটা শরিয়তে অনুমোদিত যে, জামাতের ফযীলত লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি জামাতের নামাযে যোগদানের চেষ্টা করছে. তার অপেক্ষায় প্রথম রাকাতকে দীর্ঘায়িত করা * ধীর ও শান্ত একই অর্থবোধক । ইমাম নববী দুটোতে কিছু পার্থক্য করেছেন। তীর মতে, ধীর বলতে চলার সময় শ্রথ গতিতে চলা ও নিরর্থক কার্যকলাপ থেকে বিরত থাকা বুঝায় । আর শান্ত বলতে গাীর্য বুঝায় : যেমন চোখ নিচু রাখা, অনুচ্চ শব্দে কথা বলা ও এদিক ওদিক না তাকানো । ** এ হাদিস থেকে বুঝা যায়, ইমামের সাথে, নামাযের যেটুকু পাওয়া যায়, তাকে নামাযের প্রথমাংশ ধরা হবে এবং অবশিষ্ট নামাযকে পরবর্তী অংশ ধরা হবে। টি www.pathagar.com
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।