২০০ ফিক্হুস্ সুন্নাহ ৬. আবুদ দারদা রা. বলেছেন, রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : কোনো গ্রামে বা যাযাবর জনপদে যদি নামায কায়েম না করা হয় (অর্থাৎ জামাত বদ্ধভাবে), তাহলে তাদের উপর শয়তান প্রবল হবে । সুতরাং তোমরা অবশ্যই জামাত কায়েম করবে । কেননা দল বিচ্ছিন্ন ছাগলকেই বাঘে খায়। -আবু দাউদ । ২. মহিলাদের মসজিদের জামাতে যোগদান ও বাড়িতে নামায পড়ার ফযিলত মহিলাদের মসজিদে যাওয়া ও জামাতে নামায পড়া জায়েয, যদি তারা পুরুয়ের কামনা উসকে দেয়ার মতো কিছু না করে এবং মানুষকে বিপথে ধাবিত করতে পারে এমন কিছু ব্যবহার না করে যেমন সাজসজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা। ইবনে উমর রা. বলেন : রসূলুল্লাহ সা. বলেছেন : তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিওনা । তবে তাদের বাড়িই তাদের জন্যে উত্তম । আবু হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহর বান্দীদের আল্লাহর মসজিদে যাওয়া তেকে নিষেধ করোনা । তবে তারা যেনো সুগন্ধি ব্যবহার ছাড়াই মসজিদে যায়। -আহমদ, আবু দাউদ । আবু হুরায়রা রা. আরো বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : কোনো মহিলা যেনো সুগন্ধি লাগিয়ে আমাদের সাথে এশার নামায পড়তে না আসে । -মুসলিম, আবু দাউদ ও নাসায়ী । তবে মহিলাদের জন্য তাদের বাড়িতে নামায পড়াই উত্তম। আহমদ ও তাবারানি বর্ণনা করেছেন, উম্মে হুমাইদ সায়েদিয়া রসূলুল্লাহ সা. এর কাছে এসে বললেন :. হে রসূলুল্লাহ সা., আমি আপনার সাথে নামায পড়তে চাই। রসূলুল্লাহ সা. বললেন : আমি জেমেছি। তবে তোমার নিজের ঘরে নামায পড়া তোমার পাড়ার মসজিদে নামায পড়ার চেয়ে উত্তম । আর তোমার পাড়ার মসজিদে নামায পড়া তোমার এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে নামায পড়ার চেয়ে উত্তম। | ৩. অপেক্ষাকৃত দূরবর্তী মসজিদে ও বৃহত্তর জামাতে নামায পড়া যে মসজিদ অপেক্ষাকৃত দূরে অবস্থিত কিন্তু অধিক সংখ্যক মুসল্লী সমবেত হয়, সেই মসজিদে নামায পড়া মুস্তাহাব । কেননা মুসলিম আবু মস রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি যতো দূরে গিয়ে নামায পড়বে, সে ততোবেশি সওয়াব পাবে । আর জাবের বলেন : মসজিদের আশপাশের জায়গা খালি হওয়ায় বনু সালামা মসজিদের কাছাকাছি স্থানান্তরিত হবার ইচ্ছা করলো। রসূলুল্লাহ সা. এটা জানতে পেরে বললেন : হে বনু সালামা, আমি খবর পেয়েছি, তোমরা মসজিদের নিকট স্থানান্তরিত হতে চাও। তারা বললো : হ্যা, হে রসূলুল্লাহ! আমরা সেটাই চাই। রসূল সা. বললেন : তোমরা বরং তোমাদের বাসস্থানকে আকড়ে থাকো । তোমাদের পায়ের চিহ্ন লেখা হয়।” তাছাড়া ইতিপূর্বে আবু হুরায়রা বর্ণিত হাদিস বুখারি ও মুসলিমে একই বিষয়ে উদ্ধৃত হয়েছে । আর উবাই বিন কা'ব বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : কোনো এক ব্যক্তির আর এক ব্যক্তির সাথে নামায পড়া তার একাকী নামায পড়ার চেয়ে, আর কোনো ব্যক্তির দুই ব্যক্তির সাথে নামায পড়া তার এক ব্যক্তির সাথের নামায পড়ার চেয়ে অধিকতর সওয়াবের কাজ এবং তাকে গুনাহ থেকে মুক্ত ও পবিত্র করতে অধিকতর কার্যকর । যে জামাতে আরো বেশি লোক সমাগম হয়, তা আল্লাহর কাছে আরো বেশি প্রিয়।” -আহমদ, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, ইবনে হাব্বান। ৪. মসজিদে শান্তভাবে গমন করা মুস্তাহাব শান্তভাবে ও গান্ভীর্য সহকারে মসজিদে যাওয়া মুস্তাহাব । দ্রুত গতিতে যাওয়া ও দৌড়ে যাওয়া মাকরূহ। মানুষ যে মুহূর্তে নামাযের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় সেই মুহূর্তেই তাকে www.pathagar.com
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।