সালাত (নামায) ১৯৯ ১৬. জামাতে নামায ১. জামাতে নামাযের গুরুত্ব ও মর্যাদা জামাতে নামায পড়া সুন্নত মুয়াক্কাদা।* এর ফযীলত সম্পর্কে বহু সংখ্যক হাদিস রয়েছে। এখানে তার কয়েকটি উল্লেখ করছি : ১. ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : জামাতে নামায পড়ার সওয়াব একাকি পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি । -বুখারি ও মুসলিম। ২. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : জামাতের সাথে যে নামায পড়া হয়, তার সওয়াব বাড়িতে বা বাজারে পড়া নামাযের চেয়ে পঁচিশ গুণ বেশি। সে যখন সুষ্ঠুভাবে অযু করে, তারপর শুধুমাত্র নামাযের উদ্দেশ্যে মসজিদে যায়, তখন তার প্রতিটি পদক্ষেপে একটি করে মর্যাদা বাড়বে এবং একটি করে গুনাহ মাফ হবে । তারপর যখন সে নামায পড়বে, তখন যতোক্ষণ সে তার নামাযের জায়গায় থাকবে, ততোক্ষণ ফেরেশতারা তার উপর রহমত কামনা করে দোয়া করতে থাকে- যতোক্ষণ না সে নাপাক হয়। তারা বলতে থাকে : হে আল্লাহ! ওর উপর রহমত করো । ওকে কল্যাণ দাও। আর যতোক্ষণ সে পরবর্তী নামাযের অপেক্ষায় থাকবে, ততোক্ষণ সে নামাযেই থাকবে । - বুখারি, মুসলিম । ৩. আৰু ছারা রা. আরো বর্ণনা করেন : জনৈক অন্ধ রসূল সা. এর নিকট এলো । সে বললো হে রসূলুল্লাহ সা. আমাকে পথ দেখিয়ে মসজিদে নিয়ে যাওয়ার মতো কেউ নেই । অতপর সে রসূল সা. এর নিকট বাড়িতে নামায পাড়র অনুমতি চাইল। তিনি তাকে অনুমতি দিলেন। তারপর যখন সে চলে যেতে উদ্যত হলো, তখন বললেন : তুমি কি নামাযের আযান শুনতে পাও? সে বললো : হ্যা । তিনি বললেন : তাহলে সাড়া দাও । _মুসলিম। ৪. আবু হুরায়রা রা. আরো বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহর কসম, আমার ইচ্ছা হয়, কাউকে কিছু কাষ্ঠ সংগ্রহ করার আদেশ দেই এবং কাষ্ঠ সংগ্রহ করার পর একজনকে মসজিদে ইমামতি করার আদেশ দেই। তারপর কিছু লোকের বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেই। (অর্থাৎ যারা বিনা ওযরে জামাতে আসেনি তাদের বাড়িতে) বুখারি, মুসলিম । ৫. ইবনে মাসউদ রা. বলেন : যে ব্যক্তি আল্লাহর সাথে আগামী দিন মুসলমান অবস্থায় দেখা করতে আনন্দ পায়, সে যেনো যেখানে আযান হয় সেখানে এই নামাযগুলো সংরক্ষণ করে। আল্লাহ তোমাদের নবীর জন্য হিদায়াতের সুন্নত (চিরন্তন নিয়ম) নির্ধারণ করে দিয়েছেন। এই নামাযগুলো আযানের জায়গায় সংরক্ষণ করা হিদায়াতের চিরন্তন নিয়মগুলো অন্যতম । তোমরা যদি নিজ নিজ বাড়িতে নামায পড়তে, যেমন জামাত থেকে অনুপস্থিত ব্যক্তি পড়ে, তাহলে তোমাদের নবীর সুন্নত পরিত্যাগ করতে । আর যদি তোমাদের নবীর সুন্নত পরিত্যাগ করতে, তবে তোমরা বিপথগামী হয়ে যেতে । আমরা আমাদের সময়ে দেখেছি, মুনাফিক হিসেবে সুপরিচিত ব্যক্তি ছাড়া কেউ জামাত থেকে অনুপস্থিত থাকতোনা । আবার কেউ কেউ দু'জন লোকের কাধে ভর দিয়ে এসে কাতারে দীড়াতো | _মুসলিম। ইবনে মাসউদের অপর বর্ণনায় রয়েছে : রসূল সা. আমাদেরকে হিদায়াতের সুন্নত শিখিয়েছেন : তা হচ্ছে, যে মসজিদে আযান দেয়া হয় সেই মসজিদে নামায পড়া । * এটা ফরয নামাযের বিধান। নফল নামাযে জামাত মুবাহ, চাই জামাত ছোট হোক বা বড় হোক। হাদিসে আছে, রসূলুল্লাহ সা. দু'রাকাত নফল নামায পড়লেন । আর তার ডান পাশে আনাস এবং পেছনে উদ্মে সুলাইম ও উম্মে হারাম দাড়ালেন । এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। www.pathagar.com
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।