ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৯৮ ফিক্হুস্‌ সুন্নাহ করেছেন : রসূলুল্লাহ সা. পাচ রাকাত নামায পড়ালেন। তাকে বলা হলো : নামাযে কি কিছু বাড়ানো হয়েছে? তিনি বললেন : সে আবার কী? লোকেরা বললো : আপনি তো পাঁচ রাকাত পড়েছেন । তৎক্ষণাত রসূলুল্লাহ সা. দুটো সাজদা দিলেন সালাম ফেরানোর পর। এ হাদিস থেকে প্রমাণিত হয়, যে ব্যক্তি ভুলক্রমে চতুর্থ রাকাতে না বসে এক রাকাত বেশি পড়ে, সাহু সাজদা করলে তার নামায বৈধ হবে। ৩. প্রথম তাশাহহুদের বৈঠক ভুলে গেলে অথবা নামাযের কোনো সুন্নত ছুটে গেলে : সব কটা সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে : রসূল সা. নামায পড়ালেন এবং দ্বিতীয় রাকাতে না বসে উঠে দীড়ালেন। লোকেরা সুবহানাল্লাহ বলে তাকে স্বরণ করালো । কিন্তু তিনি সামনেই এগিয়ে গেলেন। নামায শেষে দুটো সাজদা দিলেন । তারপর সালাম ফেরালেন ।* হাদিসে বলা হয়েছে : যে ব্যক্তি ভুলক্রমে প্রথম বৈঠক বাদ দিয়ে উঠে দাড়ানোর সময় পুরোপুরি দাড়ানোর আগেই তার মনে পড়লো, সে বৈঠকে ফিরে আসবে । তবে যদি পুরোপুরি দাড়িয়ে যাওয়ার পর মনে পড়ে তবে বৈঠকে ফিরবেনা। এর সমর্থন পাওয়া যায় আহমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ কর্তৃক মুগীরা থেকে বর্ণিত এই হাদিস থেকে : রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন দ্বিতীয় রাকাতে উঠে দাড়ায় এবং পুরোপুরিভাবে দাড়ায়নি, সে যেনো বসে পড়ে। পুরোপুরি দাড়িয়ে গেলে বসতে হবেনা, তবে দুটো সাহু সাজদা করতে হবে।” ৪. নামাযে কোনো সন্দেহের সৃষ্টি হলে : আবদুর রহমান বিন আওফ বলেন, আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : তোমাদের কারো যখন নামায নিয়ে সন্দেহ সৃষ্টি হয় এবং বুঝতে পারেনা এক রাকাত পড়েছে, না দু'রাকাত, তখন সে ব্যক্তি যেনো তার নামাযকে এক রাকাত ধরে নেয়। আর যখন সংশয়ে পড়ে যায় যে, দু'রাকাত পড়েছে, না তিন রাকাত, তখন সে যেনো ধরে নেয় দু'রাকাত পড়েছে। আর যখন স্থির করতে পারেনা তিন রাকাত পড়েছে, না চার রাকাত, তখন সে যেনো ধরে নেয় সে তিন রাকাত পড়েছে। তারপর নামায শেষে সালাম ফেরানোর পূর্বে দুটো সাজদা দেবে । -আহমদ, ইবনে মাজাহ, তিরমিযি । আবদুর রহমানের অন্য বর্ণনায় আছে : আমি রসূল সা. কে বলতে শুনেছি : যে ব্যক্তি নামায পড়ার সময় কম পড়া নিয়ে সন্দেহে পড়ে যায়, তার ততোক্ষণ পর্যন্ত নামায পড়তে থাকা উচিত, যখন তার বেশি পড়া নিয়ে সন্দেহ দেখা দেবে ।” আবু সাঈদ খুদরী রা. বলেছেন, রসুলুল্লাহ সা. বলেছেন : যখন তোমাদের কেউ তার নামায নিয়ে সন্দেহে পড়ে যাবে এবং বুঝতে পারবেনা সে কতো রাকাত পড়েছে, তিন রাকাত না চার রাকাত, সে যেনো সন্দেহ দূরে ছুড়ে মারে এবং যে কয় রাকাত সম্পর্কে সে নিশ্চিত, তার উপর ভিত্তি করে নামায সমাপ্ত করে। তারপর সালাম ফেরানোর আগে সে যেনো দুটো সাজদা দেয়। সে যদি পাচ রাকাত পড়ে থাকে, তবে সেই নামায তার জন্য সুপারিশ করবে । আর যদি সে চার রাকাতকে পূর্ণতা দেয়ার জন্য পড়ে থাকে, তাহলে সাহু সাজদা দুটো হবে শয়তানকে শাস্তি দেয়ার মাধ্যম । -আহমদ ও মুসলিম । এই দুটো হাদিসে অধিকাংশ আলেমদের এই মতের সপক্ষে প্রমাণ রয়েছে যে, নামায আদায়কারী যখন নামাযের রাকাতের সংখ্যা নিয়ে সন্দেহে পড়বে, তখন সুনিশ্চিত কম সংখ্যককে ভিত্তি ধরে নেবে এবং সাহু সাজদা করবে । * হাদিসে এসেছে, ইমামের ভুল হওয়ার কারণে ইমাম.যখন সাহু সাজদা করবে তখন মুক্তাদিও সাহু সাজদা করবে । হানাফী ও শাফেয়ীদের অভিমত, মুক্তাদি ইমামের ভুলের জন্য সাহু সাজদা করবে । নিজের ভুলের জন্য সাহু সাজদা করবেনা । www.pathagar.com

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।