ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১৯৭ তবে উত্তম পন্থা হলো এ ব্যাপারে হাদিসের অনুসরণ । যে ক্ষেত্রে সালামের পূর্বে সাজদা দেয়ার কথা হাদিসে বলা হয়েছে, সেক্ষেত্রে সালামের পূর্বে সাজদা দেবে । আর যে ক্ষেত্রে সালামের পরে সাজদা দেয়ার উল্লেখ রয়েছে, সে ক্ষেত্রে সালামের পরে সাজদা দেবে । শওকানী বলেন : এ ক্ষেত্রে সর্বোত্তম পন্থা হলো, রসূল সা. এর কথা ও কাজ যেখানে সালামের পূর্বে সাজদার দাবি জানায় সেখানে সালামের পূর্বে আর যেখানে সালামের পরে সাজদার দাবি জানায় সেখানে সালামের পরে সাজদা দিতে হবে। সাহু সাজদার যে কারণ সালামের পূর্বের সাথে সংশ্লিষ্ট সে কারণ দেখা দিলে সালামের পূর্বে সাজদা দেবে। আর যে কারণ সালামের পরের সাথে সং সে কারণ দেখা দিলে সালামের পরে সাজদা দেবে । আর যেখানে এর কোনো একটির সাথেও সাজদার কারণ সংশ্লিষ্ট নয় সেখানে নামাযীর স্বাধীনতা থাকবে সালামের আগে বা পরে সাজদা দিতে । এতে নামাযে কম বা বেশি যেটাই করা হোক, তাতে কোনো পার্থক্য হবেনা । ইমাম মুসলিম ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : কোনো ব্যক্তি যখন নামাযে কিছু বাদ দেয় বা অতিরিক্ত কিছু করে, তখন তার দুটো সাজদা দেয়া কর্তব্য । ২. যে যে পরিস্থিতিতে সাহু সাজদা দেয়া শরিয়তের বিধান : নিম্নোক্ত অবস্থাসমূহে শরিয়তে সাহু সাজদার নির্দেশ দেয়া হয়েছে : ১. নামায সমাপ্ত হওয়ার আগে সালাম ফেরালে ৷ আবু হুরায়রা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে যোহর বা আসরের নামায পড়ালেন। তিনি দু'রাকাত শেষে সালাম. ফেরালেন। তারপর মসজিদে রক্ষিত একখানা কাঠের কাছে গিয়ে দীড়ালেন এবং তার উপর হেলান দিলেন যেনো তিনি রাগাবিত। তিনি তার ডান হাত বাম হাতের উপর রাখলেন, আংগুলগুলো দিয়ে জালের মতো বুনলেন এবং নিজের গাল রাখলেন বাম হাতের পিঠের উপর ৷ যারা মসজিদ থেকে সবার আগে বের হয়, তারা বেরিয়ে গেলো । লোকেরা বললো : নামায কি কসর (সংক্ষিপ্ত) করা হয়েছে ? জামাতে আবু বকর রা. এবং উমরও রা. ছিলেন। তারা রসূল সা. এর সাথে কথা বলতে সাহস করলেননা ৷ জামাতে যুল ইয়াদাইন নামক এক ব্যক্তি ছিলেন। তিনি গিয়ে বললেন : হে রসূলুল্লাহ! আপনি কি নামায সংক্ষিপ্ত করেছেন, না ভুল করেছেন? রসূল সা. বললেন : আমি ভুলিওনি এবং সংক্ষিপ্তও করা হয়নি। তারপর বললেন : যুল ইয়াদাইন যা বলেছে, তোমরাও কি তাই বলতে চাও ? লোকেরা বললো : হ্যা। তৎক্ষণাত রসূলুল্লাহ সা. ফিরে এলেন এবং নামাযের যেটুকু বাদ পড়েছিল সেটুকু পড়লেন, তারপর সালাম ফেরালেন ।* তারপর আল্লাহু আকবার বললেন এবং নিজের নিয়মিত সাজদার মতো বা তার চেয়ে বেশি সময় স্থায়ী সাজদা দিলেন। তারপর মাথা তুললেন । _বুখারি ও মুসলিম । আহমদ, বাযযার ও তাবারানি বর্ণনা করেছেন, ইবনু যুবাইর মাগরিবের নামায পড়ালেন এবং দু'রাকাত শেষে সালাম ফেরালেন। তারপর হাজরে আসওয়াদ ধরার জন্য উঠে দীড়ালেন। জামাতের লোকেরা বিস্ময়ে সুবহানাল্লাহ বলে উঠলো এবং বললো : আপনার কি হয়েছে ? এরপর তিনি অবশিষ্ট নামায পড়ালেন এবং দুটো সাজদা দিলেন। এই ঘটনা ইবনে আব্বাসকে জানানো হলে তিনি বললেন : ইবনে যুবাইর রসূলুল্লাহ সা. এর সুন্নত থেকে একটুও সরেনি। ২. নামাযে অতিরিক্ত কিছু করলে : সব কটা সহীহ হাদিস গ্রন্থ ইবনে মাসউদ থেকে বর্ণনা * এ দ্বারা প্রমাণিত হলো যে, কেউ ভুলক্রমে নামায শেষ না করে সালাম ফেরালে নামাযের শুধু অবশিষ্ট অংশ পড়লেই যথেষ্ট হবে, চাই সে দু'রাকাত পড়ার পরে সালাম ফেরাক কিংবা তার আগে ফেরাক। www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।