১৯৬ ফিক্হুস্ সুন্নাহ আবু বকর রা. থেকে বর্ণিত : যখনই কোনো আনন্দদায়ক ঘটনা ঘটতো বা সুসংবাদ পাওয়া যেতো, তখনই রসূলুল্লাহ সা. সাজদা দিয়ে আল্লাহর শোকর আদায় করতেন। -আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিযি । আর বায়হাকি বর্ণনা করেছেন : আলী রা. যখন রসূল সা. এর নিকট হামাদানবাসীর ইসলাম গ্রহণের খবর .লিখে জানালেন, তখন তিনি সাজদা দিলেন। তারপর মাথা তুলে বললেন : হামাদানের উপর সালাম । হামাদানের উপর সালাম । আবদুর রহমান বিন আওফ বলেন : একদিন রসূলুল্লাহ সা. বাইরে বের হলে আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি একটা খেজুরের বাগানে প্রবেশ করলেন এবং দীর্ঘ সাজদায় পড়ে রইলেন। উঠতে বিলম্ব দেখে আমি ভয় পেয়ে গেলাম যে, আল্লাহ তাকে তুলে নিলেন কিনা! আমি তার কাছে এসে তাকে দেখতে লাগলাম ৷ তখন রসূল সা. মাথা তুললেন এবং বললেন : হে আবদুর রহমান! তোমার কী হয়েছে? আমি তাকে মনের অবস্থা জানালাম । তিনি বললেন : জিবরীল আমাকে বললেন : আপনাকে কি সুসংবাদ দেবোনা ? আল্লাহ তায়ালা বলেছেন : যে ব্যক্তি আপনার উপর দরূদ পাঠায়, আমি তার উপর রহমত বর্ষণ করি। যে ব্যক্তি আপনার উপর সালাম পাঠায়, আমি তার উপর সালাম পাঠাই। তৎক্ষণাত আমি শোকর আদায়ের জন্য সাজদা করলাম । -আহমদ । আর বুখারি বর্ণনা করেছেন : কা'ব বিন মালেক যখন সুসংবাদ পেলেন, আল্লাহ তার তওবা কবুল করেছেন, তখন সাজদা দিলেন। আহমদ বর্ণনা করেছেন, আলী রা. খারেজী বিদ্রোহীদের নিহতদের মধ্যে যুস্ ছুদাইয়া নামক বিদ্রোহীর লাশ দেখতে পেয়ে সাজদা দিয়েছিরেন। আর সাঈদ উল্লেখ করেছেন যে, আবু বকর রা. মুসাইলামার নিহত হওয়ার খবর শুনে সাজদা দিয়েছিলেন । শৌকরের সাজদার জন্য নামাযের সাজদার প্রয়োজন বলে কেউ কেউ মত প্রকাশ করেছেন । অন্যরা বলেছেন : নামাযের সাজদা এজন্য কোনো শর্ত নয়। কেননা এটা নামায নয়।" ফাতহুল আল্লামের গ্রন্থকার এই মতকে অগ্রগণ্য বলেছেন । শওকানী বলেছেন : এ সংক্রান্ত হাদিসগুলোতে এমন কোনো কথা নেই, যা প্রমাণ করে যে, শোকরের সাজদার জন্য অযু, কাপড়ের পবিত্রতা ও স্থানের পবিত্রতা শর্ত। অনুরূপ, শোকরের সাজদায় আল্লাহু আকবার বলা জরুরি- এ কথাও কোনো হাদিস থেকে জানা যায়না । তবে আল বাহর গ্রন্থে রয়েছে : আল্লাহু আকবার বলতে হবে । ইমাম ইয়াহিয়া বলেছেন : নামাযের মধ্যে শোকরের সাজদা দেয়া যাবেনা । কেননা এটা নামাযের অংশ নয়। ১৫. সাহু সাজদা প্রমাণ রয়েছে যে, নামাযে রসূল সা. এর ভুল হতো। তিনি বলতেন : আমি মানুষ ছাড়া আর কিছু নই। আমি ভুল করি যেমন তোমরা করো। কাজেই আমি ভূল করলে তোমরা আমাকে মনে করিয়ে দিও।” এ বিষয়ে তিনি তার উম্মতের জন্য কিছু বিধি রেখে গেছেন। নিম্নে সংক্ষেপে এই বিধিগুলো উল্লেখ করছি : ১. সাহু সাজদার পদ্ধতি : সাহু সাজদা হলো দু'টো সাজদা। নামাধীর সালাম ফেরানোর আগে বা পরে এই সাজদা দিতে হয়। রসূল সা. থেকে উভয় পদ্ধতিই বিশুদ্ধভাবে জানা যায়। বুখারিতে আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কারো যখন নামায নিয়ে সংশয় সৃষ্টি হয় এবং সে কতো রাকাত পড়েছে- তিন রাকাত না চার রাকাত- তা নিশ্চিত হতে পারেনা । তখন তার কর্তব্য সন্দেহকে দূরে নিক্ষেপ করা এবং যেটি নিশ্চিত, সেটির উপর ভিত্তি করে নামায সম্পন্ন করা । তারপর সালামের পূর্বে দুটো সাজদা দেবে । সহীহ বুখারি ও মুসলিমের অপর বর্ণনায় যুল ইয়াদাইনের ঘটনা প্রসংগে বলা হয়েছে যে, রসূলুল্লাহ সা. সালামের পর সাজদা দিয়েছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।