সালাত (নামায) ১৯৫ চোখ ও কান ছিদ্র করেছেন। একমাত্র তারই দেয়া শক্তি ও প্রেরণাক্রমেই সাজদা করছি। সর্বোত্তম অ্রষ্টা আল্লাহ্ পরম কল্যাণময়।” -ইবনে মাজাহ ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ ৷ উল্লেখ্য যে, তিলাওয়াতের সাজদা নামাযে হলে সাজদায় সুবহানা রব্বিয়াল আলা বলতে হবে। ৬. নামাযের মধ্যে তিলাওয়াতের সাজদা : ইমাম ও একাকী নামায আদায়কারীর নামাযের মধ্যে সাজদার আয়াত পড়া ও পড়ার সাথে সাথে সাজদা দেয়া জায়েয- চাই উক্ত নামায গোপনীয় হোক বা প্রকাশ্য হোক । বুখারি ও মুসলিম আবু রাফে রা. থেকে বর্ণনা করেছেন : আবু রাফে বলেন : আমি আবু হুরায়রার সাথে এশার নামায পড়লাম । তিনি নামাযে সূরা ইনশিকাক পড়লেন এবং সাজদা করলেন । আমি বললাম : হে আবু হুরায়রা, এটা কিসের সাজদা ? তিনি বললেন : আমি এ সূরায় রসূল সা. এর পেছনে নামায পড়ার সময় সাজদা করেছি। কাজেই আমি সাজদা করতেই থাকবো । আর হাকেম ইবনে উমর রা, থেকে বর্ণনা করেছেন : রসূল সা. যোহরের প্রথম রাকাতে সাজদা করলেন । আর হাকেম ইবনে উমর রা. থেকে বর্ণনা করেছেন : রসূল সা. যোহরের প্রথম রাকাতে সাজদা করলেন। তার সাহাবিগণ ধারণা করলেন, তিনি নামাযে সূরা আলিফ লাম মীম সাজদা পড়েছেন। নববী বলেছেন : নামায গোপনীয় বা প্রকাশ্য যে রকমই হোক, ইমাম ও এককী নামায আদায়কারীর জন্য নামাযে সাজদার আয়াত পড়া মাকরূহ নয় এবং পড়লে তাকে তৎক্ষণাত সাজদা করতে হবে । মালেক বলেছেন : সর্বাবস্থায় এটা মাকরূহ । আবু হানিফার মতে প্রকাশ্য নামাযে মাকরূহ নয়, গোপন নামাযে মাকরূহ । আল-বাহর গ্রন্থের লেখক বলেছেন : আমাদের মতে সাজদাকে সালাম ফেরানো পর্যন্ত বিলম্বিত করা উচিত, যাতে নামাধীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় ।* ৭. একই নামাযে একাধিক সাজদার আয়াত পড়া ও সাজদা দেয়া বৈধ : কেউ যদি একই সাজদার আয়াত বারবার পড়ে, আথবা একই মসজিদে তা একাধিকবার শোনে, তবে একবারই সাজদা দেবে । তবে এ জন্য শর্ত হলো, সর্বশেষ বার তিলাওয়াতের পর সাজদা দিতে হবে । প্রথমবার তিলাওয়াত করার পর সাজদা করে ফেললে হানাফী মাযহাব অনুসারে পরবর্তী তিলাওয়াতের জন্য পুনরায় সাজদা করা লাগবেনা । কিন্তু আহমদ, মালেক ও শাফেয়ীর মতে লাগবে । কারণ সাজদার কারণ নতুন করে সৃষ্টি হয়েছে। ৮. তিলাওয়াতের সাজদা কাযা করা : অধিকাংশ আলেমের মতে, সাজদার আয়াত পড়া বা শোনার সাথে সাথেই সাজদা করা মুস্তাহাব । সাজদা দিতে বিলম্বিত করলে অনেক দীর্ঘ বিরতি ব্যতিত এর দায়িত্ব রহিত হয়না। দীর্ঘ বিরতি ঘটলে দায়িত্ব পালনের সুযোগ হাতছাড়া হয়ে যায়। তবে কাযা করতে হয়না । | ১৪. শোকরানা সাজদা অধিকাংশ আলেমের মতে শোকরানা বা কৃতজ্ঞতার সাজদা আদায় করা মুস্তাহাব- যখন নতুন কোনো আনন্দদায়ক কিছু হস্তগত হয় অথবা কোনো সম্ভাব্য বিপদ বা দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায় তখন মহান আল্লাহর শোকর, আদায়ের জন্যে এই সাজদা করা হয়। * মুক্তাদির কর্তব্য হলো, ইমামের সাজদার আয়াত পাঠ শুনতে না পেলেও ইমাম যখন সাজদায় যাবে, তখন তার সাথে সাথে সাজদায় যাবে । ইমাম যদি সাজদার আয়াত পাঠ করেও সাজদা না দেয় তবে মুক্তাদি সাজদা দেবেনা বরং তার ইমামের অনুসরণ করা উচিত । অনুরুপ, মুক্তাদি নিজে কোনো সাজদার আয়াত পড়লে বা নামায বহির্ভূত কোনো ব্যক্তিকে তা পড়তে শুনলে নামাযের মধ্যে সাজদা করবেনা । নামাযের পরে সাজদা করে নেবে। www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।