ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ ফিক্ছুস্‌ সুন্নাহ ১১. দাউদ মনে করলো আমি তাকে পরীক্ষা করেছি। তাই সে তার প্রতিপালকের নিকটও ক্ষমা চাইল, রুকুতে পতিত হলো ও বিনীত হলো। (সূরা সায়াদ : আয়াত ২৪)* ১২. আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম হলো রাত, দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্য ও চন্ত্রকে সাজদা করোনা । যিনি এগুলোকে সৃষ্টি করেছেন তাকে সাজদা করো, যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো । (সূরা হামীম সাজদা : আয়াত ৩৭) ১৩. অতএব আল্লাহর জন্য সাজদা করো ও ইবাদত করো । (সূরা আন নাজম : আয়াত ৬২) ১৪. আর যখন তাদের সামনে কুরআন পড়া হয় তখন তারা সাজদা করেনা । (সূরা ৮৪ আল ইনশিকাক : আয়াত ২১) ১৫. সাজদা করো ও নৈকট্য লাভ করো । (সুরা ৯৬ আলাক : আয়াত ১৯) ৪. শর্তাবলি : অধিকাংশ ফকীহের মতে, তিলাওযাতের সাজদার জন্যও শর্ত পূরণ করা জরুরি, ঠিক সেসব শর্ত নামাযের জন্য জরুরি । যেমন পবিত্রতা, কিবলামুখি হওয়া ও ছতর ঢাকা । শওকানী বলেছেন : তিলাওয়াতের সাজদা সংক্রান্ত হাদিসগুলোতে এমন কিছু নেই, যা দ্বারা প্রমাণিত হয়, সাজদাকারীকে অযু করেই সাজদা করতে হবে। রসূলুল্লাহ সা. এর তিলাওয়াতের সময় যারা উপস্থিত থাকতো, তারা তো তাঁর সাথে সাজদা করতো । কিন্তু তিনি তাদের কাউকে অযু করার আদেশ দিয়েছেন এমন কোনো কথা বর্ণিত হয়নি। আবার সবার অযু ছিলো, তাও বলা কঠিন। তাছাড়া কখনো কখনো তীর সাথে মুশকিরাও সিজাদ করতো । অথচ তারা তো নাপাক। তাদের অযু হয়না। বুখারি ইবনে উমর থেকে বর্ণনা করেছেন যে, তিনি বিনা অযুতেও সাজদা করতেন । তবে বায়হাকির এই বর্ণনাকেও ইবনে হাজর বিশুদ্ধ বলেছেন যে, ইবনে উমর রা. বলেছেন : বিনা অযুতে সাজদা করা যাবেনা । হাফেজ ইবনে হাজর এই বিরোধ অভিহিত করেছেন । অথবা পবিত্রতা ইচ্ছাধীন -এই অর্থে গ্রহণ করতে হবে বলে মত প্রকাশ করেছেন। অনুরূপ, পোশাক ও স্থানের পবিত্রতা জরুরি- এমন কোনো বক্তব্যও এ হাদিসে নেই। ছতর ঢাকা ও কিবলামুখি হওয়া-এই দুটো কাজ সর্বসম্মতভাবে সম্ভব হলে করা জরুরি । ফাতহুল বারীতে বলা হয়েছে : শাবী ব্যতিত আর কেউ ইবনে উমরের এই মত সমর্থন করেনি যে, বিনা অযুতে তিলাওয়াতের সাজদা করা না জায়েয । ইবনে আবি শায়বা বলেন : ইবনে আবি আবদুর রহমান সিলমী সাজদার আয়াত পড়তেন এবং বিনা অযুতে ও কিবলামুখি না হয়েও সাজদা দিতেন । এমনকি হেটে বলার সময় ইশরায়ও সাজদা দিতেন। আহলুল বাইত থেকে আবু তালেব ও মানসূর বিল্লাহ ইবনে উমরকে সমর্থন করতেন। ৫. তিলাওয়াতের সাজদায় দোয়া : তিলাওয়াতের সাজদাকারী যে কোনো দোয়া করতে পারে। এ ব্যাপারে আয়েশার নিম্নোক্ত হাদিস ব্যতিত আর কোনো সহীহ হাদিসে নেই। “রসূলুল্লাহ সা. কুরআনের সাজদার সময় বলতেন : ০০1৯৯ ০০০ 401 364295949০1 525 এড HE GHD 5 ০০ * আবু সাঈদ বলেন : রসূলুল্লাহ সা. মিম্বরে আরোহন করে সূরা সোয়াদ পড়লেন। সাজদার আয়াত পর্যন্ত পৌঁছলে নামলেন। সাজদা করলেন এবং উপস্থিত জনতাও তার সাথে সাজদা করলো। আরেকদিন তিনি একই সূরা পড়লেন। সাজদার আয়াত যেই এসে গেলো অমনি সবাই সাজদার জন্য প্রস্তুত হলো । রসূল সা. তখন বললেন : এতো একজন নবীর তওবার বিবরণ । কিন্তু আমি দেখতে পাচ্ছি, তোমরা সাজদা দিতে প্রস্তুত হয়েছো । এই বলে তিনি নামলেন, সাজদা দিলেন এবং সবাই সাজদা দিলো । -আবু দাউদ । www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।