সালাত (নামায) ১৯৩ হুরায়রার এই রেওয়ায়াতে : রসূলুল্লাহ সা. সূরা আন নাজমে সাজদা করলেন। আমরাও তার সাথে সাজদা করলাম । ইবনে মাসউদ বলেন : রসূল সা. সূরা আননাজম পড়লেন, তাতে সাজদা করলেন, তার সাথে যারা ছিলো তারাও সাজদা করলো । তবে কুরাইশের এক প্রবীণ ব্যক্তি এক মুষ্টি মাটি বা পাথরের টুকরো তুলে তার কপালে ঠেকালো এবং বললো : আমার জন্য এটুকুই যথেষ্ট । আবদুল্লাহ বলেন : পরবর্তীতে আমি তাকে কাফির অবস্থায় নিহত হতে দেখেছি। -বুখারি, মুসলিম । ৩. সাজদার স্থানসমূহ : কুরআনে সাজদার স্থান পনেরোটি। আমর ইবনুল আ'স বলেন : রসূল সা. আমাকে কুরআনে পনেরোটি সাজদার আয়াত পড়িয়েছেন। তন্মধ্যে তিনটে রয়েছে ছোট সূরাগুলোতে, আর দুটো সূরা হজ্জে । -আবু দাউদ, ইবনে মাজাহ, হাকেম, দারকুতনী | ১৫টি সাজদার স্থান হলো : ১. নিশ্চয় যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে থাকে, তারা তার ইবাদত করা থেকে অহংকারবশত: বিরত থাকেনা, বরং তারা তার তাসবীহ করে ও তারই জন্য সাজদা করে। (সূরা ৭ আরাফ : আয়াত ২০৬) ২. একমাত্র আল্লাহরই জন্য সাজদা করে আকাশ ও পৃথিবীর সবকিছু এবং সে সবের ছায়া সকালে ও বিকালে, চাই ইচ্ছায় করুক বা অনিচ্ছায় । (সূরা রা’দ : আয়াত ১৫) ৩. আকাশ ও পৃথিবীতে বিরাজমান জীবজন্তু ও ফেরেশতাসহ সবকিছু কেবল আল্লাহকেই সাজদা করে। তারা অহংকার করেনা । (সূরা নাহল : আয়াত ৪৯) ৪. তুমি বলো : তোমরা তীর প্রতি ঈমান আনো, না আনো, নিশ্চয় যারা ইতিপূর্বে আসমানী কিতাবের জ্ঞান প্রদত্ত হয়েছে, তাদের সামনে যখন আয়াত পড়া হয়, তখন সাজদায় পতিত হয়।” (সূরা ১৭ বনী ইসরাইল : আয়াত ১০৭) ৫. যখন তাদের সামনে দয়াময়ের আয়াতসমূহ পড়া হয়, তারা কাদতে কাদতে সাজদায় পড়ে যায় । (সূরা মরিয়ম : আয়াত ৫৮) | ৬. তুমি কি দেখোনি, আকাশ ও পৃথিবীর সকল অধিবাসী, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পাহাড়-পর্বত, বৃক্ষরাজি, জীবজন্তু, বহু মানুষ এবং আযাব অবধারিত হয়ে গেছে যাদের জন্য তাদেরও অনেকে আল্লাহর জন্য সাজদা করে ? যাকে আল্লাহ লাঞ্ছিত করেন, তাকে আর কেউ সম্মান দিতে পারেনা । আল্লাহ যা চান সেটাই করেন। (সূরা হজ্জ : আয়াত ১৮) ৭. হে মুমিনগণ : রুকু দাও, সাজদা দাও, তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং ভালো কাজ করো । আশা করা যায়, তোমরা সফল হবে । (সূরা হজ্জ : আয়াত ৭৭) ৮. যখন তাদেরকে বলা হয় দয়াময়ের জন্য সাজদা করো, তখন তারা বলে, দয়াময় আবার কে? তুমি যার জন্য সাজদা করতে আদেশ করছো, তাকেই সাজদা করবো নাকি? এতে তাদের পলায়নী মনোভাব আরো বেড়ে যা। (সূরা ফুরকান : আয়াত ৬০) ৯. (শয়তানের প্ররোচনায়) তারা আল্লাহকে সাজদা করেনা, যিনি আকাশ থেকে বৃষ্টি নামান ও পৃথিবী থেকে গাছ জন্মান এবং তোমরা যা কিছু গোপন করো ও প্রকাশ করো তা জানেন। (সূরা নামল : আয়াত ২৫) ্ ১০. আমার আয়াতগুলোতে বিশ্বাস রাখে কেবল তারাই, যাদেরকে আয়াতগুলো স্মরণ করিয়ে . দিলেই তারা সাজদায় পড়ে, তাদের প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করে এবং অহংকার করেনা । (সূরা সাজদা : আযাত ১৫) ২৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।