১৯২ ফিক্হুস্ সুন্নাহ ইসতিসকার দোয়ায় হাতের পিঠ তুলে ধরা মুস্তাহাব । মুসলিম আনাস থেকে বর্ণনা করেন : রসূল সা. বৃষ্টি প্রার্থনা করার সময় তীর দু'হাতের পিঠ দিয়ে আকাশের দিকে ইংগিত করলেন।* আর যখন বৃষ্টি হতে দেখবে, তখন এরূপ দোয়া করা মুস্তাহাব : “হে আল্লাহ, উপকারী বৃষ্টি দাও ৷’ আর শরীরের কিছু অংশ খোলা রেখে বৃষ্টি লাগতে দেবে । আর অতি বর্ষণ হলে বলবে : “হে আল্লাহ, রহমতের বৃষ্টি চাই । আযাবের, মুসিবতের, ধ্বংসের ও ডুবিয়ে দেয়ার বৃষ্টি চাইনা ৷ হে আল্লাহ, টিলার উপর ও গাছের চারা জন্মানোর জায়গায় বর্ষণ করো ।-হে আল্লাহ, আমাদের যথেষ্ট হয়েছে, এখন আমাদের উপরে নয়, আমাদের আশপাশে বৃষ্টি দাও।” এসবই রসূল সা. থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত। ১৩. তিলাওয়াতের সাজদা ্ যে ব্যক্তি কোনো সাজদার আয়াত পড়ে বা শোনে, তার জন্য “আল্লাহু আকবার' বলে একটি সাজদা দেয়া অতপর পুনরায় আল্লাহু আকবার বলে মাথা তোলা মুস্তাহাব। একে তিলাওয়াতের সাজদা বলা হয়। এতে কোনো তাশাহহুদও নেই, সালামও নেই। ইবনে উমর রা. বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদের সামনে কুরআন পড়তেন। যখন সাজদার আয়াত অতিক্রম করতেন, তখন আল্লাহু আকবার বলে সাজদা দিতেন এবং আমরাও সাজদা দিতাম । -আবু দাউদ, বায়হাকি, হাকেম । আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন : যখন তুমি কোনো সাজদার আয়াত পড়ো তখন আল্লাহু আকবার বলো ও সাজদা দাও। আর যখন মাথা তোলে । তখন আল্লাহু আকবার বলো। ১. ফযীলত : আবু হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন কোনো আদম সন্তান সাজদার আয়াত পড়ে ও সাজদা দেয়, তখন শয়তান কাদতে কাদতে দূরে পালায় । সে বলে : “হায় আমার পোড়া কপাল, আদম সন্তানকে সাজদার হুকুম দেয়ামাত্র সে সাজদা করলো এবং জান্নাতের অধিকারী হলো । আর আমাকে সাজদার হুকুম দেয়া হলে আমি তা অমান্য করলাম । ফলে আমি জাহান্নামের অধিবাসী হলাম ৷” ২. বিধান : অধিকাংশ আলেমের মতে তিলাওয়াতের সাজদা পাঠক ও শ্রোতা উভয়ের জন্য সুন্নত ৷ বুখারিতে বর্ণিত হয়েছে যে, উমর রা. মিশ্বরের উপর জুমার দিন সুরা নাহল পড়লেন। এক পর্যায়ে সাজদার আয়াত এলো। তিনি তৎক্ষণাত নামলেন ও সাজদা করলেন। তীর সাথে সাথে জনগণও সাজদা করলো । পরবর্তী জুমায় পুনরায় একই সূরা পড়লেন এবং সাজদার আয়াত এলে বললেন : হে জনতা, আমাদের সাজদা দিতে আদেশ দেয়া হয়নি। তবু যে ব্যক্তি সাজদা করে সে ঠিকই করে । আর যে করেনা, তার কোনো গুনাহ হবেনা । অন্য বর্ণনা মতে তিনি বললেন : আল্লাহ আমাদেরকে সাজদার আদেশ দেননি । তবে আমরা চাইলে দিতে পারি । - দার কৃতনী। আর ইবনে মাজাহ ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত : যায়দ বিন সাবেত বলেন : আমি রসূল সা. এর সামনে সূরা আন নাজম পড়লাম। কিন্তু তিনি সাজদা করলেননা । ফলে আর কোনো ব্যক্তিও সাজদা করলোনা | - দার কুতনী। হাফেজ ইবনে হাজার ফাতহুল বারীতে বলেছেন : সাজদা বর্জন করার উদ্দেশ্য ছিলো বর্জন করার বৈধতা সাব্যস্ত করা । ইমাম শাফেয়ীর মতও তদ্রপ। এ মতের সমর্থন পাওয়া যায় বাযযারও দারকুতনীতে উদ্ধৃত আবু * এ হাদিস থেকে প্রমাণিত হয় যে, কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দোয়া করতে হলে হাতের পিঠ আকাশের দিকে তুলে ধরতে হবে । আর কোনো কিছু পাওয়ার জন্য দোয়া করলে হাতের পেট আকাশের দিকে মেলে ধরতে হবে। www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।