ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৯০ ফিক্হস্‌ সুন্নাহ তুলে দোয়া করলেন, তারপর চাদরের ডান পাশ বাম কাধে ও বাম পাশ ডান কাধে রাখলেন। -আহমদ, ইবনে মাজাহ, বায়হাকি। ২. শুধু জুমার খুতবায়ও ইমাম বৃষ্টির জন্য দোয়া করতে পারেন। মুসন্লীরা তার দোয়ার সাথে আমিন আমিন বলবে । বুখারি ও মুসলিম আনাস রা. থেকে বর্ণনা করেন : এক ব্যক্তি জুমার দিন মসজিদে প্রবেশ করলো । রসূল সা. তখন দাড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সে বললো : হে রসূলুল্লাহ আমাদের সকল পণ্যদ্রব্য নষ্ট হয়ে গেছে। বাজারে নেয়ার কোনো উপায় নেই। কাজেই আল্লাহর কাছে দোয়া করুন যেনো আমাদেরকে তিনি সাহায্য করেন। রসূলুল্লাহ সা. তার দু'হাত তুললেন এবং বললেন : হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করো । আনাস রা. বলেন : আল্লাহর কসম আমরা আকাশে একখণ্ড মেঘও দেখতে পেলামনা । আর আমাদের ও সালা পাহাড়ের মাঝে কোনো বাড়ি ঘরও দেখতে পেলামনা। সহসা একটা ঢালের মতো ছোট এক টুকরো মেঘ এলো । মেঘটুকু আকাশের মাঝখানে পৌঁছামাত্র তা ছড়িয়ে গেলো ও বৃষ্টি নামলো । আল্লাহর কসম, আমরা এক সপ্তাহ যাবত সূর্য দেখতে পাইনি । পুনরায় পরবর্তী জুমায় এ (বৃষ্টির জন্যে আবেদনকারী) ব্যক্তি মসজিদে প্রবেশ করলো । রসূল সা. দাড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সে রসূল সা. এর মুখোমুখি দাড়িয়ে বললো : হে রসূল সা. আমাদের সহায় সম্পদ ধ্বংস হতে চলেছে এবং সকল পথ রুদ্ধ হয়ে আসছে। কাজেই আল্লাহর কাছে দোয়া করুন যেনো বৃষ্টি থেমে যায়। রসূল সা. তৎক্ষণাত তার হাত উঁচু করলেন এবং বললেন : হে আল্লাহ, এখন আমাদের উপর নয়, আমাদের পার্বতী লোকদের উপর বৃষ্টি দিন, হে আল্লাহ, পাহাড় পর্বত ও অসমতল জায়গায় বৃষ্টি নামান। অনুরূপ, সমতল ভূমিতে ও গাছের গোড়ায় বৃষ্টি দিন।” তৎক্ষণাত বৃষ্টি বন্ধ হয়ে গেলো । আমরা রোদের ভেতর দিয়ে বেরিয়ে হাটতে লাগলাম । ৩. শুক্রবার ব্যতিত অন্য যে কোনো দিন মসজিদে বা অন্য কোথাও কোনো নামায ছাড়াই শুধু দোয়া করলেও চলে। ইবনে মাজাহ ও আবু উয়াইনা বর্ণনা করেছেন : ইবনে আব্বাস রা. বলেছেন : জনৈক বেদুঈন রসূলুল্লাহ সা. এর নিকট এলো। সে বললো : হে রসূলুল্লাহ সা. আমি এমন একটি গোত্রের কাছ থেকে এসেছি, যাদের পশুর রাখাল রসদের অভাবে মাঠে পশু চরাতে যেতে পারেনা এবং যাদের ষাড় পণুরাও দুর্বলতার দরুণ লেজ নাড়াতে পারেনা (অর্থাৎ দুর্ভিক্ষ জর্জরিত গোত্র) । রসূলুল্লাহ সা. তৎক্ষণাত মিম্বরে আরোহন করলেন, আল্লাহর প্রশং করলেন, তারপর বললেন : হে আল্লাহ, আমাদেরকে এমন বৃষ্টি দাও, যা আমাদের দুর্ভিক্ষ থেকে মুক্তি দেয়, যার ফল প্রশংসনীয় হয়, যা মাটিকে উর্বরা শক্তি দেয়, যা ব্যাপকভাবে ও মুষলধারে বর্ষে এবং যা অচিরেই বর্ষে, বিলম্বিত হয়না । এরপর এতো বৃষ্টি হলো যে, যেখান থেকেই যে ব্যক্তি রসূলুল্লাহ সা. এর কাছে আসছিল, বলছিল আমাদের জীবন রক্ষা পেয়েছে।” শুরাহবিল একবার কা'ব বিন মুররারে বললেন : হে কা'ৰ আমাদেরকে রসূলুল্লাহ সা. এর একটা হাদিস শুনান। তিনি বললেন : আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি, যখন এক ব্যক্তি তার কাছে এসে বললো : মুযার গোত্রের জন্য আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করুন৷ রসূল সা. বললেন : “তোমার সাহস তো কম নয় । শুধু মুযারের জন্য?” সে বললো : হে রসূলুল্লাহ সা. আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতেই তিনি আপানাকে সাহায্য করেছেন, তার কাছে দোয়া করতেই তিনি দোয়া কবুল করেছেন। রসূল সা. তৎক্ষণাত তার দু'হাত তুললেন এবং বললেন : হে আল্লাহ আমাদেরকে এমন বৃষ্টি দাও, যা দুর্ভিক্ষ থেকে মুক্তি দেয়, যার ফল প্রশংসনীয় হয়, যা উর্বরা, শক্তি প্রদানকারী হয়, যা সর্বব্যাপী হয়, যা অবিলম্বে বর্ষে, বিলম্বিত হয়না এবং যা উপকারী হয়, ক্ষতিকর হয়না ।” তৎক্ষণাত দোয়া কবুল করা হলো, প্রবল বৃষ্টি হলো। তারপর লোকেরা অতিবর্ষণের অভিযোগ নিয়ে এলো । তারা জানালো যে, অনেকের ঘরবাড়ি অতিবৃষ্টির www.pathagar.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।