সালাত (নামায) ১৮৯ ১. ইমাম মাকরূহ ওয়াক্ত ছাড়া যে কোনো সময়ে মুক্তাদিদের নিয়ে আযান ও ইকামত ছাড়া দু'রাকাত নামায পড়বে। প্রথম রাকাতে সূরা ফাতিহা ও সাব্বিহিসমা (সূরা আ'লা) ও দ্বিতীয় রাকাতে ফাতিহার পর গাশিয়া প্রকাশ্যে পড়বে । তারপর নামাযের আগে বা পরে খুতবা দেবে । খুতবা শেষ হলে সকল মুসন্লী নিজ নিজ চাদর উঠিয়ে পরবে। যে পাশ ডান কাধে, তা বাম কাধে এবং যে পাশ বাম কাধে তা ডান কাধে রাখবে । তারপর কিবলার দিকে মুখ করে হাত বেশি করে উঁচু করে দোয়া করবে । ইবনে আব্বাস বলেছেন : রসূলুল্লাহ সা. বিনয়ের সাথে, সাধারণ কাজ করার পোশাক পরে ধীর গতিতে ও কাতর বেশে ময়দানে বের হলেন, ঈদের নামাযের মতো দু'রাকাত নামায পড়লেন। তবে এ ধরনের খুতবা দেননি । পাঁচটি সহীহ হাদিস গ্রন্থ। তিরমিযি, আবু উযানা, ইবনে হিব্বান এটিকে সহীহ হাদিস বলেছেন। আর আয়েশা রা. বলেছেন : লোকেরা রসূল সা. এর নিকট অনাবৃষ্টির অভিযোগ পেশ করলো । তিনি একটা মিম্বর আনতে বললেন। অতপর তা তার জন্য ঈদের নামাযের ময়দানে রাখা হলো। তারপর জনগণকে একটা দিন ধার্য করে সেই দিন জমায়েত হবার আদেশ দিলেন। সূর্ধের কিরণ যখন প্রখর হলো, তখন তিনি বের হলেন । মিম্বরে বসলেন, আল্লাহু আকবার বললেন ও আল্লাহর প্রশংসা করলেন। তারপর বললেন : তোমরা তোমাদের এলাকায় অনাবৃষ্টির অভিযোগ করেছো । আল্লাহ তোমাদেরকে তার কাছে দোয়া করার আদেশ দিয়েছেন এবং দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। তারপর বললেন : 355 020 201 8৮9 [SUL পা ৮৮০ ক ০528 ০০ 02150 50051505201 0550 95) ০০5 লে ০ SIV DY V oat ৮৪৯51189586 “মহাজগতের প্রভু আল্লাহর জন্য সকল প্রশংসা । পরম দাতা ও অতিশয় দয়ালু, বিচারের দিনের মালিক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ্ নেই। তিনি যা চান তাই দেবেন। হে আল্লাহ! তুমি ছাড়া কোনো ইলাহ্ নেই। তুমি অভাবহীন, আমরা তোমার মুখাপেক্ষী, আমাদের উপর বৃষ্টি অবতীর্ণ করো । আর আমাদের উপর তুমি যা নাযিল করবে, তা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের জন্য শক্তি ও গতিতে রূপান্তরিত করো ।” তারপর হাত এতো উঁচু করে দোয়া করতে লাগলেন যে, তার বোগলের সাদা জায়গা দেখা যেতে লাগলো । তারপর জনতার দিকে পিঠ ফেরালেন এবং নিজের চাদর উল্টালেন। তখনো তিনি হাত উঁচু করে রেখেছেন। তারপর জনগণের দিকে মুখ ফেরালেন ও মিম্বর থেকে নামলেন। তারপর দু'রাকাত নামায পড়লেন। তৎক্ষণাত আল্লাহ এক খণ্ড মেঘ সৃষ্টি করলেন । মেঘখণ্ডে বিদ্যুৎ চমকালো, গর্জন হলো, তারপর আল্লাহর ইচ্ছায় বৃষ্টি হলো । তিনি মসজিদে আসতে না আসতে পানির স্রোত বয়ে গেলো। এ সময় জনগণকে তাড়াতাড়ি ঘরে ফিরতে দেখে রসূল সা. এর এতো হাসি পেলো যে, তার মাড়ির দাত বেরিয়ে পড়লো । তিনি বললেন : আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান এবং আমি তীর বান্দা ও রসূল । _হাকেম, আবু দাউদ । উব্বাদ বিন তামীম তার বাবা থেকে বর্ণনা করেছেন যে, রসূল সা. জনগণকে সাথে নিয়ে ইসতিসকার নামায পড়তে বের হলেন, অতপর তাদেরকে দু'রাকাত নামায পড়ালেন, উভয় রাকাতে সশব্দে কিরাত পড়লেন । -সব কণ্টা সহীহ হাদিস গ্রন্থ! আবু হুরায়রা বলেছেন : আল্লাহর নবী একদিন ইসতিসকার নামায পড়তে বেরুলেন এবং আমাদেরকে নিয়ে দু'রাকাত নামায পড়লেন আযান ও ইকামত ছাড়াই । তারপর আমাদের সামনে ভাষণ দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন এবং কিবলার দিকে মুখ ফিরিয়ে হাত www.pathagar.com
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।