১৮৮ ফিক্হস্ সুন্নাহ আবার লম্বা কিন্তু প্রথম রুকুর চেয়ে ছোট রুকু দিলেন। তারপর সাজদা দিলেন তারপর ঘুরে দাড়ালেন। ততোক্ষণে সূর্য রাহুমুক্ত হয়ে গেলো। রসূল সা. বললেন : সূর্য ও চন্দ্র আল্লাহর নিদৰ্শন’ এর গ্রহণ কারো জীবন বা মৃত্যুর কারণে হয়না। তোমরা যখন গ্রহণ দেখবে তখন আল্লাহকে স্মরণ করবে ।” (এ হাদিস দ্বারা ইমাম শাফেয়ী প্রমাণ দর্শিয়েছেন যে, খুতবা দেয়া এ নামাযের শর্ত। আবু হানিফা ও মালেক বলেছেন : সূর্য ও চন্দ্র গ্রহণের নামাযে খুতবা নেই। রসূল সা. খুতবা দিয়েছিলেন শুধু লোকদের এই ভুল ধারণা অপনোদনের জন্য যে, তার ছেলে ইবরাহীমের মৃত্যুর কারণে সূর্য গ্রহণ হয়েছে।) ইবনে আবদুল বার বলেছেন : এ হাদিস দুটো এ অধ্যায়ের সবচেয়ে সহীহ হাদিস। ইবনুল কাইয়েম বলেছেন : সূর্য ও চন্দ্র গ্রহণের নামাযে যে সুন্নতটি সুস্পষ্ট ও অকাট্যভাবে প্রমাণিত তা হলো, প্রতি রাকাতে দু'বার রুকু দেয়া । আয়েশা, ইবনে আব্বাস, জাবের, উবাই বিন কা'ব, আবদুল্লাহ বিন আমর ও আবু মুসার হাদিসে এটা পাওয়া যায়-। তারা সকলে রসূল সা. থেকে দুটো করে রুকুর উল্লেখ করেছেন। যে সকল মনীষী একাধিক রুকুর উল্লেখ করেছেন, তাদের ংখ্যা যারা একাধিক রুকুর উল্লেখ করেননি, তাদের চেয়ে সংখ্যায়ও বেশি, মর্যাদায়ও বড় এবং রসূল সা.-এর কাছে অধিকতর ঘনিষ্ঠ । এটা হচ্ছে মালেক, আহমদ ও শাফেয়ীর মাযহাব । আর আবু হানিফার মাযহাব হলো, ঈদ ও জুমার নামাযের মতোই সূর্য ও চন্দ্র গ্রহণের নামায । নুমান বিন বশীর বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে তোমাদের নামাযের মতোই রুকু ও সাজদা করে দু’ দু’ রাকাত করে নামায পড়িয়েছেন এবং সূর্য রাহুমুক্ত না হওয়া পর্যন্ত দোয়া করেছেন। কুব্সা হিলালীর হাদিসে রসূল সা. বলেছেন : যখন গ্রহণ দেখবে, তখন সর্বশেষ যে ফরয নামায পড়েছো, সে রকম নামায পড়বে । -আহমদ, নাসায়ী । সূরা ফাতিহা পড়া উভয় রাকাতে ওয়াজিব। ফাতিহার পর যে কোনো সূরা বা আয়াত পড়া যাবে । কিরাত গোপনেও পড়া যাবে, প্রকাশ্যেও পড়া যাবে । তবে বুখারি বলেন : প্রকাশ্যে পড়াই বিশুদ্ধতর। এ নামাযের সময় গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত । চন্দ্র গ্রহণের নামায সূর্য গ্রহণের নামাযের মতোই । হাসান বসরী বলেছেন : ইবনে আব্বাস যখন বসরার শাসক, তখন চন্দ্র গ্রহণ সংঘটিত হলো। তিনি আমাদেরকে দু'রাকাত নামায পড়ালেন। প্রত্যেক রাকাতে দুটো করে রুকু দিলেন। তারপর জন্তুর পিঠে উঠে বললেন : রসূল সা. কে যেভাবে গ্রহণের নামায পড়তে দেখেছি, সেভাবেই পড়ালাম। -মুসনাদে শাফেয়ী । গ্রহণের সময় আল্লাহু আকবার বলা, দোয়া করা, সদকা করা ও গুনাহ মাফ চাওয়া মুস্তাহাব । বুখারি ও মুসলিমে আয়েশা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন বিশেষ । কারো জন্ম ও মৃত্যুর কারণে এটা সংঘটিত হয়না । যখন তোমরা গ্রহণ দেখবে, তখন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহু আকবার বলো, সদকা দাও ও নামায পড়ো । আর আবু মূসা বর্ণনা করেছেন : একবার সূর্য গ্রহণ হলো । তখন, রসূলুল্লাহ সা. নামায পড়লেন এবং বললেন : এ ধরনের (প্রাকৃতিক দুর্যোগ) দেখলে তোমরা আল্লাহর যিকির, দোয়া ও ইসতিগফার করার দিকে ধাবিত হও ।” ২২. ইসতিসকার নামায ইসতিসকার শাব্দিক অর্থ হলো : পানি প্রার্থনা করা। এর পারিভাষিক অর্থ হলো, দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দেখা দিলে নিম্নোক্ত পদ্ধতি সমূহের যে কোনো একটি অনুসরণপূর্বক আল্লাহর কাছে পানি প্রার্থনা করা : www.pathagar.com
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।