সালাত (নামায) ১৮৭ ২০. সালাতুত্ তাওবা আবু বকর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : কোনো ব্যক্তি যদি কোনো গুনাহর কাজ করে বসে, অতপর সে পাক সাফ হয়ে (ইবনে হিব্বান, বায়হাকি ও ইবনে খুযায়মার বর্ণনা অনুযায়ী দু'রাকাত) নামায পড়ে অতপর আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। এরপর রসূল সা. এ আয়াত পড়েন : “এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের উপর যুলুম (অর্থাৎ অপরাধ ও গুনাহ) করে ফেলার পর আল্লাহকে স্মরণ করে, নিজেদের গুনাহর জন্য ক্ষমা চায়, বস্তুত: আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আর কে আছে? -অতপর জেনে বুঝে নিজেদের কৃত গুনাহর পুনরাবৃত্তি আর করেনা, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বাগানসমূহ, যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত। (সূরা আলে-ইমরান, আয়াত ১৩৫-১৩৬) - আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহহ, বায়হাকি, তিরমিযি । তাবারানি আবুদ্ দারদা রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি সুষ্ঠুভাবে অযু করে দু'রাকাত বা চার রাকাত নামায ভালোভাবে করুকু সাজদা সহকারে পড়বে, -চাই তা ফরয নামায হোক বা অন্য নামায হোক- তারপর আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাকে মাফ করে দেবেন। ২১. সূর্য ও চন্দ্র গ্রহণের নামায আলেমগণ একমত যে, সূর্য ও চন্দ্র গ্রহণের নামায সুন্নত মুয়াক্কাদা । জামাতে পড়া উত্তম । তবে জামাত শর্ত নয়। এ জন্য “জামাতে নামায অনুষ্ঠিত হতে যাচ্ছে” বলে উচ্চস্বরে আহ্বান জানাতে হবে । অধিকাংশ আলেম মনে করেন : এটা দু'রাকাত। প্রত্যেক রাকাতে দুটো করে রুকু দিতে হয়। আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. এর জীবদ্দশায় সূর্য গ্রহণ হলো । রসূলুল্লাহ সা. মসজিদের দিকে বেরিয়ে গেলেন। তিনি আল্লাহ আকবার বলে নামায শুরু করলেন এবং লোকেরা তার পেছনে কাতারবদ্ধ হয়ে দাড়ালো তিনি দীর্ঘ কিরাত পড়লেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন এবং এতোটা লম্বা রুকু দিলেন যা প্রথম কিরাতের প্রায় সমান লম্বা । তারপর মাথা তুলে বললেন : “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' "রাব্বানা ওয়া লাকাল হামদ" ৷ তারপর দ্বিতীয় রাকাতের জন্য উঠে দীড়ালেন এবং প্রথম রাকাতের চেয়ে কিছুটা ছোট কিরাত পড়লেন। তারপর আল্লাহু আকবার বলে রুকু দিলেন এবং প্রথম রুকুর চেয়ে কিছুটা ছোট রুকু দিলেন। তারপর “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' ও “রাব্বানা লাকাল হামদ’ বলে রুকু থেকে উঠলেন। তারপর সাজদা দিলেন। অতপর পরবর্তী রুকু আগের মতোই করলেন এবং চার রুকু ও চার সাজদা পূর্ণ করলেন। তিনি পেছনের দিকে ঘুরে দাড়ানোর আগে সূর্য রাহুমুক্ত হলো । তারপর তিনি দাড়ালেন এবং জনগণের সামনে ভাষণ দিলেন। প্রথমে আল্লাহর যথোচিত প্রশংসা করলেন। তারপর বললেন : সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনাবলীর মধ্য থেকে দুটো নিদর্শন । কারো জীবন বা মৃত্যুর জন্য চন্দ্র ও সূর্য গ্রহণ হয়না । তোমরা যখন এটা প্রত্যক্ষ করবে, তখন দ্রুত নামায পড়তে ধাবিত হও। -বুখারি, মুসলিম । বুখারি ও মুসলিম ইবনে আব্বাস থেকে আরো একটা হাদিস বর্ণনা করেছেন : সূর্য গ্রহণ হলো। অতপর রসূল সা. দীর্ঘক্ষণ দাড়িয়ে নামায পড়লেন। প্রায় সূরা বাকারার সমপরিমাণ দাড়িয়ে রইলেন। তারপর দীর্ঘস্থায়ী রুকু করলেন। তারপর কুকু থেকে উঠে দীর্ঘসময় দীড়ালেন, যা প্রথমবারের চেয়ে কিছুটা কম ছিলো। তারপর সাজদা দিলেন। তারপর আবার দীর্ঘ সময় দীড়ালেন। এটা প্রথমবারের চেয়ে কিছুটা কম ছিলো। তারপর লম্বা রুকু করলেন, তবে প্রথম রুকুর চেয়ে ছোট রুকু দিলেন। তারপর রুকু থেকে উঠে লম্বা সময় দাড়ালেন, এটা প্রথমবারের চেয়ে স্বপ্লস্থায়ী ছিলো । তারপর www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।