১৮৬ ফিক্হুস্ সুন্নাহ উপর আমাকে পরিতুষ্ট করে দাও।” “এই কাজ” যখন বলবে, তখন নিজের অভিষ্ট বিষয়ের উল্লেখ করবে। (শওকানী বলেছেন : জাবেরের উক্তি “সকল কাজে’ ইসতিখারা শিক্ষা দিতেন" দ্বারা প্রমাণিত হয় যে, কোনো কাজকে ছোট ও গুরুত্বহীন মনে করে ইসতিখারা থেকে বিরত থাকা উচিত নয়। অনেক কাজ এমন রয়েছে, যাকে গুরুত্বহীন মনে করা সত্ত্বেও তা করা বা বর্জন করা বিরাট ক্ষতির কারণ হয়ে থাকে । এ জন্য রসূল সা. বলেছেন : তোমাদের প্রতিপালকের নিকট সব কিছু চাওয়া উচিত। এমনকি তা জুতো ফিতা হলেও। - টিকা) এ নামাযে কোনো নির্দিষ্ট আয়াত বা সূরা পড়ার বাধ্যবাধকতা সম্পর্কে কোনো বিশুদ্ধ হাদিস নেই। তদ্ৰূপ কোনো আয়াত বা সূরা বারবার পড়তে হবে বলেও কোনো হাদিসে উল্লেখ নেই। নববী বলেছেন : ইসতিখারার পরে মন যে দিকে ধাবিত হবে, সেটাই করা উচিত। ইসতিখারার পূর্বে যে দিকে মনের আকর্ষণ ছিলো, তার উপর নির্ভরশীল থাকা উচিত নয় বরং ইসতিখারাকারীর উচিত, নিজের ইচ্ছাকে সম্পূর্ণ পরিত্যাগ করা। নচেত সে আল্লাহর কাছ থেকে উত্তম পথ কামনাকারী হতে পারবেনা । বরং সে আল্লাহর কাজ থেকে কল্যাণ ও উত্তম কামনায় এবং নিজের জ্ঞান ও শক্তি নেই বলে যে স্বীকারোক্তি দিয়েছে, তাতে সত্যবাদী গণ্য হবেনা । সত্যবাদী গণ্য হবেনা আল্লাহকেই সকল জ্ঞান ও শক্তির মালিক বলে প্রদত্ত ঘোষণায়ও । এতে যদি সে সত্যবাদী হতো, তাহলে নিজের শক্তি, জ্ঞান ও পূর্ববর্তী ইচ্ছাকে অস্বীকার করতো এবং ইসতিখারার পরে তার পূর্বেকার ইচ্ছার প্রতি আনুগত্য পোষণ করতোনা । ১৮. সালাতুস তাসবীহ ইবনে আব্বাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. আব্বাস বিন আবদুল মুত্তালিব রা. কে বললেন : হে আমার চাচা আব্বাস, আমি কি আপনাকে একটা. জিনিস দেবোনা? আমি কি আপনাকে এমন একটা বিশেষ জিনিস দেবোনা ?..... যা করলে আল্লাহ আপনার আগের গুনাহ, পেছনের গুনাহ, নতুন গুনাহ, পুরান গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহ মাফ করে দেবেন। চার রাকাত নামায পড়বেন, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা পড়বেন। প্রথম রাকাতে যখন কিরাত শেষ করবেন তখন “সুবহানাল্লাহ ওয়ালহামদু লিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার” ১৫ বার, তারপর রুকুতে গিয়ে উক্ত দোয়া দশবার, রুকু থেকে উঠে দশবার, তারপর সাজদায় উঠে দশরার পড়বেন। এভাবে প্রতি রাকাতে পচাত্তর বার পড়া হবে। এভাবে প্রতি রাকাত পড়বেন। এ নামায যদি পারেন প্রতিদিন একবার, নচেত প্রতি শুক্রবার একবার, নচেত প্রতি বছরে একবার, নচেত সারা জীবনে একবার পড়বেন। আবু দাউদ, ইবনে মাজাহ, ইবনে খুযায়মা, তাবারানি। হাফেজ ইবনে হাজার বলেছেন : এ হাদিস বহু সংখ্যক সূত্রে এবং বহু সংখ্যক সাহাবি থেকে বর্ণিত হয়েছে । ইবনুল মুবারক বলেছেন : সালাতুত্ তাসবীহ পড়ার প্রতি সকলের আগ্রহী হওয়া উচিত, এটি ঘন ঘন পড়ার অভ্যস্ত হওয়া উচিত এবং শৈথিল্য দেখানো উচিত নয়। ১৯. সালাতুল হাজত আহমদ আবুদ দারদা রা. থেকে বর্ণনা করেছেন : যে ব্যক্তি পূর্াংগভাবে অযু করবে, অতপর দু'রাকাত নামায পূর্ণাংগভাবে পড়বে, সে যা চাইবে তা আল্লাহ তাকে দেবেন- চাই তাৎক্ষণিকভাবে হোক বা বিলম্বিতভাবে হোক । www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।