সালাত (নামায) ৯৮৫ যাতে এ নামাযকে বারো রাকাতে সীমিত করেছেন। সুযৃতীর বক্তব্য তদ্রপ । সাঈদ বলেছেন, হাসানকে জিজ্ঞাসা করা হলো : রসূল সা. এর সাহাবিগণ কি এ নামায পড়তেন? তিনি বললেন : হ্যা, কেউ দু'রাকাত কেউ চার রাকাত, আবার কেউবা দুপুর পর্যন্ত এক নাগাড়ে পড়তেন। ইব্রাহীম বলেছেন : এক ব্যক্তি আসওয়াদকে জিজ্ঞাসা করলো : পূর্বাহ্নের নামায কতো রাকাত পড়বো? তিনি বললেন : যতো ইচ্ছা । উম্মে হানী রা. বলেছেন : রসূল সা. পূর্বাহ্নের নামায আট রাকাত পড়েছেন, প্রত্যেক দু'রাকাতের সালাম ফিরিয়েছেন। -আবু দাউদ । আর আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন : রসূলুল্লাহ সা. পূর্বাহ্ন চার রাকাত পড়তেন, আর যতো ইচ্ছা বাড়াতেন। -আহমদ, মুসলিম, ইবনে মাজাহ । ১৭. ইসতিখারার নামায যে ব্যক্তি কোনো মুবাহ (শরিয়তে যা বৈধ) কাজ করতে চায় কিন্তু তার ফল ভালো হবে কিনা বুঝতে পারেনা, তার জন্য দু'রাকাত নামায পড়া সুন্নত। এই নামায অবশ্যই ফরয নামায ব্যতিত অন্য নামায হতে হবে । দিনের বা রাতের যে কোনো সময়ের নিয়মিত সুন্নত নামায বা তাহিয়াতুল মসজিদের নামায থেকে যে কোনো দু'রাকাত ইসতিখারার নিয়তে পড়লেও চলবে। সূরা ফাতিহার পর যে কোনো সূরা বা আয়াত পড়বে । নামায শেষে আল্লাহর প্রশংসা করবে ও রসূল সা. এর উপর দরূদ পড়বে । তারপর বুখারি জাবের রা. থেকে যে দোয়াটি বর্ণনা করেছেন তা পড়বে । জাবের রা. বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে “সকল কাজে’ ইসতিখারা করার শিক্ষা দিতেন, ঠিক যেভাবে কুরআনের কোনো সূরা শিক্ষা দিতেন । তিনি বলতেন : তোমাদের কেউ যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেয়, তখন তার ফরয ব্যতিত অন্য কোনো নামায থেকে দু'রাকাত পড়া উচিত। তারপর দোয়া করা উচিত : শি Az পালা এ লট শা Ar we cA UD ob পা 9991 ১9395 SBE Ab 156 ০2 2059 St 308) SiS le ১০৯০৮] & পা লা জিপি 1৫০ পুলা পা ABA Dob es ASSIA BU পপ ইত ০45 হরণ এ দত্ত 5555525591658 08 ৮৫৮৮0 সি LN LL VLG oly 3 I ৩১৫০৫৩৫5529 90৯6 49152545857 059 ঠা FILS ES dol Url pt UG 40555505555 BTV USE BE dol ee PANDO HP ০5938 “হে আল্লাহ, আমি তোমার জ্ঞানের কাছ থেকে কিসে ভালো ও কল্যাণ হবে তা জানতে চাই, তোমার অসীম শক্তি থেকে শক্তি চাই এবং তোমার বিপুল অনুগ্রহের ভাণ্ডার থেকে অনুগ্রহ চাই। তুমি তো সব ক্ষমতার অধিকারী । আমার কোনো ক্ষমতা নেই। তুমি সবকিছু জানো, আমি কিছুই জানিনা । তুমি সকল অদৃশ্য বিষয়েও প্রখর জ্ঞানী । হে আল্লাহ, তুমি যদি জানো যে, এই কাজটি আমার জন্য আমার দীনদারি, আমার জীবন ও জীবিকা এবং আমার কাজের শেষ পরিণামের দিক দিয়ে ভালো ও কল্যাণকর হবে, অন্য বর্ণনা মতে, আমার ইহকালের ও পরকালের দিক দিয়ে কল্যাণকর হবে, তাহলে এটিকে আমার জন্যে নির্ধারণ করে দাও এবং আমার জন্য সহজ করে দাও। অতপর তাতে আমার জন্য সমৃদ্ধি ও কল্যাণ নিহিত রাখ । আর যদি তুমি জানো, এ কাজ আমার জন্য আমার দীনদারি ও জীবন জীবিকার দিক দিয়ে, ও শেষ ফলের দিক দিয়ে, অন্য বর্ণনা মতে, আমার ইহকাল ও পরকালের দিক দিয়ে খারাপ হবে, তাহলে এ কাজকে আমা থেকে ও আমাকে এ কাজ থেকে দূরে সরিয়ে নাও এবং আমার জন্য যেখানে কল্যাণ রয়েছে সেখানে কল্যাণকে আমার জন্যে নির্ধারণ করে দাও, অতপর তার ২৪-_ www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।