১৮৪ ফিক্হুস্ সুন্নাহ 8. আবদুল্লাহ ইবনে আমর রা. বলেছেন : রসূলুল্লাহ সা. একটা সেনাদল পাঠালেন। তারা জয়ী হয়ে কিছু সম্পদ হস্তগত করলো এবং ফিরে যাওয়ার জন্য তাড়াহুড়া করতে লাগলো । এই সময় জনগণের মধ্যে আলোচনা চলতে লাগলো । তা শুনতে পেয়ে রসূলুল্লাহ সা. বললেন : কিসে তাদের অভিযান আরো লাভজনকভাবে সমাপ্ত হবে, কিসে তাদের আরো বেশি গনিমত অর্জিত হবে এবং কিসে তাদের প্রত্যাবর্তন দ্রুততর হবে, তা কি আমি তোমাদের বলবোনা? যে ব্যক্তি অযু করবে ও পূর্বাহ্নের তাসবীহর (নামাযের) জন্য মসজিদে যাবে, তার অভিযান অধিকতর লাভজনকভাবে সমাপ্ত হবে। সে আরো বেশি গনিমতের অধিকারী হবে এবং আরো দ্রুত প্রত্যাবর্তনকারী হবে। -আহমদ, তাবারানি, আবু ইয়ালা। ৫. আবু হুরায়রা রা. বলেছেন : আমার বন্ধু মুহাম্মদ সা. আমাকে তিনটে উপদেশ দিয়েছেন : প্রতি মাসে তিনটে রোযা রাখা, পূর্বাহ্নে দু'রাকাত নামায পড়া এবং ঘুমানোর পূর্বে বিতিরের নামায পড়া । -বৃখারি ও মুসলিম । ৬. আনাস রা. থেকে বর্ণিত : এক সফরে রসূলুল্লাহ সা. কে আট রাকাত পূর্বাহ্নের নামায পড়তে দেখেছি, নামায শেষে বললেন : আমি এমন একটি নামায পড়লাম যা সুসংবাদ ও দুঃসংবাদে মিশ্রিত । আমি আমার প্রতিপালকের নিকট তিনটে জিনিস চেয়েছি, তন্মধ্যে তিনি আমাকে দুটো দিয়েছেন, একটা দিতে অস্বীকার করেছেন। আমি চেয়েছি যেনো আমার উম্মতকে দীর্ঘ দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত না করেন। এটা তিনি গ্রহণ করেছেন । আমি চেয়েছি যেনো তাদের উপর তাদের শক্রকে বিজয়ী না করেন । এটাও তিনি মেনে নিয়েছেন। আমি চেয়েছি যেনো আমার উম্মতকে দলে ও উপদলে বিভক্ত না করেন। কিন্তু আমার এ দোয়া তিনি অগ্রাহ্য করেছেন । -আহমদ, নাসায়ী, হাকেম, ইবনে খুযায়মা। পূর্বাহ্নের নামাযের বিধান : পূর্বাহ্নের নামায একটি মুস্তাহাব ইবাদত । যে ব্যক্তি এর ছওয়াব লাভের ইচ্ছুক, তার এটা পড়া উচিত। আর না পড়লে কোনো গুনাহ হবেনা । আবু সাঈদ রা. বলেছেন :: রসূলুল্লাহ সা. পূর্বাহ্ের নামায পড়া ততোদিন অব্যাহত রাখতেন, যতোদিন আমরা না বলতাম, রসূলুল্লাহ সা. এ নামায পরিত্যাগ করতেননা। আর যতোদিন আমরা না বলতাম, রসূল সা. পূর্বাহ্নের নামায পড়েননা, ততোদিন বিরত থাকতেন। (অর্থাৎ জনসাধারণের প্রতিক্রিয়ার দিকে লক্ষ্য রাখতেন । যখনই লোকেরা বলাবলি করতো যে, রসূল সা. এ নামায অব্যাহত রেখেছেন, তখনই তিনি বন্ধ করতেন। নচেত আশংকা ছিলো, জনগণ একে ফরয বা ওয়াজিব মনে করে বসতে পারে । আবার এ নামায দীর্ঘদিন বন্ধ রাখায় যখন লোকে বলাবলি করতো যে, তিনি আর এ নামায পড়ছেননা, তখনই পড়তেন। অন্যথায় তারা মনে করতে পারতো যে, এ নামায রহিত হয়ে গেছে। _অনুবাদক ৷) সময় : সূর্য একটা বর্শা পরিমাণ উপরে উঠলে এ নামাযের সময় শুরু হয় এবং পশ্চিমে ঢলে পড়ার সাথে সাথেই এর সময় শেষ হয়ে যায়। তবে সূর্য উপরে উঠা ও উত্তাপ বেড়ে যাওয়া পর্যন্ত নামায বিলম্বিত করা মুস্তাহাব । যায়দ বিন আরকাম রা. বলেছেন : “কুবাবাসী যখন পূর্বাহ্ছের নামায পড়ছিল, তখন রসূলুল্লাহ সা. তাদের কাছে গেলেন। তখন তিনি বললেন : আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের নামায তখনই হবে, যখন শিশু উটগুলো প্রচণ্ড গরম অনুভব করবে । এ সময়টা হলো পূর্বাহ্ন অর্থাৎ দুপুরের পূর্বাহ্ন । -আহমদ, মুসলিম, তিরমিযি । কতো রাকাত : ইতিপূর্বে আবু যরের রা. হাদিসটিতে যেমন বলা হয়েছে, এর ন্যুনতম পরিমাণ হলো দু'রাকাত। আর রসূল সা. এর বাস্তব কাজ থেকে প্রমাণিত, এর সর্বোচ্চ পরিমাণ আট রাকাত। তবে রসূল সা. এর কথা থেকে জানা যায়, সর্বোচ্চ বারো রাকাত। আবু জাফর তাবারিসহ একটি গোষ্ঠির মত হলো, এর কোনো সর্বোচ্চ রাকাত সংখ্যা নেই। তিরমিযির টিকায় ইরাকি বলেছেন : আমি কোনো সাহাবি বা তাবেয়ী থেকে এমন একটি হাদিসও পাইনি, www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।