সালাত (নামায) ১৮৩ এখন যারা ঘুমাচ্ছে তারাই উত্তম।” কিন্তু লোকেরা প্রথম রাতে পড়তো । -বুখারি, ইবনে থুযায়মা, বায়হাকি। ৪. তারাবীহর কিরাত : রমযানের রাতের নামাযে বা তারাবীতে কোনো নির্দিষ্ট কিরাত পড়া সুন্নত নয়। প্রাচীন মনীষীগণ থেকে বর্ণিত যে, তারা দুশো আয়াত বিশিষ্ট সূরা পড়তেন। অথচ কিরাত লম্বা পড়ার কারণে লাঠিতে ভর দিতে বাধ্য হতেন। তারা ফজরের অত্যুদয়ের আগে ছাড়া বাড়ি যেতেননা ৷ তারপর ভূত্যদেরকে দ্রুত খাবার দিতে বলতেন, যাতে সূর্য উঠে না যায়। তারা আট রাকাতে সূরা বাকারা পড়তেন। বারো রাকাতে এই সূরা পড়লে অনেক সহজ করা হলো মনে করতেন। ইবনে কুদামা বলেছেন : ইমাম আহমদের মতে, রমযানে এমন কিরাত পড়া উচিত, যাতে লোকেরা কষ্ট না পায় বরং সহজ বোধ করে। বিশেষত: বছরের ছোট রাতগুলোতে অর্থাৎ গ্রীষ্মকালে । কাজী বলেছেন : রমযান মাসে এক খতম কুরআনের চেয়ে কম পড়া মুস্তাহব মনে করা হয়না, যাতে লোকেরা পুরো কুরআন শুনার সুযোগ পায়। তবে এক খতমের চেয়ে বেশি পড়া উচিত নয় যেনো মুক্তাদিদের কষ্ট না হয়। মানুষের অবস্থা অনুযায়ী ব্যবস্থা করাই ভালো। কোনো জামাত যদি লম্বা পড়া পছন্দ করে এবং একমত হয়, তাহলে সেটা করাই উত্তম হবে। যেমন আবু যর বলেন : আমরা রসূল সা. এর পেছনে রমযানের রাতের নামায পড়েছি। সেটা এতো দীর্ঘ হতো যে, সাহরী বাদ পড়ে যাবে বলে আশংকা হতো। ইমাম দুশো আয়াত বিশিষ্ট সূরা পড়তেন। ১৬. সালাতুদ্দোহা (পূর্বাহ্ছের নামায) ফযীলত : পূর্বাহ্নের নামাযের ফযীলত সম্পর্কে বহু সংখ্যক হাদিস রয়েছে। তার কয়েকটি নিম্নে উল্লেখ করছি : ১. আবু যর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “তোমাদের দেহের প্রতিটি হাড়ে ও গ্রন্থিতে সদকা প্রাপ্য রয়েছে। প্রতিবার সুবহানাল্লাহ বলা সদকা। প্রতিবার আলহামদু লিল্লাহ বলা সদকা, প্রতিটি সৎকাজের আদেশ দান সদকা । প্রতিটি. মন্দ কাজ থেকে নিষেধ করা সদকা, তবে কেউ যদি পূর্বাহ্নে দু'রাকাত নামায পড়ে, তবে তা এই সমস্ত সদকার জন্য যথেষ্ট হয়ে যায়। -আহমদ, মুসলিম, আবু দাউদ! ২. বুরাইদা রা. থেকে আহমদ ও আবু দাউদ বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : মানুষের মধ্যে তিনশত ষাটটি গ্রন্থি রয়েছে, তার প্রত্যেকটি বাবদ সদকা করা তার কর্তব্য। লোকেরা বললো : হে রসূলুল্লাহ, এতো সদকা দেয়ার সাধ্য কার আছে? তিনি বললেন : মসজিদে পড়ে থাকা ময়লা পুতে ফেলা উচিত এবং রাস্তায় পড়ে থাকা আবর্জনা সাফ করা উচিত । তাও যদি না পারো তবে পূর্বাহ্নে দু'রাকাত নামায পড়া যথেষ্ট হবে।” শওকানী বলেছেন : উল্লিখিত হাদিস দুটি পূর্বাহ্ছের নামাযের বিরাট ফযীলত এবং এটি যে নিশ্চিতভাবে শরিয়তসম্মত তাষ প্রমাণ বহন করে । হাদিস থেকে জানা যাচ্ছে যে. তিনশো ষাটটি সদকার বিনিময় হিসেবে দু'রাকাত পূর্বাহ্নের নামায যথেষ্ট । তাই এ নামায সব সময় নিয়মিতভাবে আদায় করার উপযুক্ত । হাদিস দুটি আরো প্রমাণ করে, যতো বেশি পারা যায়, সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, সৎ কাজের আদেশ দান ও অসৎ কাজ থেকে নিষেধ করা, ময়লা আবর্জনা মাটিতে পুতে ফেলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে নিক্ষেপ করা এবং অন্য যতো রকমের ইবাদত রয়েছে তা করা শরিয়তের দাবি ও নির্দেশ । এ দ্বারা মানুষের উপর প্রতিনিয়ত যেসব সদকা দেয়ার দায়িত্ব অর্পিত হচ্ছে, তা পালিত হবে। ৩. নাওযাস বিন সাময়ান রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ তায়ালা বলেছেন : হে আদম সন্তান, দিনের প্রথম প্রহরে চার রাকাত নামায পড়তে শৈথিল্য দেখিওনা আমি তোমার দিনের শেষ ভাগের জন্য যথেষ্ট হয়ে যাব । -হাকেম, তাবারানি, আহমদ, তিরমিযি, আবু দাউদ, নাসায়ী ৷ www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।