১৮২ ফিক্হুস্ সুন্নাহ সংখ্যা আরো বেশি হলো। তারপর তৃতীয় রাতে লোকেরা জমায়েত হলো। কিন্তু রসূল সা. তাদের দিকে বের হলেননা। পরদিন সকালে বললেন ; তোমরা যা করেছো (অর্থাৎ জমায়েত হয়েছো) তা দেখেছি। কিন্তু তোমাদের উপর এই নামায ফরয হয়ে যাবে এই আশংকায় আমি বের হইনি। এটা ছিলো রমযান মাসের ঘটনা । ২. রাকাত সংখ্যা : সকল সহীহ হাদিস গ্রন্থে আয়েশা রা. থেকে বর্ণিত : রসূল সা. রমযানে বা অন্য সময়ে এগারো রাকাতের বেশি পড়তেননা। ইবনে খুযাযমা ও ইবনে হিব্বান জাবের রা. থেকে বর্ণনা করেছেন : “রসূল সা. জামাতের ইমাম হয়ে আট রাকাত ও বিতির পড়ালেন। পরবর্তী রাতেও লোকেরা তার জন্য অপেক্ষা করলো । কিন্তু তিনি তাদের কাছে এলেননা। আবু ইয়ালা ও তাবারানি জাবের রা. থেকে বর্ণনা করেছেন : উবাই বিন কা'ব রসূল সা. এর কাছে এলেন এবং বললেন : হে রসূল, গত রাতে আমি একটা কাজ করে ফেলেছি। অর্থাৎ রমযানে । রসূল সা. বললেন : সেটি কী, হে উবাই? উবাই বললেন : আমার বাড়ির কিছু মহিলা বললো : আমরা তো কুরআন পড়তে পারিনা । তাই আপনার সাথে নামায পড়বো । অতপর আমি তাদেরকে নিয়ে আট রাকাত ও বিতির পড়েছি। রসূল সা. কিছু বললেননা । এটা তার সম্মতির সুন্নত ছিলো । এটুকুই হলো রসূল সা. থেকে প্রাপ্ত সুন্নত । এছাড়া বিশুদ্ধ সনদে আর কিছু জানা যায়নি । একথাও সহীহ হাদিস থেকে জানা যায় যে, উমর, উসমান ও আলীর রা. আমলে লোকেরা বিশ রাকাত তারাবীহ পড়তো । এটাই হানাফী, হাম্বলী ও দাউদের অনুসারী অধিকাংশ ফকীহর মত। তিরমিযি বলেছেন : অধিকাংশ আলেম উমর ও আলী প্রমুখ সাহাবির মতানুসারে বিশ রাকাতই পড়ার পক্ষপাতি। ছাওরী, ইবনুল মুবারক ও শাফেয়ীর মতও অদ্রপ। শাফেয়ী বলেছেন : আমি মক্কাবাসীকে এভাবে বিশ রাকাতই পড়তে দেখেছি।* কিছু আলেমের মতে, বিতিরসহ এগারো রাকাত সুন্নত এবং অতিরিক্ত মুস্তাহাব । ইবনে হুমাম বলেছেন : প্রমাণাদি থেকে দেখা যায়; বিশ রাকাতের মধ্যে রসূল সা. যতো রাকাত পড়েছেন এবং আমাদের উপর ফরয হবার ভয়ে যা বাদ দিয়েছেন সেটাই সুন্নত । আর অবশিষ্ট মুস্তাহাব। বুখারি ও মুসলিম থেকে জানা যায়, এটা ছিলো বিতিরসহ এগারো রাকাত । সুতরাং আমাদের ইমামদের মতানুযায়ী বিশ রাকাতের মধ্যে আট রাকাত সুন্নত ও বারো রাকাত মুস্তাহাব। ৩. তারাবীহর জামাত : রমযানের রাতের নামায জামাতেও পড়া যায়, একা একাও পড়া যায়। তবে জামাতে ও মসজিদে পড়া অধিকাংশের মতে উত্তম। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে, রসূলুল্লাহ সা. মুসলমানদেরকে নিয়ে জামাতে পড়েছেন। কিন্তু ফরয হওয়ার আশংকায় নিয়মিত উপস্থিত 'হননি। এরপর উমর জামাতে পড়ার ব্যবস্থা করেছেন। আবদুর রহমান বলেছেন : রমযানের এক রাতে উমরের রা. সাথে মসজিদে গেলাম । দেখলাম, লোকেরা বিভিন্ন পন্থায় নামায পড়ছে। কেউ বা একাকী পড়ছে। আবার কারো পেছনে এক দল জামাতবদ্ধ হয়ে পড়ছে । উমর রা. বললেন : আমার মনে হয়, এই লোকদেরকে যদি একজন কুরআন অভিজ্ঞ লোকের ইমামতিতে জামাতবদ্ধ করি, তাহলে সেটাই উত্তম হবে । তারপর তিনি এই মতে দৃঢ় থাকলেন এবং উবাই বিন কাব'কে ইমাম নিযুক্ত করে জনগণকে জামাতবদ্ধ করলেন। পরে আরেক রাতে তার সাথে বের হলাম । দেখলাম লোকেরা ইমামের পেছনে নামায পড়ছে। তা দেখে উমর বললেন : 'এটা একটা চমৎকার নতুন ব্যবস্থা । তবে শেষ রাতে পড়ার উদ্দেশ্যে * ইমাম মালেকের মতে বিতির ছাড়া তারাবী ছব্রিশ রাকাত । যারকানী বলেন : ইবনে হিব্বানের বর্ণনা অনুযায়ী তারাবী শুরুতে এগারো রাকাত ছিলো । কিন্তু লম্বা কিরাত পড়ার কারণে নামাধীদের কষ্ট হচ্ছিলো ৷ তাই কিরাতের পরিমাণ কমিয়ে রাকাতের সংখ্যা বাড়িয়ে বিতিরের তিন রাকাত ছাড়া বিশ রাকাত করা হয়েছে। কিরাত পড়া হতো মধ্যম আকারের ৷ এরপর পুনরায় কিরাতের পরিমাণ কমিয়ে বিতির বাদে ছত্রিশ রাকাত করা হলো এবং সেই নিয়ম চালু হয়ে গেলো। www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।