ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১৮১ ময়দানের নামায দুই লক্ষ নামাযের সমান। আর এই সমস্ত নামাযের চেয়ে বেশি মর্যাদা মধ্য রাতের নামাযের । -আবৃশ শায়খ, ইবনে হিব্বান, আত্তারগীব ওয়াততারহীব । ৩. ইয়াস রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : রাতে কিছু নামায পড়তেই হবে- চাই তা ছাগলের দুধ দোহনে যতোটুকু সময় লাগে, ততটুকু সময়ের জন্যই হোক । এশার নামাযের পরেই রাতের নামাযের সময় । -তাবারানি। 8. ইবনে আব্বাস রা. বলেছেন : আমি একবার রাতের নামাযের বিষয় আলোচনা করলাম। তখন কেউ কেউ বললো, রসূল সা. বলেছেন : রাতের অর্ধেক, এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ, এমনকি উটনী দোহনের সমপরিমাণ সময় কিংবা ছাগল দোহনের সমপরিমাণ সময় । ৫. ইবনে আব্বাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে রাতের নামাযের জন্য আদেশ দিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন। এমনকি এ কথাও বলেছেন : তোমরা এক রাকাত হলেও রাতের নামায পড়ো । -তাবারানি। সব সময় এগারো বা তেরো রাকাত (বিতিরসহ) পড়া উত্তম । এই নামায একটানাও পড়া যায়, মাঝে বিরতি দিয়েও পড়া যায় । আশেয়া রা. বলেছেন : রসূলুল্লাহ সা. রমযানে বা অন্য কোনো সময়, এগারো রাকাতের বেশি পড়তেননা । চার রাকাত পড়তেন, সেটা কেমন সুন্দর বা কতো লম্বা জিজ্ঞাস করোনা । তারপর আবার চার রাকাত পড়তেন । সেটা কতো সুন্দর ও কতো লম্বা জিজ্ঞাসা করোনা । তারপর তিন রাকাত পড়তেন। আমি বললাম। : হে রসূলুল্লাহ সা. বিতির পড়ার আগে কি আপনি ঘুমান £ তিনি বললেন : হে আয়েশা আমার চোখ দুটো ঘুমায় । কিন্তু আমার মন ঘুমায়না। -বুখারি, মুসলিম । কাসেম বিন মুহাম্মদ থেকে বুখারি ও মুসলিম আরো বর্ণনা করেন, আয়েশা রা. কে বলতে শুনেছি: রসূল সা. -এর রাতের নামায ছিলো দশ রাকাত দশ রাকাত আর বিতির পড়তেন একটা সাজদার মাধ্যমে । ৬. রাতের নামাযের কাযা : মুসলিম আয়েশা রা. থেকে বর্ণনা করেছেন : রসূল সা. কোনো ধরনের অসুস্থতাবশত রাতের নামায ছুটে গেলে দিনের বেলায় বারো রাকাত পড়তেন । আর বুখারি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ উমর রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি তার যিকির বা দোয়া অর্থাৎ রাতের নামায যা সে নিয়মিত পড়তে অভ্যস্ত, তা বা তার অংশ বিশেষ রাতে পড়তে পারেনি, অতপর ফজর ও যোহরের মধ্যবর্তী সময়ে তা পড়ে নেয়, তার সম্পর্কে লেখা হবে সে যেনো রাতেই পড়েছে। ১৫. রমযানের রাতে নামায পড়া ১. এ সংক্রান্ত শরিয়তের বিধি : রমযানের রাতের নামায বা তারাবীহর নামায* নারী ও পুরুষ সকলের জন্য সুন্নত।** এশার পর ও বিতিরের পূর্বে দুই দুই রাকাত করে এ নামায পড়তে হয়। বিতিরের পরেও পড়া বৈধ। তবে সেটা উত্তম নয়। তারাবীর ওয়াক্ত শেষ রাত পর্যন্ত থাকে। সমস্ত সহীহ হাদিস গ্রন্থে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. রমযান মাসে রাতের নামায (তারাবীহ) পড়তে উৎসাহ দিতেন, তবে জোর তাকিদ করতেননা ৷ তিনি বলতেন : যে ব্যক্তি রমযান মাসের রাতে ঈমান সহকারে ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নামায পড়বে, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে । তিরমিযি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ আয়েশা রা. থেকে বর্ণনা করেছেন : রসূল সা. মসজিদে রাতের নামায পড়লেন। তার সাথে অনেক লোক নামায পড়লো । পরের রাতেও পড়লেন এবং এবার লোক * তারাবীহ sy শব্দটি তারবীহা 1৯29) এর বহুবচন । এর অর্থ বিশ্রাম । প্রতি চার রাকাত পর সংক্ষিপ্ত বিশ্রাম নেয়া হয় বলে এ নামাযের নামকরণ হয়েছে তারাবীহ । ** আরফাজা রা. বলেন : আলী রা. তারাবীহ পড়ার নির্দেশ দিতেন এবং পুরুষ ও নারীদের জন্য পৃথক পৃথক ইমাম নিয়োগ করতেন । আমি ছিলাম মহিলাদের ইমাম। www.pathagar.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।