ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৮০ ফিক্হুস্‌ সুন্নাহ রসূল সা. যে কাজই করতেন নিয়মিতভাবে ও স্থায়ীভাবে করতেন । বুখারি ও মুসলিমে আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত : রসূল সা. বললেন : হে আব্দুল্লাহ, অমুকের মতো হয়োনা । যা রাতে উঠে নামায পড়তো । কিন্তু পরে তা ত্যাগ করে। বুখারি ও মুসলিম আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন. : রসূল সা. এর সামনে এক ব্যক্তির কথা আলোচিত হলো; সে সকাল পর্যন্ত ঘুমিয়েছিল। রসূল সা. বললেন : এ ব্যক্তির কানে শয়তান পেশাব করে দিয়েছে। বুখারি ও মুসলিমে আরো বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সা. বললেন : আব্দুল্লাহ খুবই ভালো লোক- যদি রাতে নামায পড়তো । সালেম বলেন : এরপর থেকে আব্দুল্লাহ রাতে খুব কমই ঘুমাতেন। কিয়ামুল লাইলের সময় : রাতের নামায রাতের প্রথম ভাগে, মধ্য ভাগে বা শেষ ভাগে পড়া যায় -যদি তা এশার নামাযের পরে হয়। আনাস রা. রসূল সা. এর নামাযের বিবরণ দান প্রসঙ্গে বলেছেন : আমরা যখনই রাতে রসূল সা. কে নামাযরত দেখতে চাইতাম নামাযরত দেখতাম, আর যখনই তাকে ঘুমন্ত দেখতে চাইতাম ঘুমন্ত দেখতাম । আর সারা মাস. রোযা রেখেই যেতেন, যতোক্ষণ না আমরা বলতাম, রসূল সা. রোযা ভাংগেননা । য়েই বলতাম অমনি ভাংতেন। আর রোযা ভাংতেই থাকতেন, যতোক্ষণ না আমরা বলতাম, তিনি রোযা রাখেননা। -আহমদ, বুখারি, নাসায়ি । হাফেজ ইবনে হাজার বলেছেন : রসূল সা.-এর তাহাজ্জুদের কোনো নির্দিষ্ট সময় ছিলোনা, বরং যখনই সম্ভব হতো তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের সর্বোত্তম সময় কোনটি? ১. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আমাদের প্রতিপালক সর্বনি্ন আকাশে নেমে আসেন এবং বলেন : কে আমার কাছে দোয়া করবে, কে আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি তাকে মাফ করবো । -সব কটা সহীহ হাদিস গ্রন্থ ৷ ূ ২. আমর বিন আব্বাস রা. থেকে বর্ণিত : তিনি বলেছেন, আমি রসূল সা. কে বলতে শুনেছি : রাতের শেষ অর্ধাংশে বান্দা প্রতিপালকের সবচেয়ে নিকটে অবস্থান করে । এই সময়টাতে যদি আল্লাহর ম্মরণকারী হতে পার তবে হও ।” হাকেম, তিরমিযি, নাসায়ী । ৩. আবু মুসলিম আবু যরকে জিজ্ঞাসা করলেন : রাতের কোন্‌ অংশে নামায পড়া ভালো? তিনি বললেন : তোমার মতো আমিও একথা রসূল সা. কে জিজ্ঞাসা করেছিলাম । তিনি বলেছেন : শেষ রাত বা মধ্যরাত । তবে খুব কম লোকই তা করে । -আহমদ। ৪. আব্দুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় রোযা দাউদ (আ.) এর রোযা, আর সবচেয়ে প্রিয় নামায দাউদ (আ.) এর নামায । তিনি রাতের অর্ধেক ঘুমাতেন। এক তৃতীয়াংশ নামায পড়তেন এবং এক ষষ্ঠমাংশ ঘুমাতেন। আর একদিন রোযা রাখতেন এবং একদিন খানাপিনা করতেন। -তিরমিযি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ । রাতের নামায কত রাকাত : রাতের নামাযের কোনো নির্দিষ্ট সংখ্যাও নেই, নির্দিষ্ট সীমাও নেই । এশার পর বিতির পড়া দ্বারা রাতের নামায আদায় হয়ে যায়। ১. সামুরা বিন জুনদুব রা. বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে আদেশ দিয়েছেন রাতে কম বা বেশি নামায পড়তে এবং সব নামাযের শেষে বিতির পড়তে । -তাবারানি, বাযযার । ২. আনাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : আমার মসজিদের নামায দশ হাজার নামাযের সমান । আর মসজিদুল হারামের নামায এক লক্ষ নামাযের সমান। আর জিহাদের www.pathagar.com

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।