ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১৭৯ নবীগণ সত্য, মুহাম্মদ সত্য, কিয়ামত সত্য । হে আল্লাহ, তোমার নিকট আত্মসমর্পণ করেছি, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার উপর নির্ভর করেছি, তোমার প্রতি অনুগত হয়েছি, তোমার নিকটই বিচার চাই, তুমি আমার আগের পেছনের গোপন ও প্রকাশ্য সমস্ত গুনাহ মাফ করে দাও, তুমি আল্লাহ, তুমি ব্যতিত আর কোনো ইলাহ নেই।” ৩. প্রথম দু'রাকাত সংক্ষিপ্ত নামায দ্বারা শুরু করবে, তারপর যতো ইচ্ছা নামায পড়বে, আয়েশা রা. বলেছেন : “রসূলুল্লাহ সা. যখন রাতের নামায শুরু করতেন, তখন সংক্ষিপ্ত দু'রাকাত দিয়ে শুরু করতেন । আবু হুরায়রা বলেন, রসূল সা. বলেছেন : তোমাদের কেউ যখন রাতে নামায পড়তে ইচ্ছা করবে, তখন হালকা দু'রাকাত দিয়ে শুরু করো ।” - | ৪. পরিবারকে জাগানো । আবু হুরায়রা বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন, যে রাতে জেগে নামায পড়লো এবং স্বীয় স্ত্রীকে জাগালো। স্ত্রী যদি উঠতে না চায়, তবে তার মুখে পানি ছিটিয়ে দেয়। রসূল সা. আরো বলেছেন : কোনো ব্যক্তি যখন রাতে তার স্ত্রীকে জাগায়, অতপর উভয়ে নামায পড়ে অথবা উভয়ে একসাথে দু'রাকাত নামায পড়ে, তাদেরকে যিকিরকারী পুরুষদের ও যিকিরকারী নারীদের অন্তর্ভুক্ত বলে লেখা হবে । -আবু দাউদ । উম্মে সালামা রা. বলেছেন : একদিন রাতে রসূল সা. ঘুম থেকে জাগলেন এবং বললেন : সুবহানাল্লাহ, আজকের রাতে কী মনোমুগ্ধকর জিনিস নাযিল হয়েছে! কী রতনভাপ্তার নাযিল হয়েছে! গৃহ বাসিণীদের কে জাগাবে? পৃথিবীতে পোশাকাবৃত অনেকেই কিয়ামতের দিন নগ্ন থাকবে । _বুখারি। আলী রা. বলেছেন : রসূল সা. তার ও ফাতিমার দরজায় করাঘাত করলেন এবং বললেন : তোমরা কি নামায পড়োনা? আমি বললাম : হে রসূলুল্লাহ আমাদের মন আল্লাহর হাতে । তিনি যদি আমাদেরকে জাগাতে চান জাগাবেন। আমি এ কথা বলামাত্র তিনি চলে গেলেন। তারপর শুনলাম, তিনি নিজের উরুর উপর চপেটাঘাত করতে করতে চলে যাচ্ছেন এবং বলছেন : “মানুষ সবচেয়ে ঝগড়াটে প্রাণী ।” -বুখারি, মুসলিম । ৫. নামায পড়তে পড়তে ঘুম প্রবল হয়ে উঠলে নামায ছেড়ে দিয়ে শুয়ে পড়বে, যতোক্ষণ না ঘুম ছেড়ে যায়। আয়েশা রা. থেকে বর্ণিত : “রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন রাতে নামায পড়তে উঠে, অতপর কুরআন যখন তার মুখে ভুলভাবে উচ্চারিত হতে থাকে এবং কি পড়ছে তা বুঝতে পারেনা, তখন তার শুয়ে পড়া উচিত। -মুসলিম। আর আনাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. মসজিদে প্রবেশ করে দেখলেন, দুটো খুঁটিতে রশি বাধা রয়েছে। তিনি বললেন : এটা কি? লোকেরা বললো : যয়নব ওটা টানিয়েছে। যখন তার ভেতরে জড়তা ও ক্লান্তি আসে, তখন ওটা ধরে। রসূল সা. বললেন : ওটা খুলে ফেলো। তোমাদের উচিত যতোক্ষণ স্বত্ফুর্তভাবে নামায পড়তে পারো ততোক্ষণ পড়বে । যখন ক্লান্তি ও জড়তা আসবে তখন শুয়ে পড়বে । _বুখারি ও মুসলিম । ৬. মাত্রাতিরিক্ত পরিশ্রম করবেনা, শারীরিক শক্তি সামর্থ্য অনুযায়ী রাত জেগে নামায পড়বে ং সব সময় অব্যাহত রাখবে । অনিবার্য কারণ ব্যতিত কখনো বাদ দেবেনা । আয়েশা রা. বলেছেন : “তোমরা যে আমল চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখ, সেই আমলকেই নিয়ম হিসেবে গ্রহণ করো । আল্লাহর কসম, তোমরা যতোক্ষণ ক্লান্ত না হও, ততোক্ষণ আল্লাহ ক্লান্ত হননা। (অর্থাৎ তোমরা যতোক্ষণ ইবাদত বন্ধ না করো ততোক্ষণ আল্লাহ সওয়াব দেয়া বন্ধ করেননা ৷) _বুখারি, মুসলিম । আয়েশা রা. থেকে বুখারি ও মুসলিমে আরো বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করা হলো কোন্‌ আমল আল্লাহর কাছে অধিক প্রিয় । তিনি বললেন : যে আমল নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয়। মুসলিমে আয়েশা রা. থেকে বর্ণিত হয়েছে : www.pathagar.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।