ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) Ce নিয়ামত দান করবেন তারা তা গ্রহণ করবে। নিশ্চয় তারা তার আগে (অর্থাৎ দুনিয়ায়) সতকর্মশীল ছিলো। তারা রাতে খুব কমই ঘুমাতো। তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করতো ৷” ৩. যারা রাতে নামায পড়ে তাদের তিনি প্রশংসা করেছেন এবং তার সৎ ও পুণ্যবান বান্দাদের দলভুক্ত করেছেন। তিনি বলেছেন : “ঘয়াময়ের বান্দারা তু-পৃষ্ঠে বিনয়ের সাথে চলাফেরা করে, আর মূর্থরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে : সালাম । আর তারা রাত কাটায় সাজদার মধ্য দিয়ে ও দাড়িয়ে দাড়িয়ে ৷” দিয়েছেন। তিনি বলেছেন : “আমার আয়াতসমূহের প্রতি কেবল তারাই ঈমান রাখে, যাদেরকে আয়াতসমূহের কথা স্মরণ করিয়ে দিলে তারা সাজদায় পতিত হয়। তাদের প্রতিপালকের প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করে এবং তারা অহংকারে মত্ত হয়না । তাদের পিঠ বিছানা থেকে বিচ্ছিন্ন থাকে৷ তারা আশা ও ভয় সহকারে তাদের প্রতিপালককে ডাকে এবং আমরা যা কিছু তাদেরকে দিয়েছি, তা থেকে দান করে । কোনো ব্যক্তি জানেনা তাদের জন্য কি কি চোখ জুড়ানো জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তাদের কৃত সৎকর্মের প্রতিদান হিসেবে ।” ৫. তারা যেসব গুণাবলি দ্বারা সজ্জিত, তা যাদের মধ্যে নেই, তাদের সাথে যে তাদের তুলনা হতে পারেনা সে কথা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন : “রাতের মুহূর্তগুলোতে যারা দাড়িয়ে ও সাজদার মধ্য দিয়ে দোয়ায় নিয়োজিত থাকে, আখেরাতকে ভয় পায় এবং তাদের প্রতিপালকের দয়া কামনা করে, তুমি বলো : সেসব বিজ্ঞ ব্যক্তি কি অজ্ঞদের সমান হতে পারে । শিক্ষা তো গ্রহণ করে কেবল বুদ্ধিমান লোকেরাই ।” এতো গেলো আল্লাহর কিতাব থেকে কিছু উদ্ধৃতি। এবার রসূলুল্লাহ সা. এর হাদিস থেকে কিছু উদ্ধৃতি পেশ করবো : ১. আব্দুল্লাহ বিন মুসলিম বলেছেন : রসূলুল্লাহ সা. সর্বপ্রথম যখন মদিনায় আগমন করলেন, তখন জনগণ দলে দলে তার কাছে সমবেত হতে লাগলো । আমিও তার কাছে আগমনকারীদের একজন ছিলাম । আমি যখন গভীর মনোযোগ সহকারে তার চেহারার দিকে তাকালাম, তখন স্পষ্ট বুঝলাম যে, তার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। সর্ব প্রথম তার যে বাণী শুনলাম তা ছিল : হে জনতা, তোমরা পরস্পরে মধ্যে সালামের ব্যাপক বিস্তার ঘটাও, মানুষকে খানা খাওয়াও, রক্ত সম্পর্কীয় আত্মীয়তা সংরক্ষণ করো এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন নামায পড়। তাহলে তোমরা শান্তির সাথে বেহেশতে প্রবেশ করতে পারবে । -হাকেম, ইবনে মাজাহ, তিরমিযি । তিরমিযি বলেছেন, এটি হাসান সহীহ হাদিস। ২. সালমান ফারসী রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমরা রাতে নামায পড়ো । কারণ এটা তোমাদের পূর্ববর্তী মহৎ লোকদের রীতি । কারণ, রাতের নামায তোমাদেরকে তোমাদের প্রতিপালকের নিকটবর্তী করে, গুনাহগুলো মোচন করে, পাপ কাজ থেকে বিরত রাখে এবং শরীর থেকে রোগ বিতাড়িত করে।” ৩. সাহল বিন সা'দ বলেছেন : জিবরীল রসূল সা.-এর নিকট এসে বললেন : “হে মুহাম্মদ, আপনি যতো দিন ইচ্ছা বেঁচে থাকুন। কিন্তু একদিন আপনাকে মরতেই হবে । আর যা ইচ্ছা করুন। তবে তার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। আর আপনি যাকে ইচ্ছা ভালোবাসুন । কিন্তু মনে রাখবেন, তাকে একদিন আপনার ত্যাগ করতে হবেই । আর জেনে রাখুন, মুমিনের মর্যাদা তার রাতের নামাযে । আর তার মানুষের নিকট মুখাপেক্ষাহীন থাকার মধ্যেই তার সম্মান নিহিত ৷” ৪. আবুদ দারদার মাধ্যমে রসূল সা. থেকে বর্ণিত, তিনি বলেছেন : আল্লাহ তিন ব্যক্তিকে ২৩-_ www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।