ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৭৬ ফিক্হুস্‌ সুন্নাহ আল্লাহ্‌ হয় তাদেরকে ক্ষমা করবেন, অথবা শাস্তি দেবেন। কেনোনা তারা অত্যাচারী-যালিম।” -আহমদ, বুখারি । ১৩. ফজরের নামাযে কুনুত পড়া একমাত্র কঠিন দুর্যোগ ও বিপদ মুসিবত ব্যতিত ফজরের নামাযে কুনুত পড়ার নিয়ম নেই। দুর্যোগে ও বিপদ মুসিবতে ফজরে ও.অন্য সকল নামাযে কুনুত পড়ার বিধান রয়েছে যেমন ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। আহমদ, নাসায়ী, ইবনে মাজাহ ও তিরমিযি বর্ণনা করেছেন : আবু মালেক আল-আশয়ারী বলেছেন : আমার অববা ষোল বছর বয়স থেকে রসূল সা. এর পেছনে এবং আবু বকর ও উমর রা. এর পেছনে নামায পড়েছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম : তারা কি কুনুত পড়তেন? তিনি বললেন : হে আমার কচি ছেলে, না। ইবনে হিব্বান, খতীব ও ইবনে খুযায়মা আনাস রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. কোনো বিশেষ গোষ্ঠীর জন্য দোয়া বা বদদোয়া করা ব্যতিত ফজরের নামাযে কুনুত পড়তেননা । যুবাইর ও তিন খলিফা বর্ণনা করেন যে, তারা ফজরের নামাযে কুনুত পড়তেননা । এটাই হানাফী, হাম্বলী, ইবনুল মুবারক, ছাওরী ও ইসহাকের অভিমত । শাফেয়ী মাযহাবের মতে ফজরের নামাযের দ্বিতীয় রাকাতে রুকুর পর কুনুত পড়া সুন্নত । তিরমিযি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যে, ইবনে সিরীন বলেছেন : আনাস রা. কে জিজ্ঞাসা করা হলো : রসূলুল্লাহ সা. কি ফজরের নামাযে কুনুত পড়তেন? তিনি জবাব দিলেন : হাঁ । তাকে জিজ্ঞাসা করা হলো : রুকুর আগে না পরে? তিনি বললেন : কুকুর পরে । আর আহমদ, বাযার, দারকুতনী, বায়হাকি ও হাকেম আনাস রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় পর্যন্ত ফজরে কুনুত পড়তেন। তবে এই প্রমাণ প্রদর্শন নিয়ে বিতর্ক রয়েছে। যে কুনুত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তা হলো কুনুত নাযেলা অর্থাৎ দুর্যোগকালীন কুনুত । বুখারি ও মুসলিমের বর্ণনায় এ কথা স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে। এটা যুক্তিগ্রাহ্য নয় যে, রসূল সা. সারা জীবন ফজরে কুনুত পড়বেন, অথচ তার পরবর্তী খলিফাগণ তা বর্জন করবেন। এমনকি আনাস নিজেও যে ফজরে কুনুত পড়তেননা, তা প্রমাণিত হয়েছে। আর যদি হাদিসটির বিশুদ্ধতা মেনেও নেয়া হয়, তবে তাকে এই অৰ্থেও গ্রহণ করা যেতে পারে যে, তিনি যতোদিন বেঁচে ছিলেন, রুকুর পরে দোয়া পড়ার জন্য দীর্ঘ সময় দাড়িয়ে থাকতেন। এটাও কুনুতের একটা অর্থ এবং এখানে এই অর্থটাই অধিকতর মানানসই । তবে প্রকৃত ব্যাপার যাই হোক, এটা সম্পূর্ণ বৈধ মতভেদ, যেখানে কাজ করা ও না করা সমান হয়ে যায় এবং রসূল সা.-এর উপস্থাপিত আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। ১৪. কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামায ফযীলত : ১. আল্লাহ তায়ালা তার নবী সা.কে কিয়ামুল লাইলের আদেশ দিয়ে বলেছেন : “রাতে তাহাজ্জুদ পড়ো তোমার জন্য অতিরিক্ত (নফল) হিসেবে । আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন ।” (সূরা মুয্যাম্মিল) এ আদেশটি যদিও রসূল সা.-এর জন্য নির্দিষ্ট তথাপি সাধারণ মুসলমানরা যেহেতু রসূল সা. এর অনুকরণের আদেশপ্রাপ্ত, তাই তারাও এ আদেশের আওতাভুক্ত । ২. অন্যত্র আল্লাহ ঘোষণা করেছেন, যারা নিয়মিত রাতের নামায বা তাহাজ্জুদ পড়ে, তারাই সৎকর্মশীল এবং আল্লাহর রহমত ও কল্যাণের অধিকারী । আল্লাহ বলেন : “যারা আল্লাহকে ভয় করে, তারা বাগানসমূহে ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করবে । তাদের প্রতিপালক তাদেরকে যে www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।