ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১৭৫ ৯. এক রাতে দু'বার বিতির পড়া যাবেনা : যে ব্যক্তি বিতির পড়ে ফেলেছে, তারপর তার মনে চাইল আরো নামায পড়বে, তার জন্য নামায পড়া বৈধ । বিতির পুনরায় পড়তে হবেনা । আবু দাউদ, নাসায়ী ও তিরমিযি আলী রা. থেকে বর্ণনা করেছেন, আলী রা. বলেছেন : আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : “এক রাতে দু'বার বিতির নয়।” আর আয়েশা রা. বলেছেন রসূল সা. আমাদেরকে শুনিয়ে সালাম ফেরাতেন। ছালাম ফেরানোর পর বসে বসে আরো দু'রাকাত নামায পড়তেন। উম্মে সালমা রা. বলেছেন : রসূল সা. বিতিরের পর বসে বসে দু'রাকাত নামায পড়তেন। -আহমদ, আবু দাউদ, তিরমিযি প্রমুখ । ১০. বিতিরের কাযা : অধিকাংশ আলেমের মতে, বিতিরের কাযা করা শরিয়তের বিধি। বায়হাকি ও হাকেম আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : বিতির পড়া ছাড়াই কারো ভোর হয়ে গেলে বিতিরটা পড়ে নেয়া উচিত । আর আবু দাউদ আবু সাঈদ খুদরী থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : বিতির পড়তে কেউ যদি ভুলে যায় অথবা বিতির না পড়েই ঘুমিয়ে যায়, তবে সে যেনো মনে পড়া মাত্রই বিতির পড়ে নেয়। আহমদ ও তাবারানি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. সকাল হওয়ার পরও বিতির পড়তেন। পড়া নিষিদ্ধ, সেসব সময় বাদ দিয়ে কাযা করতে হবে । শাফেয়ী মাযহাবে দিন বা রাতের যে কোনো সময় কাযা করা যাবে । মালেক ও আহমদের মতে ফজরের ওয়াক্ত হওয়ার পর ফজরের নামায পড়ার আগে কাযা করতে হবে । ১২. পাঁচ ওয়াক্ত নামাযে কুনুতে নাযেলা পড়া কঠিন বিপদ মুসিবতের সময় পাচ ওয়াক্ত নামাযে সশব্দে কুনুতে নাষেলা পড়ার বিধান রয়েছে। ইবনে আব্বাস রা. বলেন : রসূলুল্লাহ সা. এক নাগাড়ে এক মাস যোহর, আসর, মাগরিব, এশা ও ফজরে কুনুত পড়েছেন। দ্বিতীয় রাকাতে সামিয়াল্লাহু লিমান হামিদাহ বলার অব্যবহিত পর বনু সুলাইম গোত্রের রাল, যাকওযান ও উসাইয়া শাখার উপর বদ দোয়া করতেন এবং জামাতের লোকেরা আমীন বলতো । - আবু দাউদ ও আহমদ । আহমদ যোগ করেছেন : রসূল সা.এই তিন শাখা গোত্রের নিকট ইসলামের দাওয়াত দিতে দূত পাঠিয়েছিলেন। কিন্তু তারা এ দূতদের হত্যা করেছিল। (রাল, যাকওয়ান ও উসাইয়া-বনু সুলাইম গোত্রের এই তিনটি শাখা ষড়যন্ত্রমলকভাবে রসূল সা. এর নিকট বার্তা পাঠায় যে, আমরা ইসলাম গ্রহণ করেছি। তাই আমাদেরকে ইসলামের বিধান. শেখানোর জন্য কিছু লোক পাঠান । তিনি তাদের কাছে সত্তর জন সুশিক্ষিত সাহাবিকে পাঠালে তারা তাদের সবাইকে হত্যা করে । ইতিহাসে এই ঘটনাকে বীরে মাউনার হত্যাকাণ্ড বলা হয়। এটি ছিলো কুনুতের সূচনা । ইকরামা বলেছেন : এটা ছিলো কুনুতের শুরু । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. যখন কারো জন্য দোয়া বা বদদোয়া করতে চাইতেন, কুকুর পর কুনুত পড়তেন। তিনি সামিয়াল্লাহু লিমান হামিদা ও রাব্বানা লাকাল হামদ বলার পর বলতেন : হে আল্লাহ, ওলীদ বিন ওলীদকে, সালামা বিন হিশামকে, আইয়াশকে ও দুর্বল মুসলমানদেরকে রক্ষা করো । হে আল্লাহ, মুদার গোত্রের উপর তোমার শাস্তিকে কঠোরতর করো এবং ইউসুফ আ. এর দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষ তাদের উপর চাপিয়ে দাও।” তিনি এগুলো সশব্দে বলতেন । তার বিভিন্ন নামাযে বিশেষত: ফজরের নামাযে বলতেন : “হে আল্লাহ অমুক ও অমুকের উপর অভিসম্পাত করো ।” আরবের দুটো গোত্রের নামোল্লেখ করে বলতেন । অবশেষে আল্লাহ নাযিল করলেন : “এ ব্যাপারে তোমার কোনোই হাত নেই। www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।