ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ ফিক্হুস্‌ সুন্নাহ অর্থ : হে আল্লাহ, তুমি যাদেরকে সঠিক পথ দেখিয়েছো, আমাকে সঠিক পথ দেখিয়ে তাদের অন্তর্ভুক্ত করো! যাদেরকে তুমি ক্ষমা ও সুস্থতা দান করেছো, আমাকেও ক্ষমা ও সুস্থতা দান করে তাদের অন্তর্ভুক্ত করো। তুমি যাদের অভিভাবক হয়েছো, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করো! তুমি যা কিছু প্রদান করেছো, আমার জন্যে তাতে বরকত (প্রাচুর্য) দান করো । তোমার মন্দ ফায়সালা থেকে আমাকে রক্ষা করো। তুমিই প্রকৃত ফায়সালাকারী আর তোমার উপর কারো ফায়সালা চলেনা । তুমি যার অভিভাবকত্ গ্রহণ করেছো, তাকে কেউ অপদস্থ করতে পারে না। যে তোমার শক্র হয়েছে, তাকে ইয্যত দান করা কারো পক্ষে সম্ভব নয় । আমাদের প্রভু, বিরাট প্রানুর্যশীল তুমি, অতিশয় মহান তুমি ।” তিরমিযি বলেছেন : এর চেয়ে ভালো কোনো দোয়া কুনুত রসূল সা. এর কাছ থেকে পাওয়া উমর ইবনে আব্দুল আযীয, ছাওরী, ইবনুল মুবারক ও হানাফী মাযহাব এই মতের সমর্থক। শাফেয়ী প্রমুখের মতে, রমযানের শেষার্ধেই শুধু বিতিরে দোয়া কুনুত পড়তে হয়। কেনোনা আবু দাউদে বর্ণিত হয়েছে : “উমর রা. উবাই বিন কা'ব এর নিকট জনতাকে সমবেত করলেন। তিনি তাদেরকে বিশ রাত নামায পড়াতেন। রমযানের শেষ অর্ধেকে ব্যতিত দোয়া কুনুত পড়তেননা। আর মুহাম্মদ বিন নাসর সাঈদ বিন জুবাইরকে বিতিরের সূচনা কিভাবে হলো জিজ্ঞাসা করলেন। তিনি বললেন : উমর রা. একটি বাহিনী প্রেরণ করেছিলেন । সেই বাহিনী একটা গুরুতর সংকটে পড়লো। ফলে তিনি বাহিনীর অস্তিত্ব নিয়ে শংকিত হয়ে পড়লেন। এ অবস্থায় রমযানের শেষ দশ দিন সমাগত হলে তিনি তাদের বিপদ মুক্তির জন্য দোয়া কুনুত পড়লেন। ৭. কুনুত পড়ার সময় : কিরাত শেষে রুকুতে যাওয়ার পূর্বে অথবা রুকু থেকে উঠার পর দোয়া কুনুত পড়া যায়। হোমায়েদ বলেন : আমি আনাসকে জিজ্ঞাসা করলাম কুনুত কি কুকুর পরে না আগে পড়া উচিত? আনাস বললেন : আমরা আগেও পড়তাম, পরেও পড়তাম । -ইবনে মাজাহ । শেষেও আল্লাহু আকবার বলবে । এটা কোনো কোনো সাহাবি থেকে বর্ণিত হয়েছে। কোনো কোনো আলেম কুনুতের সময় হাত তোলা মুস্তাহাব মনে করেন, আর কেউ কেউ করেননা । দু'হাত দিয়ে মুখ মসেহ করা হবে কিনা, সে সম্পর্কে বায়হাকি বলেন, প্রয়োজন নেই। প্রাচীন মনীষীগণ শুধু হাত ভুলতেন। তাই শুধু হাত তোলাই যথেষ্ট মনে করা উচিত। ৮. বিতিরের পর দোয়া : বিতিরের সালাম ফেরানোর পর তিনবার “সুবহানাল মালিকিল কুদ্দুস” এভাবে পড়া মুস্তাহাব যে, তৃতীয়বার এটি উচ্চস্বরে বলবে, তারপর বলবে, “রাব্বুল মালাইকাতি ওয়াররূহ” । উবাই ইবনে কা'ব বলেছেন : রসূলুল্লাহ-সা. বিতিরে সাব্বিহিসমা রাব্বিকা .....” কুল ইয়া আইযুহাল কাফিরূন এবং কুল হুয়াল্লাহু আহাদ এই তিনটি সূরা পড়তেন । আর সালাম ফেরানোর পর তিনবার বলতেন : “সুবহানাল মালিকিল কুদ্দুস” তন্মধ্যে তৃতীয়বার পড়তেন উচ্চস্বরে ও লম্বা করে। _নাসায়ী। দারকুতনী আরো সংযোগ করেছেন, তিনি আরো বলতেন : রব্বুল মালাইকাতি ওয়াররূুহ। আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী ও ইবনে মাজাহ কর্তৃক আলী রা. থেকে বর্ণিত, রসূল সা. নিঙ্নোক্ত দোয়া বিতিরের শেষে পড়তেন: AY এ০০৪৪৭০০52০০8০9০০৮৬০৯৪ ১৮ ০০০০৫ lle www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।