সালাত (নামায) ১৭৩ শুনিয়ে সালাম ফেরাতেন। তারপর সালাম ফেরানোর পর বসে বসে, আরো দু'রাকাত নামায পড়তেন । এভাবে এগারো রাকাত হতো । পরে যখন রসূলুল্লাহ সা. এর বয়স বেড়ে গেলো এবং তীর শরীর স্থূলকায় হলো, তখন সাত রাকাত বিতির পড়তেন এবং আগের মতোই দু'রাকাত পড়তেন । অপর বর্ণনায় রয়েছে : যখন তার বয়স আরো বেড়ে গেল এবং শরীর স্থূলকায় হলো, তখন সাত রাকাত বিতির পড়তেন এবং কেবল ৬ষ্ঠ ও ৭ম রাকাতে বসতেন এবং শুধু ৭ম রাকাতে সালাম ফেরাতেন। অন্য বর্ণনায় রয়েছে : সাত রাকাত পড়তেন এবং কেবল এর শেষেই বসতেন। -সব কটা সহীহ হাদিস। আয়েশা রা. বর্ণিত অপর হাদিসে রয়েছে : রসূলুল্লাহ সা. রাতে তেরো রাকাত নামায পড়তেন, তন্মধ্যে বিতির হিসেবে পড়তেন পাঁচ রাকাত, যার শেষে বসতেন । -বুখারি, মুসলিম । এগুলোর সবই সহীহ ও দ্যর্থহীন হাদিস এবং এগুলোর মধ্যে কোনো বৈপরিত্য নেই। কেবল একটি হাদিসে বৈপরিত্য রয়েছে। সেটি হলো : রসূল সা. বলেছেন : “রাতের নামায দু'রাকাত দু'রাকাত করে ।” এ হাদিসটিও সহীহ । কিন্তু সাত ও পাচ রাকাত সংক্রান্ত হাদিসগুলোও সত্য এবং একে অপরকে সত্যায়ন করে । “রাতের নামায দু'রাকাত করে” এ হাদিসে রসূল সা. প্রশ্ন কর্তাকে রাতের নামায সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছেন যে, এ নামায দুই দুই রাকাত করে পড়তে হয়। এ ব্যক্তি তাকে বিতির সম্পর্কে প্রশ্ন করেনি। সাত, পাঁচ, নয় ও এক রাকাত সম্বলিত নামাযগুলো বিতিরেরই নামায । বিতির হচ্ছে সেই এক রাকাতের নাম, যা তার পূর্ববর্তী নামায থেকে বিচ্ছিন্ন । আর পাচ, সাত ও নয় রাকাত যখন যুক্তভাবে আদায় করা হয়, তখন মাগরিবের ন্যায় সংযুক্ত তিন রাকাতের নাম বিতির। পাচ ও সাত রাকাত যদি এগারো রাকাতের মতো দুই সালাম দ্বারা বিচ্ছিন্ন হয়, তাহলে বিতির নাম হবে শুধু বিচ্ছিন্ন রাকাতের । যেমন রসূলুল্লাহ সা. বলেছেন : “রাতের নামায দুই দুই রাকাত । যখন ফজর হয়ে যাওয়ার আশংকা দেখা দেবে, তখন এক রাকাত দ্বারা বিতির পড়তে নেবে ।” যে নামায সে ইতিমধ্যে পড়েছে তার মধ্য থেকেই তার জন্য-বিতির হয়ে যাবে । সুতরাং রসূল সা.-এর কথা ও কাজ পুরো সংগতিপূর্ণ এবং একে অপরের সমর্থক। ৫. বিতিরের কিরাত : বিতিরে ফাতিহার পর কুরআনের যে কোনো জায়গা থেকে পড়া জায়েয । আলী রা. বলেছেন : “কুরআনের কোনো অংশই পরিত্যক্ত নয়। সুতরাং তুমি যে কোনো অংশ দ্বারা বিতির পড়ো ।” কিন্তু যখন তিন রাকাত দ্বারা বিতির পড়বে, তখন প্রথম, রাকাতে ফাতিহার পর সূরা “সাব্বিহিসমা' দ্বিতীয় রাকাতে ‘কুল ইয়া আইয়ুহাল কাফিরন' এবং তৃতীয় রাকাতে “কুল হুয়াল্লাহু' ও সূরা নাস এবং ফালাক পড়া মুস্তাহাব । কারণ আহমদ, আবু দাউদ ও তিরমিযিতে আয়েশা থেকে বর্ণিত হয়েছে : রসূলুল্লাহ সা. প্রথম রাকাতে “সাব্বিহিসমা', দ্বিতীয় রাকাতে “কাফিরূন' ও তৃতীয় রাকাতে “কুল হয়াল্লাহ' এবং নাস ফালাক পড়তেন। ৬. বিতিরে দোয়া কুনুত : বিতিরে দোয়া কুনুত সারা বছরই পড়া শরিয়তের বিধান। আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী ও ইবনে মাজায় হাসান বিন আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন : রসূলুল্লাহ সা. আমাকে বিতিরে এই দোয়া পড়তে শিখিয়েছেন : 2 Asha rh নমল A পনি ৯ পপ পা জিলা পাজি পাকি A পালা পা সিল পাজি পাস A AD OY oe shel ভন ও 305 শী ros C3 ০৯5০ 0 ES 5505 wes ০9০ ০7 RE DOPE 0৮ ০৬ তে পণ ০৬ Dor পি কু) পলা osc pg LEU ০০5 বশ By LLG www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।