১৭২ ফিক্হস্ সুন্নাহ ৩. শেষ রাতে উঠতে পারার ভরসা না থাকলে প্রথম রাতে আর ভরসা থাকলে, শেষ রাতে পড়া মুস্তাহাব : যে ব্যক্তি শেষ রাতে উঠতে পারবেনা বলে আশংকা বোধ করে তার জন্য বিতির নামায প্রথম রাতে এবং যে ব্যক্তি শেষ রাতে উঠতে পারবে বলে আস্থাবান, তার জন্য শেষ রাতে বিতির পড়া মুস্তাহাব । জাবের রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের মধ্যে যে ব্যক্তি মনে করে, সে শেষ রাতে উঠতে পারবেনা, সে যেনো প্রথম রাতেই বিতির পড়ে নেয়। আর যে মনে করে সে শেষ রাতে উঠতে পারবে, সে যেনো শেষ,রাতে পড়ে । শেষ রাতের বিতিরে ফেরেশতারা উপস্থিত থাকে এবং সেটাই উত্তম । -আহ্মদ, মুসলিম, তিরমিযি, ইবনে মাজাহ । জাবের রা. থেকে আরো বর্ণিত, রসূলুল্লাহ সা. আবু বকর রা. কে বললেন : তুমি কখন বিতির পড়ো? আবু বকর রা. বললেন : প্রথম রাতে এশার পর। রসূল সা. বললেন : আর হে উমর, তুমি কখন পড়ো? তিনি বললেন : শেষ রাতে । রসূল সা. বললেন : হে আবু বকর, তুমি সতর্কতার নীতি অবলম্বন করেছো। আর হে উমর, তুমি অবলম্বন করেছো দৃঢ়তার নীতি। অর্থাৎ শেষ রাতে উঠার ব্যাপারে দৃঢ় সংকল্পের নীতি । _আহমদ, আবু দাউদ ও হাকেম। রসূলুল্লাহ সা. রাতের সর্বশেষ কাজ যা করতেন তা হলো, শেষ রাতে বিতির পড়তেন। ইতিপূর্বে বলা হয়েছে যে, সেটাই উত্তম । আয়েশা রা. বলেছেন : সাধারণভাবে রসূলুল্লাহ সা. প্রথম রাতে, মধ্য রাতে ও শেষ রাতে বিতির পড়তেন। তবে তার সর্বশেষ বিতির শেষ রাতেই ছিলো। - সব কটি সহীহ হাদিস গ্রন্থ। এসব সত্তেও কোনো কোনো সাহাবি সতর্কতাবশত: বিতির পড়েই ঘুমানোর উপদেশ দিয়েছেন। সা'দ বিন আবি ওয়াক্কাস এশার নামায রসূল সা. এর মসজিদে পড়তেন। তারপর এক রাকাত বিতির পড়তেন। এর চেয়ে বেশি পড়তেননা। তাকে বলা হলো, হে আবু ইসহাক, আপনি মাত্র এক রাকাত বিতির পড়লেন ? তিনি বললেন : হ্যা, ..... আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : যে ব্যক্তি বিতির পড়া ব্যতিত ঘৃমায়না, সে বিচক্ষণ ব্যক্তি । -আহমদ। ৪. বিতির কয় রাকাত ? তিরমিযি বলেছেন : রসূলুল্লাহ সা. থেকে বিতির তেরো, এগার, নয়, সাত, পাঁচ, তিন ও এক রাকাত বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। ইসহাক বিন ইবরাহীম বলেছেন : রসূলুল্লাহ সা. তেরো রাকাত বিতির পড়তেন মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে, তার অর্থ হলো : তিনি বিতিরসহ তেরো রাকাত রাতের নামায পড়তেন । অর্থাৎ মোট নামাযের অংশ ছিলো বিতির। রাতের নামাযকে বিতিরের সাথে যুক্ত করা হয়েছে। বিতিরের নামায দুই দুই রাকাত করে পড়ে সালাম ফিরিয়ে অতপর এক তাশাহহুদ ও সালাম দ্বারা এক রাকাত পড়েও আদায় করা যায় । আবার দুই .তাশাহহুদ ও এক সালাম দ্বারাও সব নামায পড়া যায়। এভাবে রাকাতগুলোকে পরস্পরের সাথে যুক্ত করা যায় এবং শুধু শেষ রাকাতের আগের রাকাতে তাশাহহুদ পড়ার পর শেষ রাকাত পড়ে তাশাহহুদ ও সালাম দ্বারা নামায শেষ করা যায়। আবার সমস্ত নামায শুধু শেষ রাকাতেই তাশাহহুদ ও সালাম দ্বারা সম্পন্ন করা যায়। এসব পস্থাই বৈধ এবং রসূলুল্লাহ সা. থেকে বর্ণিত। ইবনুল কাইয়েম বলেছেন : এক সালামে পাচ রাকাত ও সাত রাকাত বিতির বিশুদ্ধ হাদিসে অকাট্য ও সুস্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। যেমন উম্মে সালামার হাদিসে রয়েছে : রসূলুল্লাহ সা. সাত রাকাত ও পাঁচ রাকাত বিতির এমনভাবে পড়তেন যে এর মাঝে কোনো সালাম বা কথাবার্তা দ্বারা বিভাজন করতেন না। -আহমদ, নাসায়ী, ইবনে মাজাহ । অনুরূপ আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. রাতে নয় রাকাত নামায পড়তেন, তার অষ্টম রাকাতে ছাড়া বসতেন না। অষ্টম রাকাতের শেষে বসে আল্লাহর যিকর ও প্রশংসা করতেন এবং তার কাছে দোয়া করতেন ৷ তারপর সালাম না করেই উঠে দাড়িয়ে নবম রাকাত পড়তেন, তারপর বসতেন, তাশাহহুদ পড়তেন। তারপর আমাদের www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।