সালাত (নামায) ১৭১ ১১. বিতির নামায ১. ফযীলত ও বিধান : বিতির নামায সুন্নতে মুয়াক্কাদা অর্থাৎ তাকিদ করা হয়েছে এমন সুন্নত। রসূলুল্লাহ সা. এটি পড়তে উদ্বুদ্ধ ও উৎসাহিত করেছেন। আলী রা. বলেছেন : “বিতির তোমাদের ফরয নামাযের মতো অপরিহার্য নয়, তবে রসূলুল্লাহ সা. বিতির পড়েছেন। তার পর বলেছেন : হে কুরআনের অনুসারীগণ, তোমরা বিতির পড়ো । আল্লাহ বেজোড় । তিনি বেজোড় (বিতির নামায) পছন্দ করেন। -আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ ও হাকেম ।* ইমাম আবু হানিফার মতে বিতির ওয়াজিব কিন্তু তার এ মত দুর্বল। ইবনুল মুনযির বলেছেন : এ বিষয়ে ইমাম আবু হানিফার সাথে একমত হয়েছে এমন কাউকে আমি জানিনা । আহমদ, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ বর্ণনা করেন যে, বনু কিনানার মিখদাজী নামক এক ব্যক্তিকে আবু মুহাম্মদ নামক জনৈক আনসার জানালেন যে, বিতির ওয়াজিব । মিখদাজী সংগে সংগে উবাদা ইবনুস সামিতের কাছে গিয়ে জানালেন, আবু মুহাম্মদ বলেছেন : বিতির ওয়াজিব ৷ উবাদা তৎক্ষণাত বললো : আবু মুহাম্মদ ভুল বলেছে। আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি : আল্লাহ তার বান্দাদের উপর পাচ ওয়াক্ত নামায ফরয করেছেন। যে ব্যক্তি এ নামাযগুলো আদায় করবে, এর কোনো অংশ বাদ রাখবেনা এবং এর প্রতি কোনো অবজ্ঞা প্রদর্শন করবেনা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাতে প্রতিশ্রুতিবদ্ধ । আর যে ব্যক্তি এ নামাযগুলো আদায় করেনা, আল্লাহর কাছে তার জন্য কোনো প্রতিশ্রুতি নেই । ইচ্ছা হলে তাকে শাস্তি দেবেন, ইচ্ছা হলে তাকে ক্ষমা করবেন । আর বুখারি ও মুসলিমে তালহা থেকে বর্ণিত হাদিসে রসূলুল্লাহ সা. বলেছেন : দিনে ও রাতে আল্লাহ পাচ ওয়াক্ত নামায ফরয করেছেন । জনৈক বেদুঈন বললো : এছাড়া আর কিছু কি আমার করতে হবে? রসূলুল্লাহ সা. বললেন : না। তবে অতিরিক্ত নামায (নফল নামায) পড়তে পারো। ২. বিতিরের সময় : সকল আলেম একমত যে, বিতিরের নামাযের সময় এশার নামাযের পরই শুরু হয় এবং তা ফজর পর্যন্ত থাকে । আবু তামীম জায়শানী রা. বলেন : আমর ইবনুল আস জুমার দিন জনগণের সামনে প্রদত্ত ভাষণে বললেন : আবু বাসরা আমাকে জানিয়েছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ তায়ালা তোমাদেরকে একটা অতিরিক্ত নামায দিয়েছেন এবং তা হচ্ছেবিতির। তোমরা এশা থেকে ফজর পর্যন্ত সময়ের মধ্যে এটা পড়ে নাও। আবু তামীম বলেছেন : সংগে সংগে আবু যর আমার হাত ধরে মসজিদে আবু বাসরার কাছে নিয়ে গেলেন। তাকে বললেন : আমর যা বলেছে, তা কি আপনি (সত্যিই) রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছেন? আবু বাসরা বললেন হ্যা, আমি এ কথা রসূলুল্লাহ সা. এর কাছ থেকেই শুনেছি। -আহ্মদ। আবু মাসউদ আনসারী রা. বলেছেন : রসূলুল্লাহ সা. বিতির কখনো প্রথম রাতে কখনো মধ্যরাতে কখনো শেষ রাতে পড়তেন। -আহমদ। আব্দুল্লাহ ইবনে আবি কায়স বলেন : আমি আয়েশা রা. কে রসূলুল্লাহ সা. এর বিতির সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন : তিনি কখনো প্রথম রাতে, কখনো শেষ রাতে বিতির পড়তেন। আমি জিজ্ঞাসা করলাম : তার কিরাত কেমন ছিলো? প্রকাশ্য না গোপন? আয়েশা রা. বললেন : দু'রকমই করতেন । কখনো গোপনে কখনো প্রকাশ্যে । তিনি কখনো গোসল করে কখনো অযু করে (অর্থাৎ বীর্যপাতজনিত কারণে) ঘুমাতেন। -আবু দাউদ, আহমদ, মুসলিম, তিরিমিযি। * অর্থাৎ আল্লাহ এক। তিনি বেজোড় সংখ্যক নামায বিতিরকে ভালোবাসেন এবং এজন্য সওয়াব দেন। ইবনে উমর যে কাজই করতেন, বেজোড় সংখ্যক করতেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।